লটারিভিত্তিক ভর্তি পদ্ধতি ভালো নয়: শিক্ষামন্ত্রী

আপডেট : ১৩ এপ্রিল ২০২৬, ১০:৫৬ পিএম

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, লটারিভিত্তিক ভর্তি পদ্ধতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ‘লটারি জানে না কে গরিবের সন্তান, কে ধনীর; কে মেধাবী, কে নয়। কিন্তু পরীক্ষার মাধ্যমে তা নির্ধারণ করা সম্ভব,’—বলেন তিনি।

সোমবার দুপুরে যশোর শিক্ষা বোর্ড এবং খুলনা বিভাগের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন। যশোর পিটিআই অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

শিক্ষামন্ত্রী বলেন, বিশ্বব্যাপী শিক্ষা ব্যবস্থা দ্রুত ডিজিটালাইজড হচ্ছে, কিন্তু বাংলাদেশ এখনো অনেকাংশে পিছিয়ে রয়েছে। তাই ধীরে ধীরে আধুনিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থার সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হবে। এ ক্ষেত্রে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, জ্বালানি সংকটকে একটি সুযোগ হিসেবে কাজে লাগিয়ে শিক্ষা ব্যবস্থায় ডিজিটাল রূপান্তর জোরদার করতে হবে। যাতে গ্রামের শিক্ষার্থীরাও শহরের শিক্ষার্থীদের মতো সমানভাবে পড়াশোনা ও জ্ঞান অর্জনের সুযোগ পায়।

এর আগে মতবিনিময় সভায় আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু, নকলমুক্ত ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন শিক্ষামন্ত্রী। একই সঙ্গে প্রশ্নফাঁস রোধে কঠোর নজরদারি নিশ্চিত করার তাগিদ দেন তিনি।

এ সময় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতসহ স্থানীয় সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।

সিরাজগঞ্জের ১ হাজার ৫৬টি এবং নাটোরের ৪২৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক। এর ফলে বিদ্যালয়গুলোর প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। পাশাপাশি শিক্ষকদের ওপর অতিরিক্ত দায়িত্বের চাপ পড়ছে।...
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, উন্নয়ন হবে ফলাফলভিত্তিক। ফলাফল যত বাড়বে, উন্নয়নও তত বাড়বে। শিক্ষক নিয়োগে কোনো ধরনের দুর্নীতি হয়ে থাকলে তা কঠোরভাবে খতিয়ে দেখা হবে। কোনো মেধাবী...
পরীক্ষায় নকল যেমন কালার (রঙ) পরিবর্তন করছে, আমাদেরকেও আইনগতভাবে কালার পরির্তন করতে হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। আজ মঙ্গলবার দুপুর ৩টায় বরিশাল সিটি কপোররেশনে সাংবাদিকদের...
শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে ফুলেল শুভেচ্ছা নেওয়ার প্রথা বন্ধ করতে হবে। কোনো শিক্ষক আর শিক্ষার্থীদের দাঁড় করিয়ে ফুলের তোড়া বা মালা দিয়ে শুভেচ্ছা...
দেশে প্রায় ৪০ লাখ ব্যবসা প্রতিষ্ঠানে চালু হয়েছে বাংলা কিউআর। তিন মাসে এর ব্যবহার বেড়েছে সাড়ে তিন গুণ। সকালে এক সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র জানান, ১ অক্টোবর থেকে ব্যবসায়ীরা কিউআর...
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ২৪৫ জনে। একদিনে হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন ১ হাজার ৯৪৮ জন। 
জ্বালানির দাম বৃদ্ধি ও পে-স্কেলের কারণে মূল্যস্ফীতির ঝুঁকি দেখছে বাংলাদেশ ব্যাংক। তাই, অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় নীতি সুদহার সাড়ে ৯ শতাংশে অপরিবর্তিত রেখে ত্রৈমাসিক ভিত্তিক মুদ্রানীতি ঘোষণা করল...
সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৫ নভেম্বর দিন ধার্য করেছেন ঢাকার একটি আদালত। এ নিয়ে ১৩০ বারের মতো প্রতিবেদন দাখিলের জন্য সময় পেল তদন্ত...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর