মৃত্যুর হুমকি দিয়েও নিস্তার নেই, সালমানের বাড়ির সামনে গোলাগুলি

আপডেট : ১৪ এপ্রিল ২০২৪, ০১:৫৩ পিএম

পয়লা বৈশাখের সকাল সকালেই অশনি সংকেত! রোববার (১৪ এপ্রিল) সাত সকালে এই বলিউড সুপারস্টারের বাড়ির বাইরে ঘটল ভয়ানক গোলাগুলি। কেঁপে উঠল অভিনেতার গ্যালাক্সির বাইরে রাস্তাঘাট। খবর টাইমস অব ইন্ডিয়ার। 

এক বিবৃতিতে মুম্বাই পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, আজ ভোর ৫টা নাগাদ সালমান খানের বাড়ির সামনে গুলির শব্দ শোনা গেছে। আর সেই ঘটনা ঘটিয়েছেন দুই অজ্ঞাত মোটরসাইকেল আরোহী। যাঁরা ভোরে অভিনেতার বাড়ির বাইরে অকারণেই শূন্যে পাঁচ রাউন্ড গুলি চালিয়ে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। 

পুলিশ আরও জানিয়েছে, সালমান খানের বাড়ির প্রথম তলার দেওয়ালেও একটি গুলি লেগেছে। গুলি চালানোর সময় একটি বিদেশি পিস্তল ব্যবহার করা হয়েছিল বলে অনুমান। ইতিমধ্যে এই ঘটনার তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনি। যারা গুলি চালিয়েছিল তাদের খুঁজে বের করার চেষ্টা চলছে। 

প্রসঙ্গত, সালমান খানকে মেরে ফেলার ষড়যন্ত্র আজকের নয়। বিগত ২ বছর ধরেই অভিনেতাকে মেরে ফেলার হুমকি দিয়ে আসছে কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই ও তার দলবল। এই মূহুর্তে লরেন্স বিষ্ণোই জেলে বন্দি থাকলেও সেখান থেকেই সুপারস্টারকে মারার ফন্দি আঁটছেন! গত দু’বছর ধরে অভিনেতাকে একাধিকবার মৃত্যু হুমকি চিঠি দিয়েছেন এই গ্যাংস্টারের দলবল। এমনকি একবার অভিনেতার বাড়ির সামনে প্রকাশ্যেই গুলি চালিয়েছিল। তখন অল্পের জন্যে বেঁচে যান সালমান। 

এদিকে, গত বছর ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) জানিয়েছিল যে, সালমান খান ১০টি প্রধান লক্ষ্যের তালিকায় শীর্ষে রয়েছেন। কারাগারে আটক গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই এসব পরিকল্পনা করেছিলেন। আসলে অভিনেতার কুখ্যাত ১৯৯৮ সালের কালো হরিণ শিকারের ঘটনা বিষ্ণোই সম্প্রদায়কে ক্ষুব্ধ করেছিল। কারণ, কালো হরিণকে লরেন্স বিষ্ণোইয়ের সম্প্রদায় দেবতা হিসেবে পূজা করেন। যতদিন অভিনেতা বিষ্ণোই সম্প্রদায়ের কাছে এ জন্য ক্ষমা না চাইবেন, ততদিন তাঁর নিস্তার নেই। একবার লরেন্স বিষ্ণোই নিজেই প্রকাশ করেছিলেন যে, সম্পাত নেহরা নামে তার এক বন্ধু সালমান খানের বান্দ্রার বাসভবনে নজরদারি করেছিলেন, একটি সম্ভাব্য আঘাতের জন্য মঞ্চ তৈরি করেছিলেন

তবে এরইমধ্যে হরিয়ানা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের হাতে ধরা পড়েছেন নেহরা। গত বছরের ১১ এপ্রিল আরেকটি হুমকি কলের পর মুম্বাই পুলিশ সালমান খানের নিরাপত্তার অবস্থা Y+ করেছে। এ ছাড়া ভাইজানকে হুমকিমূলক ই-মেইল পাঠানোর অভিযোগে যুক্তরাজ্যে একজন ভারতীয় ছাত্রের বিরুদ্ধে একটি লুকআউট সার্কুলার (এলওসি) জারি করা হয়েছিল।

বলিউড সুপারস্টার সালমান খান সম্প্রতি মুম্বাইয়ে স্লাম রিহ্যাবিলিটেশন অথরিটি (এসআরএ)-এর একটি সরকারি অনুষ্ঠানে যোগ দেন। সেখানে তিনি সংস্থার নতুন ডেটা কালেকশন অ্যান্ড ভেরিফিকেশন সাপোর্ট সেন্টার (আইটি...
অগ্রিম পারিশ্রমিক নিয়েও ‘ডন ৩’ সিনেমা ছেড়ে দেওয়ায় মারাত্মক বিপাকে পড়েছেন বলিউড অভিনেতা রণবীর সিং। পরিচালক-প্রযোজক ফারহান আখতারের বহুল প্রতীক্ষিত এই ছবির শুটিং শুরুর ঠিক আগেভাগে ঘটে এই ঘটনা।...
বলিউড তারকা সালমান খানের ক্যারিয়ারে অন্যতম সেরা ছবি ‘তেরে নাম’। যেখানে তাঁর সঙ্গে দক্ষিণী অভিনেত্রী ভূমিকা চাওলার রসায়ন দর্শকদের মুগ্ধ করেছিল। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী আমিশা প্যাটেল...
সমস্যার বেড়াজাল পেরিয়ে নিজের আসন্ন সিনেমা ‘মাতৃভূমি’র শেষ ধাপের শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন সালমান খান। এর মধ্যেই নতুন আরেকটি সিনেমার ঘোষণা দিয়ে ভক্তদের চমকে দিয়েছেন বলিউডের ভাইজান।...
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে এক তরুণীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিন বছর বয়সী এক শিশু আহত হয়েছে। টানা বৃষ্টির মধ্যে পাহাড়সংলগ্ন ঝুঁকিপূর্ণ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ গণভোটকে অবৈধ বলেছেন। আমরা তাকে বলতে চাই, গণভোট যদি অবৈধ হয়, তাহলে বিএনপি সরকার,...
এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এ তিনটি ক্যাটাগরিতে বিজয়ী হওয়ার পাশাপাশি আরও দুটি ক্যাটাগরিতে সম্মানজনক স্বীকৃতি পেয়েছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল)। এর মাধ্যমে...
সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। আজ সোমবার এক বিবৃতিতে এই নৌ অবরোধের কথা জানিয়েছেন ইরান-সমর্থিত গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর