অপ্রতিরোধ্য ‌‌‌‌‌‌অ্যানিম্যাল ১০ দিনেই ৭০০ কোটিতে

আপডেট : ১১ ডিসেম্বর ২০২৩, ০৬:১৮ পিএম

বিশ্বব্যাপী ৭০০ কোটি রুপি তুলে নিল অভিনেতা রণবীর কাপুরের চলচ্চিত্র ‘অ্যানিম্যাল’। পাশাপাশি পেছনে ফেলেছে শাহরুখ খানের ‘জওয়ান’-কে।

ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্যাকনিল্কের মতে, সন্দীপ রেড্ডি ভাঙ্গার অ্যানিম্যাল তার দ্বিতীয় রবিবারে সমস্ত ভাষায় ৩৭ কোটি রুপি আয় করেছে। দশদিনে ছবিটির মোট আয় এখন ৪৩২.৩৭ কোটি রুপি। বিশ্বব্যাপী আয়ের পরিমাণ অনুমান করা হচ্ছে ৭০০ কোটি রুপিরও বেশি। ছবিটি শনিবার পর্যন্ত ৬৬০ কোটি রুপি আয় করে।

এমনকি শাহরুখের ব্লকবাস্টার, পাঠান এবং জওয়ান উভয়ের চেয়ে অ্যানিমলের দ্বিতীয় রবিবারের আয় ভালো ছিল।

শুধু বলিউড সিনেমার বিশ্বব্যাপী আয়ের দিক থেকে ৭ নম্বর অবস্থানে উঠে এসেছে অ্যানিম্যাল। এর আগে যথাক্রমে রয়েছে ‘দাঙ্গাল’, ‘জওয়ান’, ‘পাঠান’ ‘বাজরাঙ্গি ভাইজান’, সিক্রেট সুপারস্টার ও ‘পিকে’।

প্রসঙ্গত, পিতা-পুত্রের ভালোবাসা ও দ্বন্দ্বের গল্পে ‌ছবিটি পরিচালনা করেছেন সন্দীপ রেড্ডি ভাঙ্গা। এতে রণবীর কাপুরের সঙ্গে জুটি বেঁধেছেন রাশমিকা মান্দানা। অভিনয়ে আরও রয়েছেন অনিল কাপুর, ববি দেওল প্রমুখ। ২০০ কোটি রুপি বাজেটের এ সিনেমা প্রযোজনা করছেন গুলশান কুমার। 

দিল্লি হাইকোর্টে চলছে শিল্পপতি সঞ্জয় কাপুরের সম্পত্তি নিয়ে উত্তরাধিকার ড্রামা। প্রয়াত সঞ্জয়ের দুই সন্তান—কারিশমা কাপুরের কন্যা সামাইরা ও পুত্র কিয়ান তাদের সৎ মা প্রিয়া সচদেবের বিরুদ্ধে...
দেখতে দেখতে আড়াই বছর বয়স হয়ে গেছে বলিউড তারকা আলিয়া ভাট ও রণবীর কাপুরের কন্যা রাহা কাপুরের। প্রায়ই ছোট্ট রাহাকে ক্যামেরাবন্দি করেন ছবিশিকারিরা। তাঁদের সঙ্গে রাহার খুনসুটির মুহূর্ত মুহূর্তেই ছড়িয়ে...
১০ আগস্ট পরী মণি-শরীফুল রাজের সন্তান শাহীম মুহাম্মদ রাজ্য তথা পুণ্যর জন্মদিন। গত আগস্টে দুই শেষ করে তিনে পা দিল সে। জন্মদিনে মা পরী আয়োজনটি সাজিয়েছিলেন সুন্দরবনের থিমে। রাজ্য পরেছিল বাঘের পোশাক আর...
লাগাতার ফ্লপের ভিড়ে আশার আলো দেখিয়েছিল ‘ব্রহ্মাস্ত্র’। এরপর ‘তু ঝুটি ম্যায় মক্কার’ বক্স অফিসে কোনোরকমে টিকে থাকলেও তেইশের ব্লকবাস্টার ‘অ্যানিম্যাল’ রিলিজের পর...
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ‘সরকার এখন নবায়নযোগ্য জ্বালানির ওপর সবচেয়ে বেশি জোর দিচ্ছে।’ ‎ ‎শুক্রবার বিকেলে যশোর কারিগারি প্রশিক্ষণ কেন্দ্র আয়োজিত...
এক বছরের ব্যবধানে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের এলএনজি আমদানি ৬১ শতাংশ বেড়েছে। ফলে ২০২৬ সালের প্রথমার্ধে এলএনজি আমদানিকারক দেশগুলোর মধ্যে বাংলাদেশ ১৭তম অবস্থানে রয়েছে।
ক্ষুদ্র ব্যক্তি স্বার্থ ও দলীয় স্বার্থে ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে অনৈক্য দেখা দিয়েছে বলে মত বিশিষ্টজনদের। জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন না হওয়াও অনৈক্যের আরেক বড় কারণও বলছেন তারা। তবে সরকার এগিয়ে...
কক্সবাজারের একটি আবাসিক হোটেল থেকে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছয় চাইনিজ নাগরিককে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিপুল সংখ্যক আইফোন ও ল্যাপটপ জব্দ করা হয়েছে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর