সালমানের সঙ্গে কে এই মেয়ে!

আপডেট : ০৮ অক্টোবর ২০২৩, ০৬:৪৪ পিএম

সালমান-ভক্তদের জন্য নয়া চমক। রহস্য নিয়ে হাজির হলেন তিনি। আজ রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি শেয়ার করেছেন বলিউড ভাইজান। সঙ্গে অল্পবয়সী এক মেয়ে, যাঁর মুখ দেখা যাচ্ছে না! তারপর থেকেই ভক্তদের মাঝে আলোচনার ঝড় উঠেছে।

রহস্যে ভরপুর সেই ছবিতে দুজনেরই পরনে ছিল ম্যাচিং সাদা রঙের ট্রাকস্যুট। মেয়েটির ট্রাকস্যুটের পেছনে লেখা ‘২৭/১২’। যা অভিনেতার জন্মদিন ২৭ ডিসেম্বরকে মনে করিয়ে দেয়। আর মেয়েটি যে আপনজনদের কেউ একজন হতে পারে, সেই ইঙ্গিত মিলেছে সালমানের ক্যাপশনে। তিনি লিখেছেন, ‘আমি সবসময় আপনার পেছনে থাকব।’ এছাড়া শেয়ার করা ছবিটির ওপর লিখেছেন, ‘আগামীকাল আমার হৃদয়ের একটি অংশ শেয়ার করব।’ সালমানের পোস্টের এইসব ক্যাপশনই রীতিমত জল্পনা তৈরি করেছে নেটিজেনদের মাঝে।

কেউ কেউ বলছেন, “শেষমেশ ভাইজান হয়তো বিয়ে করতে চলেছেন’। কেউ বলছেন, ‘প্রকাশ্যে এলেন ভাবি!’ আবার কেউবা বলছেন, ‘নতুন কোনো নায়িকার আত্মপ্রকাশ করতে চলেছেন ভাইজান।’ তবে নেটিজেনদের একটি অংশ মনে করছেন, এই নতুন নায়িকা আর কেউ নয়; সালমানেরই ভাগ্নি আলিজেহ অগ্নিহোত্রী। তাঁকে নিয়ে এবার কোনো পোশাক ব্র্যান্ডের বিজ্ঞাপনে হাজির হতে যাচ্ছেন অভিনেতা। যদিও কে সেই মেয়ে কিংবা আসল ঘটনা কী—তা জানতে ভক্তদের অপেক্ষা করতে হবে আগামীকাল পর্যন্ত। 

প্রসঙ্গত, গত বছরের শেষদিকে শোনা যাচ্ছিল বলিউডে বলিউডে পা রাখছেন সালমান খানের বোন আলভিরা খান অগ্নিহোত্রীর মেয়ে আলিজেহ অগ্নিহোত্রী। অবশেষে সেটাই হতে যাচ্ছে। পরিচালক সৌমেন্দ্র পাড়ির ‌‘ফররে’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হচ্ছে তাঁর। চলতি বছরের ২৪ নভেম্বর মুক্তি পাচ্ছে এই সিনেমা।

বলিউড সুপারস্টার সালমান খান সম্প্রতি মুম্বাইয়ে স্লাম রিহ্যাবিলিটেশন অথরিটি (এসআরএ)-এর একটি সরকারি অনুষ্ঠানে যোগ দেন। সেখানে তিনি সংস্থার নতুন ডেটা কালেকশন অ্যান্ড ভেরিফিকেশন সাপোর্ট সেন্টার (আইটি...
বলিউড অভিনেতা সালমান খানকে ঘিরে ভক্তদের মধ্যে নানা গল্প প্রচলিত রয়েছে। তবে কাছের মানুষদের সম্পর্ক আঁচ করে ফেলার ক্ষেত্রে তাঁর তীক্ষ্ণ পর্যবেক্ষণ ক্ষমতার আরেকটি চমকপ্রদ উদাহরণ সামনে এনেছেন...
আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসা ও সম্মাননা অর্জনের পর এবার দেশের দর্শকদের সামনে আসছে মোহাম্মদ নূরুজ্জামান পরিচালিত চলচ্চিত্র ‘মাস্তুল’। শুক্রবার (১৭ জুলাই) দেশের ৫টি আধুনিক প্রেক্ষাগৃহে মুক্তি...
চিত্রনাট্য হাতে পেয়ে সংলাপের সংখ্যা গোনার চেয়ে চরিত্রের মনস্তাত্ত্বিক যাত্রা ও গভীরতাকে প্রাধান্য দেন অভিনেতা ফজলুর রহমান বাবু। তাঁর অভিনীত তেমনই একটি চলচ্চিত্র ‘মাস্তুল’। শুক্রবার (১৭ জুলাই) দেশের...
নাটোরের সিংড়ায় গর্ভবতী স্ত্রী বুলবুলি খাতুনকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী মোহাম্মদ আব্দুল্লাহর বিরুদ্ধে। এ ঘটনায় স্বামী মোহাম্মদ আব্দুল্লাহকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার...
ভারতের রাজনীতিতে এক নাটকীয় ঘটনার জন্ম হলো দিল্লিতে। প্রশ্নফাঁসের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে আটক হয়েছেন কংগ্রেসের দুই শীর্ষ নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী। মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র...
বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়ে আবারও মাঠে ফিরছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। সর্বশেষ অ্যাশেজে চোটের কারণে সব ম্যাচ খেলতে পারেননি এই ডানহাতি পেসার। আরেক পেসার জস হ্যাজলউড তো পুরো অ্যাশেজেই...
মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়েছে নতুন মোড়। যে দেশকে আমেরিকা বছরের পর বছর নিজের ঘনিষ্ঠ মিত্র বলে মনে করে এসেছে, সেই দেশই নাকি ইরানের কাছে পৌঁছে দিয়েছে মার্কিন ঘাঁটির গোপন তথ্য! ইরানের এমন দাবি এখন...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর