ফিলিস্তিনি শিশুদের জন্য গ্রিন ডে’র গানের কথায় পরিবর্তন

আপডেট : ১৫ এপ্রিল ২০২৫, ০৭:৫৭ পিএম

ফিলিস্তিনের সঙ্গে সংহতি প্রকাশ করে নিজেদের গানের কথা বদলে ফেলল বিখ্যাত মার্কিন ব্যান্ড ‘গ্রিন ডে’। গত সপ্তাহে আমেরিকার ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত কোচেল্লা উৎসবে গাইতে গিয়ে ‘জেসাস অব সাবারবিয়া’ গানটির একটি লাইনে পরিবর্তন আনেন ব্যান্ডটির ভোকাল বিলি জো আর্মস্ট্রং। 

গাজার শিশুদের জন্য সোচ্চার হয়ে চলমান ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত বন্ধের দাবি জানিয়ে ভক্তদের এই অবিস্মরণীয় মুহূর্ত উপহার দেয় গ্রিন ডে।

মঞ্চে জেসাস অব সাবারবিয়া গানের ‘রানিং অ্যাওয়ে ফ্রম পেইন হোয়েন ইউ হ্যাভ বিন ভিক্টিমাইজড’র (যখন তুমি নির্যাতনের শিকার, তখন যন্ত্রণা থেকে পালিয়ে যাও) বদলে জো আর্মস্ট্রং গেয়ে উঠেন—‘রানিং অ্যাওয়ে ফ্রম পেইন লাইক দ্য কিডস ফ্রম প্যালেস্টাইন।’ 

মঞ্চে গ্রিন ডে, পেছনে আমেরিকান ইডিয়ট অ্যালবামের প্রচ্ছদ। ছবি: সংগৃহীত  অর্থাৎ, ‘ফিলিস্তিনের শিশুদের মতো যন্ত্রণা থেকে পালিয়ে বেড়াচ্ছি।’ সঙ্গে সঙ্গে লাখো দর্শকের করতালিতে মুখর হয়ে উঠে ক্যালিফোর্নিয়ার এম্পায়ার পোলো ক্লাব। সামাজিকমাধ্যমে ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে গ্রিন ডে’র এই পরিবর্তিত কথার গানের ভিডিও।

এদিন মঞ্চে উঠে ‘আমেরিকান ইডিয়ট’ দিয়ে নিজেদের পরিবেশনা শুরু করেন বিলি জো আর্মস্ট্রং, যা ব্যান্ডটির বিদ্রোহী সত্তার প্রকাশ। ‘হলিডে’ গাওয়ার আগে তিনি বলেন, ‘এই গানটি যুদ্ধবিরোধী।’ তাঁদের ৯০ মিনিটের পরিবেশনায় ছিল ‘বাস্কেট কেস’, ‘ওয়েক মি আপ হোয়েন সেপ্টেম্বর এন্ডস’ ও ‘মাইনরিটি’র মতো অসাধারণ সব গান।

সংগীতজ্ঞরা বলেন, প্রকৃত পরিবর্তন যদি নাও আসে, তবুও মরুর বুকে প্রতিরোধের অনুভূতি ছড়িয়ে দিতে পারে গ্রিন ডে। ২০০৪ সালে বুশ প্রশাসনের দিকে আঙুল তুলে ব্যান্ডটি তাঁদের সপ্তম অ্যালবাম ‌‘আমেরিকান ইডিয়ট’ প্রকাশ করেছিল। এই অ্যালবামেই ছিল জেসাস অব সাবারবিয়া গানটি।

সূত্র: ভ্যারাইটি

আবারও চলচ্চিত্রের গানে পাওয়া গেল গীতিকার, অভিনেতা ও নির্মাতা মারজুক রাসেলকে। ইয়ামিন ইলান পরিচালিত ‘ঝামেলা’ সিনেমায় ব্যবহার করা হচ্ছে তাঁর লেখা ও সুর করা জনপ্রিয় গান ‘সদরঘাটের পান’। গানটিতে কণ্ঠ...
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রতি শ্রদ্ধা জানিয়ে চতুর্থ মৌসুম শুরু করল ‘কোক স্টুডিও বাংলা’। নজরুলের জন্মবার্ষিকী উপলক্ষে ২৫ মে’র আগেই প্রকাশ করা হয়েছে বিশেষ উদ্বোধনী গান ‘রুম ঝুম’। মূলত...
নির্মাতা মেজবাউর রহমান সুমনের ‘হাওয়া’র সাফল্যের পেছনে অন্যতম অবদান রেখেছিল সিনেমাটির গান। মুক্তির আগে হাশিম মাহমুদের ‘সাদা সাদা কালা কালা’, বাসুদেব দাস বাউলের ‘আটটা বাজে দেরি করিস না’ ও মেঘদলের...
গাজায় চলমান গণহত্যার মধ্যেও ইউরোভিশনের মঞ্চে ইসরায়েলকে তুলে ধরায় প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন ফিলিস্তিনি সংগীতশিল্পীরা। অস্ট্রিয়ার ভিয়েনায় চলমান এই সংগীত প্রতিযোগিতা বয়কটের আহ্বান জানিয়েছেন...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর