ইসরায়েলে আটকা পড়েছিলেন বেসমেন্টে, আতঙ্কের সেই ৩৬ ঘণ্টা কেমন ছিল নুশরাতের?

আপডেট : ১১ অক্টোবর ২০২৩, ১০:২৭ এএম

যুদ্ধবিধ্বস্ত ইসরায়েলে আটকা পড়েছিলেন বলিউড অভিনেত্রী নুশরাত ভারুচা। তারপর রোববার (৮ অক্টোবর) ভারত সরকারের সহায়তায় দেশে ফেরেন তিনি। বিমানবন্দরে নেমেই তাঁর চোখে কান্না, সকলের কাছে কিছুটা সময় চেয়ে নেন অভিনেত্রী। কারণ সেই সময় আটকা পড়া অভিজ্ঞতা নিয়ে কিছু বলার মতো অবস্থায় ছিলেন না। তবে দু’দিন কাটতেই ইসরায়েলে কাটানো আতঙ্কের সেই ৩৬ ঘণ্টা কেমন ছিল, জানালেন অভিনেত্রী।

৩ অক্টোবর হাইফা চলচ্চিত্র উৎসবে নিজের ছবি ‘অকেলি’র জন্য গিয়েছিলেন নুশরাত। সেখানে তাঁর সঙ্গে ছিলেন ছবিটির দুই ইসরায়েলি অভিনেতা। পৌঁছানোর পর প্রায় দু’দিন সেখানকার নানা ঐতিহাসিক জায়গা ঘুরে দেখেন তিনি। শুক্রবার (৬ অক্টোবর) রাতে সিনেমার কলাকুশলীদের সঙ্গে নৈশভোজে অংশ নেন। পরদিন সকালে অভিনেত্রীর ঘুম ভাঙে বোমার আওয়াজে।

কোনও উপায় না পেয়ে নুশরাত তখন আশ্রয় নিয়েছিলেন বেসমেন্টে। ঘণ্টার পর ঘণ্টা সেখানে কেটেছে তাঁর। এমন ভয়াবহ অভিজ্ঞতা সম্পর্কে অভিনেত্রী বলেন, ‘আগের দিন রাতেই আমরা সকলে যে আনন্দ করেছিলাম, শনিবার সকালে সব যেন ধুয়েমুছে গেল। খালি ঘন ঘন বোমা ও সাইরেনের আওয়াজ। অনেক পরে বুঝলাম যুদ্ধ লেগেছে। ভীষণ বিচলিত হয়ে পড়ি। আগে একটা আশ্রয় নেওয়ার চেষ্টা করলাম। হোটেলের নীচে বেসমেন্ট অনেক ক্ষণ অপেক্ষা করছি আমরা। আসলে এমন একটা ঘটনার জন্য কখনোই প্রস্তুত ছিলাম না।’
সুরক্ষিতভাবে দেশে ফিরতে পেরে অভিনেত্রী কৃতজ্ঞতা জানিয়েছেন ভারত সরকারকে। শেষে তিনি যোগ করেন, ‘ওই ৩৬ ঘণ্টা আমার সারা জীবন মনে থেকে যাবে। এটা আমার জীবনের এমন এক অভিজ্ঞতা যা কখনোই ভুলতে পারব না।’

প্রসঙ্গত, ইসরায়েল-প্যালেস্টাইন দ্বন্দ্ব গড়িয়ছে যুদ্ধ পরিস্থিতিতে। শনিবার (৭ অক্টোবর) দুপুরে ইসরায়েল সরকার ‘যুদ্ধ পরিস্থিতি’ ঘোষণার পরেই গাজা ভূখণ্ডের প্যালেস্তানীয় সশস্ত্রগোষ্ঠী হামাসের একাধিক ঠিকানায় শুরু হয়েছে বিমান হামলা। জবাব দিয়েছে হামাসও। গাজার সীমানা পেরিয়ে কয়েকশ’ প্যালেস্তেনীয় যোদ্ধা ঢুকে পড়ে ইসরায়েল সীমান্তের ভিতর। আহত প্রায় হাজারেরও বেশি।

গাজায় চলমান গণহত্যার মধ্যেও ইউরোভিশনের মঞ্চে ইসরায়েলকে তুলে ধরায় প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন ফিলিস্তিনি সংগীতশিল্পীরা। অস্ট্রিয়ার ভিয়েনায় চলমান এই সংগীত প্রতিযোগিতা বয়কটের আহ্বান জানিয়েছেন...
ফিলিস্তিনের গাজার শিশুদের কষ্ট সহ্য করতে পারছেন না ‌‘কুইন অব পপ’খ্যাত মার্কিন গায়িকা ম্যাডোনা। খুব বেশি দেরি হয়ে যাওয়ার আগেই সেখানে যেতে পোপ লিওর প্রতি মানবিক আবেদন জানিয়েছেন তিনি। গাজায় যখন...
তথ্যচিত্রে ইসরায়েল অধিকৃত ভূখণ্ডে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের বর্বর হামলার চিত্র ফুটে উঠেছে। নির্মাতারা জানান, বসতি স্থাপনকারীদের ক্রমবর্ধমান সহিংসতা-নিপীড়ন সম্পর্কে স্থানীয়...
গাজার শিশুদের জন্য সোচ্চার হয়ে চলমান ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত বন্ধের দাবি জানিয়ে ভক্তদের এই অবিস্মরণীয় মুহূর্ত উপহার দেয় গ্রিন ডে।
গাজা থেকে ফিলিস্তিনিদের সরাতে ইসরায়েলের আহ্বান প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন গাজার জনগণকে জোরপূর্বক বাস্তুচ্যুত, বহিষ্কার বা বাধ্যতামূলক স্থানান্তরের কোনো প্রস্তাব সমর্থন করে না বলে...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর