ভারত-কানাডা ইস্যুর গল্প বলবে শাহরুখের ‘ডাঙ্কি’?  

আপডেট : ০৩ অক্টোবর ২০২৩, ১২:২৮ পিএম

বক্স অফিসে সুপারহিট ‘জওয়ান’। কয়েকদিন আগেই গোটা বিশ্বে হাজার কোটির গণ্ডি পেরিয়েছে ছবিটি। শাহরুখ-ভক্তরা এবার মুখিয়ে আছেন কিং খানের পরের ছবি ‌‌‘ডাঙ্কি’র জন্য। এরইমধ্যে ‍মুক্তির দিনও চূড়ান্ত। চলতি বছরের ২২ ডিসেম্বর মুক্তি পাচ্ছে এই ছবি। তবে এর গল্প প্রসঙ্গে এখনও খুব একটা অবগত নন ভক্তরা। এবার ফাঁস হয়ে গেল পরিচালক রাজকুমার হিরানির এই ছবির চিত্রনাট্য। খবর টাইমস অব ইন্ডিয়ার।

ছবিটির একটি দৃশ্যে শাহরুখ খান। ছবি: সংগৃহীত

ক’দিন আগে খালিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জারের খুনের নেপথ্যে ভারতীয়দের হাত থাকতে পারে বলে দাবি করেছিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। দেশটির সংসদে দাঁড়িয়ে এমনটাই বলেছিলেন তিনি। এই দাবির পক্ষে প্রমাণ মিলেছে বলেও জানান কানাডার প্রধানমন্ত্রী। তারপর থেকেই ভারত-কানাডার দ্বিপাক্ষিক সম্পর্কে টানাপোড়েন শুরু। দুই দেশের এই শীতল সম্পর্কের মাঝেই জানা গেল শাহরুখের পরবর্তী ছবি ‘ডাঙ্কি’র গল্পে উঠে আসছে ভারত ও কানাডার অভিবাসনের গল্প। কানাডার অনুপ্রবেশের গল্পই দেখা যাবে শাহরুখের এই ছবিতে।

শাহরুখ খান, রাজকুমার হিরানি এবং জিও স্টুডিওজের প্রযোজনায় নির্মাণ হয়েছে এই ছবি। আর এতে শাহরুখ ছাড়াও রয়েছেন ধর্মেন্দ্র, তাপসী পান্নু, ভিকি কৌশল, দিয়া মির্জা, বোমান ইরানি প্রমুখ। এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে সম্প্রতি তাপসী জানিয়ে দিয়েছেন, ছবিতে শাহরুখ ও ধর্মেন্দ্রর দুরন্ত একটি দৃশ্য রয়েছে। আর এমন আবেগঘন দৃশ্য ভারতীয় সিনেমার ইতিহাসে কখনও দেখা যায়নি।

প্রসঙ্গত, ‘থ্রি ইডিয়টস’, ‘পিকে’, ‘মুন্না ভাই এমবিবিএস’, ‘সাঞ্জু’র মতো একাধিক হিট ছবি দর্শকদের উপহার দিয়েছেন নির্মাতা রাজকুমার হিরানি। এমন খ্যাতিমান পরিচালকের সঙ্গে দীর্ঘদিন পর ‘ডাঙ্কি’ দিয়ে জুটি বাঁধলেন বলিউড বাদশা।

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকীতে নুহাশ পল্লীতে মিলাদ, দোয়া ও এতিমদের মাঝে খাবার বিতরণের আয়োজন করা হয়। বৃষ্টির মধ্যেও স্বজন, ভক্ত ও শুভানুধ্যায়ীরা তাঁর কবরে শ্রদ্ধা জানান।
আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসা ও সম্মাননা অর্জনের পর এবার দেশের দর্শকদের সামনে আসছে মোহাম্মদ নূরুজ্জামান পরিচালিত চলচ্চিত্র ‘মাস্তুল’। শুক্রবার (১৭ জুলাই) দেশের ৫টি আধুনিক প্রেক্ষাগৃহে মুক্তি...
চিত্রনাট্য হাতে পেয়ে সংলাপের সংখ্যা গোনার চেয়ে চরিত্রের মনস্তাত্ত্বিক যাত্রা ও গভীরতাকে প্রাধান্য দেন অভিনেতা ফজলুর রহমান বাবু। তাঁর অভিনীত তেমনই একটি চলচ্চিত্র ‘মাস্তুল’। শুক্রবার (১৭ জুলাই) দেশের...
কোরিওগ্রাফার-উপস্থাপক রাঘব জুয়ালের জন্মদিনের পার্টিতে আনন্দের বদলে তৈরি হয় বিশৃঙ্খল পরিস্থিতি। ভিড়ের চাপে অস্বস্তিতে পড়েন শাহরুখ খান-পুত্র আরিয়ান খান, এমনকি নিরাপত্তারক্ষীদেরও তাঁকে নিরাপদে...
দেশে বাল্যবিবাহ রোধে আইন আছে, চলছে সচেতনতা কার্যক্রমও। তারপরও থামছে না এই সামাজিক ব্যাধি। পরিসংখ্যান ব্যুরো ও ইউনিসেফের সাম্প্রতিক জরিপ বলছে, দেশে ৫৬ শতাংশ মেয়ের বিয়ে হয় ১৮ বছরের আগে।...
রাজধানীর হাজারীবাগ এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে হাজারীবাগ পার্কের পাশের রাস্তায় এ ঘটনা ঘটে।
ইনফান্তিনোর অধীনে ফুটবল শিল্প ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে বলে অভিযোগ তুলেছেন লা লিগা সভাপতি। একই সঙ্গে ফিফা যে আগামী বিশ্বকাপ ৬৪ দলের করার কথা ভাবছে, সেই পরিকল্পনারও সমালোচনা করেন তিনি।
রাজধানীর সবুজবাগে পলাশ নামের এক ওয়ার্ড বিএনপির কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে সবুজবাগ পানির পাম্পের সামনে এ ঘটনা ঘটে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর