বিতর্কে শাহরুখ, কী বলেছিলেন রামচরণকে

আপডেট : ০৬ মার্চ ২০২৪, ০৪:২৭ পিএম

জামনগরে বসেছিল অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রাক-বিবাহ উদযাপন অনুষ্ঠান। ইতিমধ্যেই সেখানকার নানা চমক প্রকাশ্যে এসেছে। অনুষ্ঠানের দ্বিতীয় দিনে একসঙ্গে নাচতে দেখা গেছে বলিউডের তিন খানকেও। সঙ্গে যোগ দিয়েছিলেন দক্ষিণী সুপারস্টার রামচরণ। কিন্তু সেখানেই ঘটে এক বিপত্তি। মজার ছলে নাকি রামচরণকে অপমান করেছেন কিং খান। 

রামচরণকে স্পষ্টত অসম্মান করার জন্য রীতিমতো সোশ্যাল মিডিয়াতে সমালোচনার মুখে পড়েছেন শাহরুখ খান। আর এই ঘটনা ঘটেছিল যখন শাহরুখ, সালমান ও আমির একসঙ্গে ‘নাটু নাটু’ গানে নাচছিলেন। তখন কিং খান হঠাৎই গানের আসল নায়ক রামচরণকে খুঁজতে শুরু করেন। তিনি বলে ওঠেন, ‘রামচরণ, কোথায় তুমি?’

অনন্ত আম্বানির প্রাক-বিবাহ অনুষ্ঠানে সালমান, রামচরণ, শাহরুখ ও আমির। ছবি: সংগৃহীত

এই সময়ই কিং খান মজার ছলে কিছু ভুল তেলুগু বলতে থাকেন। যেখানে তিনি ‘রামচরণ ইডলি’ বলে ওঠেন। এই থেকেই ঝামেলার সূত্রপাত। নেটিজেনদের অনেকেই কিং খানের এমন ব্যবহারে রুষ্ঠ হন। বলেছেন ‘ইডলি’ বলে কিং খান রামচরণকে যথারীতি অপমান করেছেন।

কিং খান বলেছিলেন, ‘ভেন্ড ইডলি ভাদা রামচরণ কাহান হ্যায় তু?’ এই কথা বলে বলিউড সুপারস্টার তাঁর সীমা পার করেছেন বলে মন্তব্য নেটিজেনদের।

এখানে ইডলি হলো সিদ্ধ চালের আটা দিয়ে তৈরি দক্ষিণ ভারতের একটি জনপ্রিয় খাবার। দেখতে অনেকটা ভাপা পিঠার মতো।

প্রসঙ্গত, মুকেশ আম্বানির ছেলে অনন্তর প্রাক-বিবাহ আয়োজনে নেচে সম্মানী নিয়েছেন শাহরুখ। ভারতীয় গণমাধ্যমের সূত্রানুযায়ী, নাচার জন্য অভিনেতা প্রায় ২-৩ কোটি রুপি পেয়েছেন। পারফর্ম করার জন্য প্রায় সমস্ত তারকাদেরই বিপুল টাকা দিয়েছেন আম্বানিরা। আলিয়া ভাট পেয়েছেন প্রায় ১.৫ কোটি। 

ঐতিহ্যবাহী ‘গ্রেড ৩ হেরিটেজ’ কাঠামো হওয়ায় বলিউড সুপারস্টার শাহরুখ খানের বিলাসবহুল বাসভবন ‘মান্নাত’ সংস্কার নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশ্ন তুলছিলেন পরিবেশ আন্দোলনকর্মী ও...
বলিউড তারকা শাহরুখ খান দক্ষিণ দিল্লির পঞ্চশীল পার্কের স্মৃতিবিজড়িত বাড়িটির পুরো মালিকানা নিজের নামে নিয়েছেন। ইন্ডিয়ান এক্সপ্রেস ও মানিকন্ট্রোলের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি প্রায় ৩৭ কোটি রুপিতে...
ফুটবল বিশ্বকাপের আবহে বড় চমক দিল কেকেআর। যুক্তরাষ্ট্রের মাটিতে নিজেদের জন্য আস্ত একটা স্টেডিয়াম তৈরি করে ফেলেছে তাঁরা। আর এই সাফল্যে ভীষণ উচ্ছ্বসিত শাহরুখ খান। এক্স হ্যান্ডেলে তাঁর বার্তা, ‘একদিন...
বলিউড বাদশাহ তিনি। অভিনয়ের স্বপ্ন নিয়ে একসময় পা রেখেছিলেন মায়ানগরী মুম্বাইয়ে। তখন তিনি ছিলেন নেহাতই একজন বহিরাগত, তাঁকে চিনতেন হাতেগোনা কয়েকজন। তবে আজ শুধু ভারতে নয়, গোটা বিশ্বের মানুষ চেনেন...
দক্ষিণ-পূর্বাঞ্চলে বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার থেকে উত্তর-পূর্বাঞ্চলেও হতে পারে বৃষ্টি। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, সুরমা, কুশিয়ারা,...
জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গত ফেব্রুয়ারিতে অর্থনৈতিক কর্মকাণ্ডে যে ধীরগতি তৈরি হয়েছিল, তার প্রভাব পড়েছে দেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধিতে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস)...
টানা চার অর্থবছরেও দেশের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে পারেনি সরকার। অর্থনীতিবিদদের মতে, পণ্য সরবরাহ ব্যবস্থা ও বাজার ব্যবস্থাপনায় বড় ধরনের দুর্বলতা থাকায় শুধু নীতি সুদহার বৃদ্ধি বা কর কাঠামোর...
টানা কয়েক দিনের ভারী বর্ষণে দেশের বিভিন্ন জেলার মরিচের ক্ষেত পানিতে তলিয়ে যাওয়ায় উৎপাদন ব্যাহত হয়েছে। এর প্রভাব পড়েছে রাজধানীর বাজারে। সরবরাহ কমে যাওয়ায় কাঁচা মরিচের দাম এক মাসের ব্যবধানে প্রায়...
লোডিং...

এলাকার খবর