ফিলিস্তিনি নির্মাতার গ্রামে সাংবাদিক প্রবেশ করতে দেয়নি ইসরায়েল

আপডেট : ০৪ জুন ২০২৫, ০৯:০০ এএম

‘নো আদার ল্যান্ড’খ্যাত অস্কারজয়ী ফিলিস্তিনি নির্মাতাদের গ্রামে আন্তর্জাতিক গণমাধ্যম প্রবেশ করতে দেয়নি ইসরায়েলি সেনাবাহিনী। সোমবার (২ জুন) তথ্যচিত্রটির সহ-নির্মাতা বাসেল আদ্রা ও ইউভাল আব্রাহাম আয়োজিত এক সফরে পশ্চিম তীরের গ্রামগুলোয় যাওয়ার পথে সাংবাদিকদের সঙ্গে এই ঘটনা ঘটে।

তথ্যচিত্রে ইসরায়েল অধিকৃত ভূখণ্ডে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের বর্বর হামলার চিত্র ফুটে উঠেছে। নির্মাতারা জানান, বসতি স্থাপনকারীদের ক্রমবর্ধমান সহিংসতা-নিপীড়ন সম্পর্কে স্থানীয় বাসিন্দাদের সাক্ষাৎকার নেওয়ার জন্য তাঁরা সাংবাদিকদের আমন্ত্রণ জানিয়েছিলেন।

সামাজিকমাধ্যমে ইউভাল আব্রাহামের শেয়ার করা একটি ভিডিওতে দেখা গেছে, একজন ইসরায়েলি সৈন্য সফররত আন্তর্জাতিক সাংবাদিকদের বলছে যে সামরিক আদেশের কারণে ওই এলাকায় যাওয়ার কোনো পথ নেই। 

তবে পশ্চিম তীরের বাসিন্দা বাসেল আদ্রা জানান, এই সফরে তাঁদের ‘খালেত আ-দাবা’ ও ‘তুওয়ানি’ নামের দুটি গ্রামে যাওয়ার কথা ছিল, কিন্তু সামরিক বাহিনী সেখানে যেতে বাধা দেয়।

নো আদার ল্যান্ড তথ্যচিত্রের একটি দৃশ্য। ছবি: সংগৃহীত

এদিকে, এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, খালেত আ-দাবাতে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে, কারণ সেখানে সরাসরি ‌গুলিবর্ষন প্রশিক্ষণ অঞ্চল রয়েছে। তুওয়ানিতে এমন প্রশিক্ষণ অঞ্চল নেই, তবে ‌‘জনশৃঙ্খলা বজায় রাখতে এবং সংঘর্ষ এড়াতে’, যারা আইনশৃঙ্খলার কাজে বিঘ্ন ঘটাতে পারে, তাদের জন্য এই এলাকায় প্রবেশ নিষেধাজ্ঞা রয়েছে।

নির্মাতা আদ্রা, যিনি সাংবাদিকদের আমন্ত্রণ জানিয়েছিলেন; তিনি বলছেন, ‘তারা (ইসরায়েলি সেনাবাহিনী) চায় না সাংবাদিকরা গ্রামবাসীর সঙ্গে দেখা করার জন্য গ্রামে আসুক। এটা স্পষ্ট যে বিশ্ব এখানে কী ঘটছে তা দেখুক, সেটা তারা চায় না।’

গত শতকের আশির দশকে পশ্চিম তীরের ‘মোসফারেত ইয়াত্তা’ নামের ছোট্ট একটি বেদুইন গ্রামসহ আশপাশের কিছু এলাকা ফায়ারিং জোন (গুলিবর্ষন অঞ্চল) হিসেবে ঘোষণা করেছিল ইসরায়েলি সামরিক বাহিনী। তাড়িয়ে দেওয়ার নির্দেশনা সত্ত্বেও প্রায় ১,০০০ ফিলিস্তিনি সেখানেই থেকে গেছেন। অতীতে সাংবাদিক, মানবাধিকার কর্মী ও কূটনীতিকরা এসব গ্রাম পরিদর্শন করেছেন।

প্রসঙ্গত, ৯৭তম একাডেমি অ্যাওয়ার্ডস (অস্কার) আসরে ‌সেরা তথ্যচিত্র নির্বাচিত হয়েছে নো আদার ল্যান্ড, যা কিনা ফিলিস্তিনি গ্রাম গুঁড়িয়ে দেওয়া থেকে বিরত রাখতে ইসরায়েলি সেনাবাহিনীর বিরুদ্ধে স্থানীয় বাসিন্দাদের সংগ্রামের বর্ণনা। যৌথভাবে এটি পরিচালনা করেছেন ফিলিস্তিনের বাসেল আদ্রা, হামদান বল্লাল এবং ইসরায়েলের ইউভাল আব্রাহাম ও র‍্যাচেল জোর।

সূত্র: এসোসিয়েটেড প্রেস (এপি)

দীর্ঘ একদশক আগে হলিউডে আত্মপ্রকাশ। বিশ্বখ্যাত তারকা শিল্পীদের গানে মডেলিং। ২০১৫ সালে মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি’র থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়। একে একে মার্কিন মুল্লুকে আরও কিছু...
বাংলাদেশের প্রথম চলচ্চিত্র হিসেবে মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা পেয়ে ইতিহাস গড়েছে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। উৎসবের ‘অরিজোন্তি’ বিভাগে প্রতিযোগিতা করবে...
প্রায় এক দশক আগে বলিউড কাঁপানো কঙ্গনা রানাউত ও হৃতিক রোশনের চরম তিক্ততার গল্প ফের ইন্টারনেটে গরম খবর হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এটি এখন অন্যতম শীর্ষ আলোচনার বিষয়।
বিশ্বখ্যাত জাপানি রহস্য-লেখক কেইগো হিগাশিনো আর নেই। ৬৮ বছর বয়সে কোলোরেক্টাল ক্যানসারে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। তাঁর অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে প্রকাশিত এক বিবৃতিতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর