কত টাকায় ‘জওয়ান’ কিনেছে নেটফ্লিক্স?

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ১১:২৮ এএম

গত ৭ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শাহরুখ খানের প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা ‘জওয়ান’। বক্স অফিসে এরইমধ্যে ঝড় তুলেছে এটি। মুক্তির দিনেই ভারতে ৭৫ কোটি রুপির ব্যবসা করে বক্স অফিসে খাতা খুলে ‘জওয়ান’। তারপর থেকে প্রতিদিনই নতুন নজির গড়ছে এই ছবির আয়। মাত্র ৪ দিনেই ছবিটি বিশ্বব্যাপী ব্যবসায় ৫০০ কোটি ছাড়িয়ে যায়। অন্যদিকে, মুক্তির পাঁচ দিনের মাথায় ভারতে ৩০০ কোটির গণ্ডি পার করেছে এই ছবি। উত্তরোত্তর সাফল্যের মাঝেই ফের লক্ষ্মীলাভ এই ছবির। এবার বিক্রি হয়ে গেল ‘জওয়ান’-এর ওটিটি স্বত্ব। ২৫০ কোটি টাকায় নেটফ্লিক্স কিনে নিল এই ছবি। খবর একাধিক ভারতীয় গণমাধ্যমের।

বক্স অফিসের প্রেক্ষিতে শুধু ‘পাঠান’-ই নয়, হলিউড ছবি ‘দ্য নান ২’র সঙ্গেও পাল্লা দিচ্ছে ‘জওয়ান’। এমনকি করোনা মহামারির পর থেকে দক্ষিণী ছবির কাছে বলিউডকে যেভাবে ধরাশায়ী হতে হয়েছিল, সেই ধারাও ভাঙছে শাহরুখের এই ছবি। তবে কবে থেকে ওটিটি পর্দায় দেখা যাবে ‘জওয়ান’, সে বিষয়ে নির্মাতাদের তরফে কিছু জানানো হয়নি।

সিনেমাটিতে দ্বৈত ভূমিকায় অভিনয় করেছেন শাহরুখ খান। অন্যান্য চরিত্রে রয়েছেন বিজয় সেথুপতি ও নয়নতারা। ক্যামিও চরিত্রে আছেন দীপিকা পাড়ুকোন ও সঞ্জয় দত্ত।

ঐতিহ্যবাহী ‘গ্রেড ৩ হেরিটেজ’ কাঠামো হওয়ায় বলিউড সুপারস্টার শাহরুখ খানের বিলাসবহুল বাসভবন ‘মান্নাত’ সংস্কার নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশ্ন তুলছিলেন পরিবেশ আন্দোলনকর্মী ও...
বলিউড তারকা শাহরুখ খান দক্ষিণ দিল্লির পঞ্চশীল পার্কের স্মৃতিবিজড়িত বাড়িটির পুরো মালিকানা নিজের নামে নিয়েছেন। ইন্ডিয়ান এক্সপ্রেস ও মানিকন্ট্রোলের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি প্রায় ৩৭ কোটি রুপিতে...
ফুটবল বিশ্বকাপের আবহে বড় চমক দিল কেকেআর। যুক্তরাষ্ট্রের মাটিতে নিজেদের জন্য আস্ত একটা স্টেডিয়াম তৈরি করে ফেলেছে তাঁরা। আর এই সাফল্যে ভীষণ উচ্ছ্বসিত শাহরুখ খান। এক্স হ্যান্ডেলে তাঁর বার্তা, ‘একদিন...
বলিউড বাদশাহ তিনি। অভিনয়ের স্বপ্ন নিয়ে একসময় পা রেখেছিলেন মায়ানগরী মুম্বাইয়ে। তখন তিনি ছিলেন নেহাতই একজন বহিরাগত, তাঁকে চিনতেন হাতেগোনা কয়েকজন। তবে আজ শুধু ভারতে নয়, গোটা বিশ্বের মানুষ চেনেন...
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে এক তরুণীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিন বছর বয়সী এক শিশু আহত হয়েছে। টানা বৃষ্টির মধ্যে পাহাড়সংলগ্ন ঝুঁকিপূর্ণ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ গণভোটকে অবৈধ বলেছেন। আমরা তাকে বলতে চাই, গণভোট যদি অবৈধ হয়, তাহলে বিএনপি সরকার,...
এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এ তিনটি ক্যাটাগরিতে বিজয়ী হওয়ার পাশাপাশি আরও দুটি ক্যাটাগরিতে সম্মানজনক স্বীকৃতি পেয়েছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল)। এর মাধ্যমে...
সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। আজ সোমবার এক বিবৃতিতে এই নৌ অবরোধের কথা জানিয়েছেন ইরান-সমর্থিত গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর