২ বছর ধরে ভাড়া বাসায় চলছে সুনামগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম 

আপডেট : ২১ অক্টোবর ২০২৬, ১১:৩৭ এএম

শিক্ষা কার্যক্রম শুরুর ২ বছরেও স্থায়ী ক্যাম্পাস পায়নি সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ফলে আটটি আলাদা আলাদা স্থানে ভাড়া বাসায় চলছে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম।

শিক্ষার্থীদের অভিযোগ, ক্লাসরুমের সংকটসহ নানা কারণে মানসম্মত শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন তারা। উপাচার্য জানিয়েছেন, স্থায়ী ক্যাম্পাস নির্মাণে উদ্যোগ নেওয়া হচ্ছে।

২০২৪ সালের ৩ নভেম্বর, শান্তিগঞ্জ উপজেলায় ১২৮ জন শিক্ষার্থী নিয়ে অস্থায়ী ক্যাম্পাসে শুরু হয় সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পাঠদান কার্যক্রম। বর্তমানে এর চারটি বিভাগে শিক্ষার্থী ৪৮০ জন। তবে ২ বছরেও স্থায়ী ক্যাম্পাস পাননি শিক্ষার্থীরা।

বর্তমানে ক্লাস, শিক্ষার্থীদের হলসহ আটটি অস্থায়ী ভবনে চলছে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম। শিক্ষার্থীদের অভিযোগ, ভাড়া বাসায় ক্লাসরুমের সংকট, আধুনিক ল্যাব, লাইব্রেরি, এবং গবেষণার প্রয়োজনীয় যন্ত্রপাতি রাখা যাচ্ছে না। ফলে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। 

তারওপর কয়েকটি স্থানের ভাড়া বাড়িয়েছেন মালিক, আবার কয়েকটি স্থান ছেড়ে দিতে বলা হয়েছে। ফলে তৈরি হয়েছে নতুন জটিলতা। উপাচার্য জানিয়েছেন, জমি অধিগ্রহণসহ স্থায়ী ক্যাম্পাস নির্মাণের বিষয়টি প্রক্রিয়াধীন। 

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. জাকির হোসেন বলেন, ভাড়া বাড়িতে সবকিছু যথাযথভাবে করা সম্ভব হয় না। আমার বিশ্বাস স্থায়ী ক্যাম্পাসে যেতে যা করা দরকার, সরকার তা করবে।

দ্রুত স্থায়ী ক্যাম্পাস নির্মাণ করে শিক্ষার উপযোগী পরিবেশ তৈরির দাবি শিক্ষার্থীদের। 

দেশের নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি গঠন সংক্রান্ত কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে।
উচ্চতর ডিগ্রিধারী তরুণদের কর্মসংস্থান বৃদ্ধি এবং গবেষণার উপযুক্ত পরিবেশ সৃষ্টিতে সরকার পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়গুলোর কার্যক্রম...
বাংলাদেশ কিংবা সারা বিশ্বের প্রতিটি শিক্ষার্থীর অর্জন ও সাফল্যের পেছনে তাঁদের বাবা-মায়ের ত্যাগের গল্প আছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষা এবং শিক্ষাবিষয়ক উপদেষ্টা ও...
আগামী বছর থেকে ষষ্ঠ শ্রেণিতে চারটি নতুন বই দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন। আজ মঙ্গলবার কুমিল্লায় একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।  
মাদকের বিরুদ্ধে যে উদ্যোগ নিয়েছেন, সে বিষয়ে কোনো ‘দালাল মিডিয়া’ তাকে থামাতে পারবে না বলে মন্তব্য করেছেন সদ্যবিদায়ী প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। আজ বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এ...
গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী মার্কেট এলাকায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। আজ বুধবার সকাল ছয়টার দিকে এ ঘটনা ঘটে। 
ময়মনসিংহের ভালুকায় মাদক মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিকে ধরতে গিয়ে হামলার শিকার হয়েছেন পুলিশের দুই সদস্য। তাঁদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার রাতে...
হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে তিনটি তেলবাহী জাহাজে আগুন লাগার খবর জানিয়েছে ইরানের সামরিক বাহিনী ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর–আইআরজিসি। যদিও আইআরজিসির এই দাবি প্রত্যাখ্যান করেছে মার্কিন সেন্ট্রাল...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর