'জওয়ান' ছবির ৫ চমক!

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৩ পিএম

শাহরুখের আলোচিত ছবি ‘জওয়ান’ যে বক্স অফিসে রেকর্ড ব্যবসা করবে, তা এরইমধ্যে স্পষ্ট হয়ে উঠেছে। গতকাল সন্ধ্যায় বাংলাদেশেও মুক্তি পেয়েছে ছবিটি। যে কারণে শাহরুখ-ভক্তরাও ভীষণ উচ্ছ্বসিত। বিভিন্ন ভারতীয় পত্রিকার বরাতে জানা যায়, এই ছবিতে রয়েছে ভরপুর চমক। বলিউড ফিল্ম সমালোচকদের কাছ থেকে 'জওয়ান' পেয়েছে ৪.৫ স্টার। তাদের ভাষ্য মতে, চিত্রনাট্য, এডিটিং ও অভিনয়ে অন্য ছবিকে ছাড়িয়ে যাবে শাহরুখের ‘জওয়ান’। শুধু তাই নয়, ছবির গল্পে রয়েছে অজস্ত্র টুইস্ট। ফিল্ম সমালোচকরা বেছে নিয়েছেন এই ছবির পাঁচটি নজরকাড়া দিক। এ কারণগুলোর জন্যই নাকি দেখতে হবে ‘জওয়ান’। তা কী সেই চমক?

জানা গেছে, এ ছবিতে বেশ কয়েকটা লুকে দেখা যাবে শাহরুখকে। আর প্রত্যেকটি লুকেই শাহরুখের এন্ট্রি চমকে দেওয়ার মতো। এমনকি ট্রেলারে যে যে লুক দেখা গেছে, তার বাইরেও রয়েছে শাহরুখের আরও একটি লুক। যা কিনা হতবাক করবে দর্শকদের। জনপ্রিয় দক্ষিণী অভিনেত্রী নয়নতারার এন্ট্রি দৃশ্যেও আছে বড়সড় চমক। শাহরুখের পাশে মুগ্ধ করবেন তিনিও।

ফ্ল্যাশব্যাক দৃশ্যের প্লট ও শাহরুখের অভিনয় এ সিনেমার বড় প্রাপ্তি। দুরন্ত এডিটিংয়ে আলাদা করে নজর কাড়বে 'জওয়ান'। ছোট্ট চরিত্র হলেও ঝলক দেখিয়েছেন দীপিকা পাড়ুকোন, সঞ্জয় দত্ত। ছবিতে তাদের এন্ট্রি গল্পের ইউটার্ন।
আর, শাহরুখ তো আছেনই। তবে খলনায়ক হিসেবে দক্ষিণী তারকা বিজয় সেতুপতি ‘জওয়ান’ ছবির বড় চমক। তার অভিনয় এই ছবির অন্যতম আকর্ষণীয় দিক।

জওয়ান ছবির অ্যাকশন দৃশ্যে শাহরুখ-দীপিকা। ছবি: সংগৃহীত এদিকে আজ থেকে বাংলাদেশের ৫০টি হলে চলবে ‘জওয়ান’। সেগুলো হলো স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা সিটি, সনি স্কয়ার, সীমান্ত স্কয়ার, এসকেএস টাওয়ার, সামরিক জাদুঘর), ব্লকবাস্টার সিনেমাস (যমুনা ফিউচার পার্ক), লায়ন্স সিনেমা হল (কেরানীগঞ্জ), শ্যামলী সিনেপ্লেক্স (ঢাকা), মধুমিতা (ঢাকা), চিত্রামহল (ঢাকা), বিজিবি অডিটরিয়াম (ঢাকা), ম্যাজিক মুভি থিয়েটার (উত্তরা), বালি আর্কেড সিনেপ্লেক্স (চট্টগ্রাম), সিলভার স্ক্রিন (চট্টগ্রাম), সুগন্ধা সিনেমা হল (চট্টগ্রাম), মনিহার (যশোর), শঙ্খ (খুলনা), লিবার্টি (খুলনা)।

এছাড়া রাজশাহীর হাই-টেক পার্ক সিনেপ্লেক্স, রাজতিলক ছাড়াও সিনেমাটি দেখা যাবে নিউ মেট্রো (নারায়ণগঞ্জ), সিনেস্কোপ (নারায়ণগঞ্জ), ছায়াবাণী (ময়মনসিংহ), মধুবন সিনেপ্লেক্সে (বগুড়া), মম ইন (বগুড়া), সেনা অডিটরিয়াম (সাভার), রূপকথা (পাবনা), উল্কা (গাজীপুর), নন্দিতা (সিলেট), গ্রান্ড থিয়েটার (সিলেট), রাজ সিনেমা (কুলিয়ারচর), মর্ডান (দিনাজপুর), তামান্না (সৈয়দপুর), মাধবী (মধুপুর), রাজিয়া (নাগরপুর), রুটস (সিরাজগঞ্জ), স্বপ্নীল (কুষ্টিয়া), নবীন (মানিকগঞ্জ), পূর্বাশা (শান্তাহার), তাজ (নওগাঁ), দর্শন (ভৈরব), অভিরুচি (বরিশাল), বনলতা (ফরিদপুর), চন্দ্রিমা (শ্রীপুর) সিনেমা হলে।

বলিউডের ‘কিং’ শাহরুখ খান ফিরছেন বড় পর্দায়। দীর্ঘ বিরতির পর তার প্রত্যাবর্তন ঘিরে যখন ভক্তদের মধ্যে উত্তেজনা তুঙ্গে, ঠিক তখনই সামনে এলো নতুন চমক। একই সময়ে একই নামে সিনেমা নিয়ে হাজির...
ঐতিহ্যবাহী ‘গ্রেড ৩ হেরিটেজ’ কাঠামো হওয়ায় বলিউড সুপারস্টার শাহরুখ খানের বিলাসবহুল বাসভবন ‘মান্নাত’ সংস্কার নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশ্ন তুলছিলেন পরিবেশ আন্দোলনকর্মী ও...
কোরিওগ্রাফার-উপস্থাপক রাঘব জুয়ালের জন্মদিনের পার্টিতে আনন্দের বদলে তৈরি হয় বিশৃঙ্খল পরিস্থিতি। ভিড়ের চাপে অস্বস্তিতে পড়েন শাহরুখ খান-পুত্র আরিয়ান খান, এমনকি নিরাপত্তারক্ষীদেরও তাঁকে নিরাপদে...
বলিউড তারকা শাহরুখ খান দক্ষিণ দিল্লির পঞ্চশীল পার্কের স্মৃতিবিজড়িত বাড়িটির পুরো মালিকানা নিজের নামে নিয়েছেন। ইন্ডিয়ান এক্সপ্রেস ও মানিকন্ট্রোলের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি প্রায় ৩৭ কোটি রুপিতে...
মুম্বাইয়ে একটি অনুষ্ঠানস্থল থেকে গাড়িতে করে বের হওয়ার সময় বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে ছোড়া হয়েছে তিন থেকে চার রাউন্ড গুলি। এ ঘটনায় অক্ষত রয়েছেন তিনি। তবে তাঁর গাড়িচালক ও কাছাকাছি...
ভারতের আগরতলা থেকে কলকাতাগামী একটি এয়ার অ্যাম্বুলেন্সের প্রধান দরজা মাঝ আকাশে আংশিক খুলে যাওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। রোববার দুপুরে এ ঘটনা ঘটে। অবতরণের পর...
বর্তমানে আবদুল গনি রোডে অবস্থিত সচিবালয়। রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্যমেলার মাঠে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। ২০২৯ সালে নতুন জায়গায় অফিস শুরু হবে।...
এবার অমর একুশের বইমেলা শুরু হবে ৭ জানুয়ারি থেকে। মাসব্যাপী এ আয়োজন চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলা একাডেমির এক বিজ্ঞপ্তিতে বইমেলার এ সময়সূচি জানানো হয়েছে। রোববার বাংলা একাডেমির মহাপরিচালক...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর