জন্মদিনে মধ্যরাতে খালি পায়ে বাংলোর বাইরে অমিতাভ

আপডেট : ১১ অক্টোবর ২০২৩, ১১:০৬ পিএম

বিশেষ দিনকে বিশেষ করেই ভক্ত অনুরাগীদের সঙ্গে কাটালেন বিগ বি খ্যাত অমিতাভ বচ্চন। রীতি ভেঙে রোববারের বদলে বুধবার ভক্তদের সঙ্গে দেখা করলেন। আর করবেন নাই বা কেন। বুধবার (১১ অক্টোবর) যে অমিতাভের জন্মদিন। সেজন্যই এতো আয়োজন। ঘটা করে খালি পায়ে একটি টুলে উঠে বাড়ির সামনে অপেক্ষারত অনুরাগীদের উদ্দেশেই ছুঁড়লেন নমস্কার।

এরই মধ্যে বিগ বির এই ছবি এবং ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, গোলাপি একটি হুডি এবং নীল ট্র্যাক স্যুটে ভক্তদের সামনে অমিতাভ। সঙ্গে ঐশ্বরিয়া রাই বচ্চন, নাতনি আরাধ্যা ও মেয়ের ঘরের নাতনি নভ্যা নভেলি নন্দাও। তারাও নিজেদের মুঠোফোনে বন্দি করে নিচ্ছিলেন এই বিশেষ মুহূর্ত।

বলিউডের সবচেয়ে সক্রিয় অভিনেতাদের মধ্যে অন্যতম অমিতাভ বচ্চন। বুধবার ৮১ বছরে পা রাখলেন এই অভিনেতা। 

সেই ১৯৮২ সাল থেকে জলসার বাইরে এসে তিনি দেখা করেন অনুরাগীদের সঙ্গে। অসুস্থতা বা বড় কোনও দুর্ঘটনা না ঘটলে, যা বাদ পড়ে না কোনওদিনই।

খ্যাতিমান এই অভিনেতা এখন কৌন বনেগা ক্রোড়পতির শুটিং নিয়ে ব্যস্ত। মুক্তির অপেক্ষায় রয়েছে অমিতাভের দুই ছবি ‘গণপত’ এবং ‘কল্কি ২৮৯৮’।

কর্মই জীবন—এই মন্ত্রেই যেন বিশ্বাসী অমিতাভ বচ্চন। বয়স ৮৩’র ঘরে, তবে এখনও সপ্তাহের প্রতিদিনই নিজেকে নানাভাবে ব্যস্ত রাখেন তিনি। সম্প্রতি এক ব্লগে পোস্টে এমন ব্যক্তিগত অনুভূতিই শেয়ার করলেন বিগ বি।...
জয়া বচ্চন ও মুম্বাইয়ের পাপারাজ্জিদের দীর্ঘদিনের টানাপোড়েন অবশেষে চরমে উঠেছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়ার মন্তব্যকে ‘অপমানজনক’ দাবি করে তাঁদের বড় একটি অংশ বচ্চন পরিবারকে সম্পূর্ণ...
বলিউডের কালজয়ী চলচ্চিত্রের মধ্যে অন্যতম রমেশ সিপ্পি পরিচালিত ছবি ‘শোলে’। চলতি বছর সিনেমাটি মুক্তির ৫০ বছর, অর্থাৎ সুবর্ণজয়ন্তী উদযাপিত হবে।  সম্প্রতি ৩১তম আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবে শোলে...
ভারত–পাকিস্তান মানেই টানটান উত্তেজনা। তবে এবারের এশিয়া কাপ ফাইনালে ব্যাট-বল ছাপিয়ে আলোচনায় এসেছে মাঠের বাইরের কাণ্ডকারখানা। পাকিস্তানকে উড়িয়ে ট্রফি হাতে তুলেছে ভারত, আর হতাশ পাকিস্তান অধিনায়ক...
মাগুরার মহম্মদপুর উপজেলার মৌশা গ্রামে পুকুরের পানিতে ডুবে আপন চাচাতো দুই বোনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটে।
গাড়ি চালানোর জ্বালানি হিসেবে ব্যবহৃত কমপ্রেসড ন্যাচারাল গ্যাস (সিএনজি) বা প্রাকৃতিক গ্যাসের দাম বাড়ানোর দাবি জানিয়েছে সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন।
ইউনিয়ন পরিষদ নির্বাচনের আচরণবিধিমালা চূড়ান্ত করতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে কমিশন সভা চলছে। 
রাজধানীর ভাটারা থানার নতুন বাজার ১০০ ফিট এলাকার একটি বাসায় গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
লোডিং...

এলাকার খবর