সিরাজগঞ্জ ও নাটোরে প্রায় দেড় হাজার প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ পিএম

সিরাজগঞ্জের ১ হাজার ৫৬টি এবং নাটোরের ৪২৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক। এর ফলে বিদ্যালয়গুলোর প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। পাশাপাশি শিক্ষকদের ওপর অতিরিক্ত দায়িত্বের চাপ পড়ছে। এতে পাঠদান ও শিক্ষার পরিবেশও ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মনে করেন শিক্ষকরা। দ্রুত প্রধান শিক্ষকের শূন্যপদে নিয়োগের দাবি শিক্ষক ও অভিভাবকদের। 

সিরাজগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে মোট ১ হাজার ৬৭২টি। এর মধ্যে ১ হাজার ৫৬টি বিদ্যালয়েই নেই প্রধান শিক্ষক। দীর্ঘদিন ধরে সহকারী শিক্ষকরাই পালন করছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব।

উল্লাপাড়া উপজেলাতেই প্রধান শিক্ষকের কমতি সবচেয়ে বেশি। এখানে ১৬৮ বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক। এছাড়া কাজিপুর উপজেলার ১৫৯টি, শাহজাদপুর উপজেলার ১৫৫টি, সিরাজগঞ্জ সদরের ১৪০টি, রায়গঞ্জের ১১৩টি, বেলকুচির ১০৩টি, তাড়াশের ৯৭টি, চৌহালির ৯০টি ও কামারখন্দের ৩১টি বিদ্যালয়ে নেই স্থায়ী প্রধান শিক্ষক। বাড়তি পরিশ্রম করে হতাশ শিক্ষকরা।

সিরাজগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাহাব উদ্দিন বলেন, ‘শিক্ষক সংকটে পাঠদান ব্যহত হচ্ছে। দ্রুত শূন্যপদে নিয়োগ এবং পদন্নতি দিয়ে এই সমস্যার সমাধান করা হবে।’

এদিকে নাটোরের ৭৩৮টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৪২৯টিতে প্রধান শিক্ষকের পদ শূন্য। এতে ভোগান্তি চরমে শিক্ষার্থী ও অভিভাবকদের।

নাটোর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল হান্নান বলেন, ‘জরুরি ভিত্তিতে শূন্য পদ পূরণ করা হবে।’

শিক্ষক সংকটে পাঠদান ব্যাহত হওয়ায় সিরাজগঞ্জ ও নাটোরের শিশুরা লেখাপড়ায় পিছিয়ে পড়ছে বলে শংকা অভিভাবকদের।

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান প্রাথমিক শিক্ষার পরিবর্তনে যে স্বপ্ন ও দায়িত্ব আমাদের দিয়েছেন, তা বাস্তবায়নে সরকার সুপরিকল্পিতভাবে কাজ করছে। আগামী দুই...
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, লটারিভিত্তিক ভর্তি পদ্ধতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ‘লটারি জানে না কে গরিবের সন্তান, কে ধনীর; কে মেধাবী, কে নয়। কিন্তু পরীক্ষার মাধ্যমে তা নির্ধারণ করা...
পরীক্ষায় নকল যেমন কালার (রঙ) পরিবর্তন করছে, আমাদেরকেও আইনগতভাবে কালার পরির্তন করতে হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। আজ মঙ্গলবার দুপুর ৩টায় বরিশাল সিটি কপোররেশনে সাংবাদিকদের...
শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে ফুলেল শুভেচ্ছা নেওয়ার প্রথা বন্ধ করতে হবে। কোনো শিক্ষক আর শিক্ষার্থীদের দাঁড় করিয়ে ফুলের তোড়া বা মালা দিয়ে শুভেচ্ছা...
জ্বালানির দাম বৃদ্ধি ও পে-স্কেলের কারণে মূল্যস্ফীতির ঝুঁকি দেখছে বাংলাদেশ ব্যাংক। তাই, অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় নীতি সুদহার সাড়ে ৯ শতাংশে অপরিবর্তিত রেখে ত্রৈমাসিক ভিত্তিক মুদ্রানীতি ঘোষণা করল...
সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৫ নভেম্বর দিন ধার্য করেছেন ঢাকার একটি আদালত। এ নিয়ে ১৩০ বারের মতো প্রতিবেদন দাখিলের জন্য সময় পেল তদন্ত...
প্রতিবছর ৩০ হাজার কোটি টাকার সবজি ও মশলা নষ্ট হয় পরিবহন ও সংরক্ষণের সময়। গবেষকরা বলছেন, উৎপাদন থেকে বাজারজাত বিভিন্ন ধাপে আলু, টমেটোসহ ১০ ধরনের সবজি বেশি নষ্ট হচ্ছে। গ্রামীণ সংরক্ষণ ব্যবস্থা...
এসিআই পিএলসি- এর ওয়েলনেস এবং হাইজিন বিজনেসের চিফ অপারেটিং অফিসার (সিওও) হিসেবে দায়িত্ব পেয়েছেন খন্দকার ইশতিয়াক আহম্মদ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর