‘পাঠান’-এর সব রেকর্ড ছাপিয়ে ‘জওয়ান’

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৯:২৮ পিএম

মুক্তির পর থেকেই ভারতীয় বক্স অফিসে ঝড় তুলেছে শাহরুখ খান অভিনীত ‌‘জওয়ান’। তিন সপ্তাহ পরেও একই গতিতে দর্শক টানছে সিনেমাটি। এরই মধ্যে ছুঁয়েছে ১০০০ কোটির মাইলফলকও। বাণিজ্য বিশ্লেষকরা ধারণা করছিলেন, এভাবে চলতে থাকলে শিগগিরই ‘পাঠান’-এর রেকর্ড ভেঙে ফেলবে ‘জওয়ান’। অবশেষে সেটিই হয়েছে, বক্স অফিসে ‘পাঠান’কে ছাড়িয়ে গেছে শাহরুখের নতুন ছবিটি।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার বরাতে জানা যায়, গত জানুয়ারিতে মুক্তিপ্রাপ্ত ‘পাঠান’ ছবির বৈশ্বিক বক্স অফিস আয় ছিল ১ হাজার ৫০ কোটি রুপি। এবার সেই রেকর্ড ভেঙে দিয়েছে শাহরুখেরই আরেক ছবি ‘জওয়ান’। মুক্তির ২৩ দিনেই বৈশ্বিক বক্স অফিসে সিনেমাটি আয় করেছে ১ হাজার ৫৫ কোটি রুপি। এমনকি এ দুটি ছবি দিয়ে নতুন ইতিহাসও গড়ে নিয়েছেন বলিউড বাদশা। কারণ, ভারতে শাহরুখই একমাত্র অভিনেতা, একই বছরে যাঁর দুটি সিনেমা হাজারি ক্লাবে জায়গা করে নিয়েছে।

অন্যদিকে, শাহরুখের সব রেকর্ড এখন ‘জওয়ান’-এর ঘরে। সেটা বাজেটের দিক দিয়ে হোক কিংবা মুক্তির প্রথম দিনেই হোক! ‘পাঠান’কে প্রথম থেকেই টেক্কা দিয়ে আসছিল ‘জওয়ান’। মুক্তির পর সবচেয়ে কম সময়ে ‘জওয়ান’ই প্রথম হিন্দি ছবি যা বক্স অফিসে ৫০০ কোটির ক্লাবে নিজের নাম লিখিয়ে নেয়। আর বলিউড সূত্রে জানা যায়, ‘জওয়ান’ তৈরির বাজেট ৩০০ কোটি, যেখানে ‘পাঠান’-এর নির্মাণ ব্যয় ছিল ২৭০ কোটি।

প্রসঙ্গত, গত ৭ সেপ্টেম্বর মুক্তি পায় ‘জওয়ান’। এই ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন দক্ষিণী পরিচালক অ্যাটলি কুমার। পর্দায় শাহরুখ রয়েছেন দ্বৈত চরিত্রে। আরও রয়েছেন নয়নতারা, বিজয় সেতুপতি, সানিয়া মালহোত্রা, সুনীল গ্রোভার, ঋদ্ধি ডোগরা, সঞ্জিতা ভট্টাচার্য প্রমুখ। ক্যামিও চরিত্রে দেখা মিলেছে দীপিকা পাড়ুকোন ও সঞ্জয় দত্তের।

বাংলা সিনেমার সর্বকালের সবচেয়ে জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। কেয়ামত থেকে কেয়ামত সিনেমা দিয়ে রূপালি জগতে যাত্রা শুরু। মাত্র ২৫ বছর বয়সেই আকস্মিক মৃত্যুতে থমকে যায় সবকিছু। তিন দশক পরও এখনো ভক্তদের...
দীর্ঘ একদশক আগে হলিউডে আত্মপ্রকাশ। বিশ্বখ্যাত তারকা শিল্পীদের গানে মডেলিং। ২০১৫ সালে মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি’র থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়। একে একে মার্কিন মুল্লুকে আরও কিছু...
আজ ২২ শ্রাবণ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। কবির প্রতি শ্রদ্ধা জানিয়ে বর্ণাঢ্য আয়োজন সাজিয়েছে দেশের টেলিভিশন চ্যানেলগুলো। ইনডিপেনডেন্ট ডিজিটালে রইলো সেই খোঁজ—
বাংলাদেশের প্রথম চলচ্চিত্র হিসেবে মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা পেয়ে ইতিহাস গড়েছে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। উৎসবের ‘অরিজোন্তি’ বিভাগে প্রতিযোগিতা করবে...
নানা অপরাধে জড়িয়ে পড়ছে বাংলাদেশে বসবাসরত চীনা নাগরিকরা। হত্যা-প্রতারণা-অনলাইন জুয়াসহ নানা মামলায় এক বছরে গ্রেপ্তার ৫৩ জন। খুন-ধর্ষণের মতো অপরাধও করছেন বাংলাদেশিদের যোগসাজশে।
রাজধানীর বারডেম হাসপাতালের ১৬তলা একটি ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে দিপু সুলতান রাসেল (৪২) নামের এক ব্যক্তি মারা গেছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক ৬টা ৪০ মিনিটের দিকে এই ঘটনাটি ঘটে। লাফ দেওয়ার...
হবিগঞ্জের সাটিয়াজুরীতে প্রায় ৭৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত আধুনিক রেলস্টেশন ভবন অযথাই পড়ে আছে। সুরমা ও কুশিয়ারা এক্সপ্রেস নামের লোকাল ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় স্টেশনটির সুফল পাচ্ছেন না...
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশ সময় মঙ্গলবার রাত সাড়ে ৯টায় আনুষ্ঠানিকভাবে শপথ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর