বিশ্বমঞ্চে লাল-সবুজের পতাকা: ‘টিনইগল’ প্রতিযোগিতায় সেরা মানিকগঞ্জের রাহমাহ

আপডেট : ২০ আগস্ট ২০২৬, ০২:০০ পিএম

অনলাইনে একটি সাধারণ বিজ্ঞাপনের মধ্যদিয়ে যে গল্পের শুরু হয়েছিল, এবার তা শেষ হলো বিশ্বজয়ে! যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে অনুষ্ঠিত ‘টিনইগল ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ কম্পিটিশন’-এর ফাইনালে ‘পারসুয়েসিভ স্পিকিং’ বিভাগে প্রথম স্থান অর্জন করেছেন বাংলাদেশের মেয়ে রাহমাহ খান চৌধুরী। তাঁর ঝুলিতে উঠেছে একটি স্বর্ণ ও একটি রৌপ্যপদক। 

রাহমাহর গ্রামের বাড়ি মানিকগঞ্জ জেলায়, তবে বেড়ে ওঠা সিলেটে। সেখানকার আনন্দ নিকেতন স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী তিনি। পড়াশোনায় মেধাবী এই তরুণীর দীর্ঘদিনের ইচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে নিজের দেশকে তুলে ধরা। সেই সুযোগ আসে ‘টিনইগল’ প্রতিযোগিতার মাধ্যমে। জাতীয় পর্যায়ে প্রথম ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হয় সিলেটের কেরানীগঞ্জের ‘লন্ডন স্কুল অব ইংলিশ’-এ। সেখানে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে স্বর্ণপদক অর্জন করেন তিনি এবং সরাসরি গ্লোবাল ফাইনালে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার যোগ্যতা লাভ করেন।

গ্লোবাল ফাইনাল আয়োজনের স্থান হিসেবে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র নির্ধারণ করা হয়েছিল। তবে স্কুল পরীক্ষার সঙ্গে যুক্তরাজ্যের ইভেন্টের তারিখ মিলে যাওয়ায় রাহমাহ যুক্তরাষ্ট্রকে বেছে নেন। বাবা ড. মোয়াজ্জেম আলী খান চৌধুরী ও মা রিজী আক্তারের পূর্ণ সমর্থনে শুরু হয় ভিসা প্রক্রিয়া। অবশেষে গত ২৫ জুলাই বিশ্বজয়ের স্বপ্নে মার্কিন মুল্লুকে উড়াল দেন রাহমাহ।

প্রথম স্থান অর্জন করায় রাহমাহর ঝুলিতে উঠেছে একটি স্বর্ণ ও একটি রৌপ্যপদক। ছবি: সংগৃহীত

আমেরিকার বিখ্যাত মন্টক্লেয়ার স্টেট ইউনিভার্সিটিতে বসে ফাইনালের আসর। যেখানে বিশ্বের ৭০টিরও বেশি দেশের প্রতিযোগীরা অংশ নেন। সাত দিনব্যাপী আয়োজিত এই গ্লোবাল ফাইনালে স্পেলিং বি, বিতর্ক, সাধারণ জ্ঞান ও লেখালেখির মতো কঠিন একাধিক ইভেন্টে মুখোমুখি হতে হয় প্রতিযোগীদের। প্রতিটি ধাপেই যুক্তির ধার ও সাবলীল উপস্থাপনায় বিচারকদের নজর কাড়েন রাহমাহ।

পুরস্কার ঘোষণার মুহূর্তে শতশত আন্তর্জাতিক দর্শকের করতালির মধ্যে যখন ‘পারসুয়েসিভ স্পিকিং’ বা প্ররোচিত বাচনশৈলীতে প্রথম স্থান হিসেবে রাহমাহর নাম ঘোষিত হয়, তখন বিশ্বমঞ্চে তিনি উঁচিয়ে ধরেন বাংলাদেশের পতাকা।

মর্যাদাকর এমন একটি আন্তর্জাতিক প্রতিযোগিতায় সেরা নির্বাচিত হওয়ার অনুভূতি জানাতে গিয়ে রাহমাহ বলেন, ‘বিশ্বমঞ্চে ৭০টি দেশের প্রতিযোগীদের মধ্যে নিজের দেশের নাম উঁচিয়ে ধরার অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। এই পদক শুধু আমার নয়, আমার পুরো বাংলাদেশের।’

শিক্ষা খাতে বাংলাদেশ-চীন সংযোগ দুই দেশের অংশীদারিত্ব, কর্মসংস্থান ও পেশাগত সম্ভাবনাকে সুদৃঢ় করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন। বৃহস্পতিবার সকালে...
যুক্তরাষ্ট্রের জাতীয় পর্যায়ের অত্যন্ত মর্যাদাপূর্ণ একাডেমিক সম্মান অর্জন করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত শিক্ষার্থী মৌমিতা আচার্য। নিউইয়র্ক অঙ্গরাজ্যের কুইন্সের হিলক্রেস্ট হাই স্কুলের এই শিক্ষার্থীকে...
বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের শিক্ষার্থীদের জন্য স্টুডেন্ট ভিসা যাচাই-বাছাই প্রক্রিয়া আরও কঠোর করেছে অস্ট্রেলিয়া। নথিপত্র সংক্রান্ত স্বচ্ছতা কম থাকা এবং জালিয়াতি রোধে গত বৃহস্পতিবার এই ৪টি দেশকে...
স্টেট ইউনিভার্সিটির সপ্তম সমাবর্তন
বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, বিশ্ব প্রতিযোগিতায় টিকে থাকতে হলে শুধু ডিগ্রি অর্জন যথেষ্ট নয়, প্রয়োজন সক্ষমতা, শৃঙ্খলা ও বিশ্বাসযোগ্যতা।
ফরিদপুরের আলফাডাঙ্গায় তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে আকিদুল শেখ (২৬) নামের এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া ২ লাখ টাকা জরিমানারও আদেশ দেওয়া হয়েছে। 
সরকারি হাসপাতালের চিকিৎসকদের বদলি ও পদায়নে তদবির ও রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে চালু হলো অটোমেশন পদ্ধতি। প্রথম পর্যায়ে ৯৫ জন জুনিয়র কনসালট্যান্টকে আধুনিক অটোমেশন পদ্ধতিতে বদলি করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস আজ
ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস আজ। ১৯৮৫ সালের ১৫ অক্টোবর রাতে জগন্নাথ হলের ছাদ ধসে প্রাণ হারান ৪০ জন। তাদের মধ্যে ২৬ জন শিক্ষার্থী এবং ১৪ জন অতিথি ও কর্মচারী ছিলেন। সেই মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের...
বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি, সংস্কার কার্যক্রম ও সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে বলে জানিয়েছেন...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর