শিক্ষা খাতে বাংলাদেশ-চীন সংযোগে বাড়বে কর্মসংস্থান: মাহ্দী আমিন

শিক্ষা খাতে বাংলাদেশ-চীন সংযোগ দুই দেশের অংশীদারিত্ব, কর্মসংস্থান ও পেশাগত সম্ভাবনাকে সুদৃঢ় করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন। বৃহস্পতিবার সকালে চীনের গুয়াংডংয়ে ‘কারিগরি শিক্ষা সেতুবন্ধন ও চীন-বাংলাদেশ অর্থনৈতিক-বাণিজ্য মেধা উন্নয়ন’ শীর্ষক সিম্পোজিয়ামে তিনি এ কথা বলেন। কারিগরি শিক্ষা, প্রযুক্তিগত প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন এবং শিল্প-শিক্ষা সমন্বয়ের ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে এ আয়োজন করা হয়।

আপডেট : ২৭ আগস্ট ২০২৬, ০৮:১৫ পিএম

শিক্ষা খাতে বাংলাদেশ-চীন সংযোগ দুই দেশের অংশীদারিত্ব, কর্মসংস্থান ও পেশাগত সম্ভাবনাকে সুদৃঢ় করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন। বৃহস্পতিবার সকালে চীনের গুয়াংডংয়ে ‘কারিগরি শিক্ষা সেতুবন্ধন ও চীন-বাংলাদেশ অর্থনৈতিক-বাণিজ্য মেধা উন্নয়ন’ শীর্ষক সিম্পোজিয়ামে তিনি এ কথা বলেন। কারিগরি শিক্ষা, প্রযুক্তিগত প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন এবং শিল্প-শিক্ষা সমন্বয়ের ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে এ আয়োজন করা হয়।

মাহ্দী আমিন বলেন, ‘ক্লাসরুমের তাত্ত্বিক শিক্ষার সঙ্গে কর্মক্ষেত্রের বাস্তব চাহিদার সংযোগ ঘটাতে সরকার কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে সবার জন্য বাধ্যতামূলক করার পরিকল্পনা নিয়েছে। পাশাপাশি বৈশ্বিক বাণিজ্য ও আন্তর্জাতিক পরিমণ্ডলে তরুণ প্রজন্মকে এগিয়ে রাখতে মান্দারিন ভাষাকে অগ্রাধিকার দিয়ে তৃতীয় ভাষা শিক্ষা বাধ্যতামূলক করার পদক্ষেপ নেওয়া হয়েছে।’

মাহ্দী আমিন আরও বলেন, ‘শিক্ষক সহযোগিতা, শিক্ষার্থীদের বৃত্তি, পাঠ্যক্রম উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক অংশীদারিত্বের মাধ্যমে দ্বিপাক্ষিক শিক্ষা বিনিময় জোরদার করা প্রয়োজন। এতে কর্মসংস্থান সৃষ্টি, দক্ষতা বৃদ্ধি এবং টেকসই অংশীদারিত্ব গড়ে উঠবে। বাংলাদেশ ও চীনের ক্রমবর্ধমান অর্থনৈতিক ও বাণিজ্যিক অংশীদারিত্ব টেকসই করতে দক্ষ প্রজন্ম গড়ে তোলা জরুরি। আন্তর্জাতিক বাণিজ্য, ক্রস-বর্ডার ই-কমার্স, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, ফিন্যান্সিয়াল টেকনোলজি ও আধুনিক লজিস্টিকসে দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্য রয়েছে সরকারের।’

এ লক্ষ্যে দুই দেশের শিক্ষক ও গবেষকদের প্রাতিষ্ঠানিক বন্ধন, ফ্যাকাল্টি এক্সচেঞ্জ, চীনের বিশ্ববিদ্যালয় ও কারিগরি প্রতিষ্ঠানে বাংলাদেশি শিক্ষার্থীদের বৃত্তি এবং উচ্চশিক্ষার সুযোগ বাড়ানোর পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা। পাশাপাশি আন্তর্জাতিক মানের পাঠ্যক্রম, যৌথ সার্টিফিকেশন এবং চীনা শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে বাংলাদেশের পলিটেকনিক ও কারিগরি প্রতিষ্ঠানের অংশীদারিত্ব গড়ে তোলার কথাও বলেন।

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন চীনের কারিগরি শিক্ষা ও প্রযুক্তিগত প্রশিক্ষণের অভিজ্ঞতার প্রশংসা করেন। শিক্ষামন্ত্রী বলেন, ‘বাংলাদেশের তরুণ জনগোষ্ঠীকে দক্ষ ও উৎপাদনশীল জনশক্তিতে রূপান্তরে উচ্চমানের কারিগরি শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।’

চীনের ১১টি শীর্ষ কারিগরি ও প্রযুক্তিগত কলেজের যৌথ উদ্যোগে সিম্পোজিয়ামটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধি দলের সদস্য, চীনের শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি, শিক্ষক-গবেষক, শিক্ষার্থী ও শিল্পোদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

উচ্চতর ডিগ্রিধারী তরুণদের কর্মসংস্থান বৃদ্ধি এবং গবেষণার উপযুক্ত পরিবেশ সৃষ্টিতে সরকার পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়গুলোর কার্যক্রম...
আগামী বছর থেকে ষষ্ঠ শ্রেণিতে চারটি নতুন বই দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন। আজ মঙ্গলবার কুমিল্লায় একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।  
এবারই নতুন সিলেবাসে বই পাবে শিক্ষার্থীরা। এমন ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, 'লার্নিং উইথ হ্যাপিনেস' শিরোনামে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা পাবে নতুন বই। সোমবার রাজধানীতে বিশ্ব...
আজ বিশ্ব শিক্ষক দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি পালিত হচ্ছে। কিন্তু অধিকাংশ শিক্ষকের আক্ষেপ, শিক্ষকতায় এখন আর সেই মর্যাদা নেই। এ উপলব্ধি শিক্ষার্থীদেরও। তাদের মতে, শিক্ষা...
গ্রাহকদের অর্থ ফেরত দিতে শুরু করেছে ন্যাশনাল ব্যাংক। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর মতিঝিলের দিলকুশা ব্রাঞ্চ থেকে টাকা ফের পাচ্ছেন গ্রাহকরা। গ্রাহকের আমানত ফেরত দিতে ব্যাংকটিকে ৭ হাজার কোটি টাকা ধার...
দেশে সংকটের অভাব নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ বৃহস্পতিবার মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে তরুণ প্রজন্মকে শক্তিশালী করা এবং তাদের লক্ষ্য অর্জনে সহযোগিতা বাড়ানোর দিকে বর্তমান সরকার নজর রাখছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন...
ফরিদপুরের আলফাডাঙ্গায় তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে আকিদুল শেখ (২৬) নামের এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া ২ লাখ টাকা জরিমানারও আদেশ দেওয়া হয়েছে। 
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর