‘ক্যাট’ নামে আপত্তি, কোন নাম পছন্দ ক্যাটরিনার

আপডেট : ১৮ মার্চ ২০২৪, ০১:১০ পিএম

বলিউডের অন্যতম অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। ভক্তরা তাঁকে ভালোবেসে ‘ক্যাট’ বলে ডেকে থাকেন। কিন্তু জানেন কি ছোট্ট এই নামটা বড়ই অপছন্দ অভিনেত্রীর? ঘোর আপত্তি এতে। সম্প্রতি ভাইরাল হওয়া একটি পুরনো ভিডিওতে তেমনটাই জানালেন ক্যাটরিনা। খবর হিন্দুস্তান টাইমসের। 

ওই ভিডিওতে অভিনেত্রীর কাছে প্রশ্ন রাখা হয়েছিল, নিজের ডাকনাম হিসেবে কোনটি তাঁর পছন্দ? অভিনেত্রীর সরল স্বীকারোক্তি, ‘ক্যাট নামটা তো মোটেই পছন্দ নয়। সত্যি বলতে, এই নামটা পছন্দ করি না। আমার বেস্ট ফ্রেন্ড আলি আব্বাস জাফর আমাকে যে নামটা দিয়েছে ওই নামটাই পছন্দ। ও আমাকে গোল্ডফিশ বলে ডাকে।’ 

ক্যাটরিনা আরও জানান, গোল্ডফিশের স্মৃতিশক্তি খুব অল্প সময়ের হয়। তাই মনে রাখার ক্ষমতাও খুব কম। কয়েক সেকেন্ডের মধ্যে সে সবকিছু ভুলে যায়। পরিচালক আলি এই নামটিই তাই ব্যবহার করেন অভিনেত্রীর জন্য। কারণ, অনেক কাজের কথাও মনে রাখতে পারেন না অভিনেত্রী।

প্রসঙ্গত, বছর দুয়েক প্রেমের পর ২০২১ সালের ডিসেম্বরে ভিকি কৌশলকে বিয়ে করেন ক্যাটরিনা কাইফ। রাজস্থানের সওয়াই মাধপুরে রাজকীয় আয়োজনে বিয়ে সেরেছিলেন তাঁরা। কড়া নিরাপত্তার মাঝে হাজির ছিলেন শুধুই দুই পরিবারের সদস্যরা। বলিউডের খুব কম বন্ধুরাই আমন্ত্রণ পেয়েছিলেন তাঁদের বিয়েতে। 

প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
বছর পাঁচেক ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন জনপ্রিয় টিভি উপস্থাপক ও অভিনেত্রী সামিয়া আফরিন। এরইমধ্যে সম্প্রতি নতুন করে ভিন্ন এক ক্যানসারে আক্রান্ত হয়েছেন তিনি। এবার তাঁর শরীরে জরায়ু ক্যানসার শনাক্ত...
এবারের গল্পে যুক্ত হয়েছে সম্পূর্ণ নতুন এক মাত্রা। দর্শকদের জন্য সবচেয়ে বড় সারপ্রাইজ হলো বিশেষ অতিথি! ব্যাচেলরদের দৈনন্দিন চরম পাগলামির মাঝে এবার প্রবেশ করছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য...
জীবনের নতুন অধ্যায়ে পা রেখেছেন জনপ্রিয় অভিনেত্রী তমা মির্জা। মাস তিনেক ধরে একটি বেসরকারি ব্যাংকে চাকরি করছেন তিনি। অভিনয়ের পাশাপাশি তাঁর এই চাকরির খবর প্রকাশ্যে আসতেই আলোচনায় জাতীয় চলচ্চিত্র...
মেক্সিকোতে ভয়ংকর এক হত্যাকাণ্ডে কেঁপে উঠেছে সংগীতাঙ্গন। নিজ বাড়িতেই খুন হয়েছেন ৩৮ বছর বয়সী গায়ক হোনাতান মেলেন্দেজ। তাঁর সঙ্গে প্রাণ হারিয়েছেন চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী আনা পলা মেলেন্দেজ,...
‘দিল চাহতা হ্যায়’ সিনেমার একটি দৃশ্যের জন্য আমির খানকে সহ্য করতে হয়েছিল ১৭টি আসল থাপ্পড়! সিনেমাটির ২৫ বছর পূর্তি উপলক্ষে সম্প্রতি এক আড্ডায় এই মজার ও চমকপ্রদ ঘটনা শেয়ার করেন...
দীর্ঘ সাড়ে চার বছর ধরে চলছে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ। দীর্ঘমেয়াদী যুদ্ধে বিপর্যস্ত হয়েছে দুই দেশের অর্থনীতিই। পাশাপাশি বিশ্ব অর্থনীতিতেও পড়েছে এর বিরুপ প্রভাব। এবারে ইউক্রেনের সাথে শান্তি চুক্তির...
রাজধানীর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে স্কচটেপ দিয়ে মুখ বাঁধা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের ধারণা হত্যার পর দুর্বৃত্তরা মরদেহটি ফেলে রেখে গেছে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর