দর্শক চাপে ঢাকায় মধ্যরাতের পরও ‘জওয়ান’র শো!

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৫১ পিএম

এমনটি কোনো মাল্টিপ্লেক্সের ইতিহাসে ঘটেনি। যেমনটা হলো লায়ন্স সিনেমাসে। দর্শক চাপে মধ্যরাতে চালাতে হলো ছবির শো। আর এটি ঘটেছে ঢাকার কেরাণীগঞ্জের লায়ন্স সিনেমাসে। 

গতকাল (৭ সেপ্টেম্বর) বাংলাদেশসহ সারাবিশ্বে মুক্তি পায় ‌‘জওয়ান’ ছবি। শাহরুখ খানের নতুন এ উন্মাদনায় মেতেছে বাংলাদেশি ভক্তরাও। 

অন্যদিকে, গতকাল বিকালেই হয় ছবিটির সেন্সর। এরপর রাতে ঢাকার তিনটি মাল্টিপ্লেক্সে দেখানো হয় ছবিটি। দর্শকচাপে শেষদিকে মধ্যরাতে ছবিটি চালাতে হয়েছে বলে ইনডিপেনডেন্ট ডিজিটালকে জানিয়েছেন ছবিটির আমদানিকারক অনন্য মামুন।

তিনি বলেন, ‘‘জওয়ান’ নিয়ে তুমুল উত্তেজনা রয়েছে আমাদের দেশেও। গতকালকের ঘটনা সেটারই নজির।’ 

সাফটা আমদানি নীতিতে বাংলাদেশে মুক্তি পেয়েছে শাহরুখ খানের নতুন ধামাকা ‘জওয়ান’। ছবির আমদানিকারক প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও রংধনু গ্রুপ। 

গতকাল মাল্টিপ্লেক্সগুলোতে দেখা যায়, অসংখ্য দর্শক হাজির হয়েছেন। রাত থেকেই হয়েছে হাউসফুল শো। বাংলাদেশের শাহরুখভক্তরা দলবেঁধে ছবিটি দেখছেন।

প্রসঙ্গত, 'জওয়ান' সিনেমায় দ্বৈত চরিত্রে রয়েছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। ছবিটি নির্মাণ করেছেন অ্যাটলি কুমার। এতে আরও অভিনয় করেছেন নয়নতারা, বিজয় সেতুপতি, সানিয়া মালহোত্রা, প্রিয়মণি, সঞ্জীতা ভট্টাচার্য প্রমুখ। ক্যামিও চরিত্রে রয়েছেন দীপিকা পাড়ুকোন।

ঐতিহ্যবাহী ‘গ্রেড ৩ হেরিটেজ’ কাঠামো হওয়ায় বলিউড সুপারস্টার শাহরুখ খানের বিলাসবহুল বাসভবন ‘মান্নাত’ সংস্কার নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশ্ন তুলছিলেন পরিবেশ আন্দোলনকর্মী ও...
কোরিওগ্রাফার-উপস্থাপক রাঘব জুয়ালের জন্মদিনের পার্টিতে আনন্দের বদলে তৈরি হয় বিশৃঙ্খল পরিস্থিতি। ভিড়ের চাপে অস্বস্তিতে পড়েন শাহরুখ খান-পুত্র আরিয়ান খান, এমনকি নিরাপত্তারক্ষীদেরও তাঁকে নিরাপদে...
বলিউড তারকা শাহরুখ খান দক্ষিণ দিল্লির পঞ্চশীল পার্কের স্মৃতিবিজড়িত বাড়িটির পুরো মালিকানা নিজের নামে নিয়েছেন। ইন্ডিয়ান এক্সপ্রেস ও মানিকন্ট্রোলের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি প্রায় ৩৭ কোটি রুপিতে...
বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে নিয়ে বহু পুরনো এক প্রেমের সম্পর্কের দাবি সামনে এনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন অভিনেতা ও সাবেক সুপারমডেল মুজাম্মিল ইব্রাহিম। সম্প্রতি এক পডকাস্টে হাজির হয়ে তিনি...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর