শাহরুখের সঙ্গে কাজ করতে চান মার্ভেলস পরিচালক

আপডেট : ০৯ নভেম্বর ২০২৩, ০৫:৪৩ পিএম

‘ক্যাপ্টেন মার্ভেল’র সাফল্যের রেশ ধরে তৈরি হচ্ছে সিনেমাটির সিক্যুয়েল ‘দ্য মার্ভেলস’। সেই ছবির পরিচালক নিয়া ডাকোস্টা শাহরুখ খানের সঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন। তাঁর দাবি শাহরুখ খান হলেন কিংবদন্তি, সবাই তাঁর সঙ্গে কাজ করতে চাইবেন।

এদিকে চলতি বছরে শাহরুখ নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। পাশাপাশি আরব আমিরাতসহ বেশ কিছু দেশের পণ্যের তিনি শুভেচ্ছাদূত। 

শুধু সাধারণ মানুষেরাই নয়, অসংখ্য তারকা ও নির্মাতারাও শাহরুখ খানের ভক্ত, এমনকি হলিউডেও এই সংখ্যাটা কম নয়। তাঁদেরই একজন মার্ভেল পরিচালক নিয়া ডাকোস্টা।

দীপাবলিতে সারা ভারতে ‘দ্য মার্ভেলস’ মুক্তি পাচ্ছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে পরিচালক নিয়া ডাকোস্টাকে প্রশ্ন করা হয়, ‘তিনি যদি বলিউডের কোনো তারকার সঙ্গে কাজ করার সুযোগ পান, তাহলে কার সঙ্গে করতে চাইবেন?’ উত্তরে ডাকোস্টা কোনো ভাবনা ছাড়াই শাহরুখ খানের নাম বলেন। তিনি বলেন, ‘শাহরুখ খান একজন কিংবদন্তি, তাই না? যে কেউ তাঁর সঙ্গে কাজ করতে চাইবে’।

পরিচালককে আরও জিজ্ঞাসা করা হয়ে যে ফারহান আখতারকে মিস মার্ভেল-এর বোর্ডে আনার মতো এই সিনেমায় বলিউড তারকাকে অভিনয় করানোর কথা কখনও তাঁর মনে এসেছে কি না! উত্তরে ডাকোস্টা বলেন, ‘আমি কখনোই এটার সম্পর্কে ভাবিনি। আমি মনে করি আমরা সব কিছু বাস্তবিক করতে চাই। তাই আমরা কখনোই কোনো ধরনের স্টান্ট কাস্টিং করতে চাইনি।'

সূত্র: জি নিউজ

বলিউডের ‘কিং’ শাহরুখ খান ফিরছেন বড় পর্দায়। দীর্ঘ বিরতির পর তার প্রত্যাবর্তন ঘিরে যখন ভক্তদের মধ্যে উত্তেজনা তুঙ্গে, ঠিক তখনই সামনে এলো নতুন চমক। একই সময়ে একই নামে সিনেমা নিয়ে হাজির...
ঐতিহ্যবাহী ‘গ্রেড ৩ হেরিটেজ’ কাঠামো হওয়ায় বলিউড সুপারস্টার শাহরুখ খানের বিলাসবহুল বাসভবন ‘মান্নাত’ সংস্কার নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশ্ন তুলছিলেন পরিবেশ আন্দোলনকর্মী ও...
কোরিওগ্রাফার-উপস্থাপক রাঘব জুয়ালের জন্মদিনের পার্টিতে আনন্দের বদলে তৈরি হয় বিশৃঙ্খল পরিস্থিতি। ভিড়ের চাপে অস্বস্তিতে পড়েন শাহরুখ খান-পুত্র আরিয়ান খান, এমনকি নিরাপত্তারক্ষীদেরও তাঁকে নিরাপদে...
বলিউড তারকা শাহরুখ খান দক্ষিণ দিল্লির পঞ্চশীল পার্কের স্মৃতিবিজড়িত বাড়িটির পুরো মালিকানা নিজের নামে নিয়েছেন। ইন্ডিয়ান এক্সপ্রেস ও মানিকন্ট্রোলের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি প্রায় ৩৭ কোটি রুপিতে...
শুধু স্লোগান দিয়ে বিএনপিকে প্রতিষ্ঠিত করা যাবে না, বিএনপিকে চিনতে হলে জ্ঞানের কোনো বিকল্প নাই বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। শুক্রবার বিকেলে রাজধানীর বাংলা...
কিন্তু বিতর্ক থামেনি। উজবেকিস্তান যাওয়ার ঠিক আগে টিম হোটেলে জোন্স ও সহকারী কোচ আতিকুর রহমান মিশুর মধ্যে কথা-কাটাকাটির ঘটনা সামনে আসে। একপর্যায়ে পরিস্থিতি গড়ায় ধাক্কাধাক্কিতে। আর তখনই ৯৯৯-এ ফোন করে...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন। বিস্ফোরণের তীব্রতায় বাড়িটির টিনের চালের একটি অংশ উড়ে যায়। এ ঘটনায়...
বিদেশে অবস্থান করা বাস্তুচ্যুত নাগরিকদের মর্যাদার সঙ্গে দেশে ফেরানোর প্রতিশ্রুতি দিয়েছে মিয়ানমার সরকার। গতকাল বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সরকারের এই প্রতিশ্রুতির কথা জানায়। তবে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর