আগামী ১০ আগস্ট প্রকাশ করা হবে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল। সোমবার বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই দিন সারা দেশে একযোগে ফলাফল প্রকাশ করা হবে।
বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সংশ্লিষ্ট সব শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধান, কেন্দ্রসচিব এবং সাধারণ জনগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬-এর ফলাফল আগামী ১০ আগস্ট সারা দেশে একযোগে প্রকাশ করা হবে।’
ফলাফল পাওয়ার নিয়ম পরবর্তীতে জানানো হবে বলে এতে উল্লেখ করা হয়েছে।



