২৫০০ কোটি রুপি খরচের বিয়েতে যাচ্ছেন না অক্ষয়

আপডেট : ১২ জুলাই ২০২৪, ০৫:৫৪ পিএম

অনন্ত আম্বানির প্রায় ২৫০০ কোটি রুপির বিয়েতে হাজির থাকছেন দেশ-বিদেশের নামী তারকা-সহ রাজনৈতিক ব্যক্তিত্বরাও। বৃহস্পতিবার (১১ জুলাই) রাতেই মুম্বাইয়ে পৌঁছেছেন অভ্যাগতেরা। যাঁরা দেশের বাইরে ছিলেন, তাঁরা ফিরে এসেছেন! উদ্দেশ্য, অনন্ত আম্বানি-রাধিকা মার্চেন্টের বিয়ে।

জানা যায়, নিউইর্য়কে ছুটি কাটিয়ে বৃহস্পতিবারই ফিরেছেন শাহরুখ খান। জার্মানি থেকে ফিরেছেন ক্যাটরিনা কাইফ। স্বামীকে নিয়ে আমেরিকা থেকে ছুটে এসেছেন প্রিয়াঙ্কা চোপড়া। তবে এত তারকার মধ্যেও অনুপস্থিত থাকবেন অক্ষয় কুমার। বলিউডের অন্যতম ব্যস্ত তারকা তিনি। হঠাৎই কোভিডে আক্রান্ত হয়েছেন অক্ষয়।

জানা যায়, অনন্ত আম্বানি নিজে গিয়ে অক্ষয় কুমারের বাড়িতে অভিনেতাকে নিমন্ত্রণ করে এসেছিলেন তাঁর বিয়ের জন্য। ফলে সবার আশা ছিল, এদিন হয়তো অন্যান্য বলিউড তারকাদের সঙ্গে অক্ষয়ও এই বিয়েতে অংশ নেবেন। 

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের মতে, ‘‘সরফিরা ছবির প্রচার করছিলেন যখন তখনই অসুস্থ বোধ করতে শুরু করেন অক্ষয় কুমার। এরপর তিনি পরীক্ষা করানোর সিদ্ধান্ত নেন। তাতেই ধরা পড়ে যে তাঁর কোভিড হয়েছে। শুক্রবার সকলেই সেই রিপোর্ট এসেছে। তাই তিনি এখন সরফিরা ছবির প্রচারে তো যেতে পারবেনই না, একই সঙ্গে অনন্ত আম্বানির বিয়েতেও যেতে পারবেন না। ব্যাপারটা দুঃখজনক কিন্তু দায়িত্ববান নাগরিক হিসেবে তিনি নিজেকে সবার থেকে আপাতত বিচ্ছিন্ন করে রেখেছেন রিপোর্ট জানার পরই।’’

প্রসঙ্গত ১২ জুলাই মুক্তি পেল অক্ষয় কুমারের নতুন ছবি সরফিরা। সুধা কোঙ্গারা এটি পরিচালনা করেছেন। অন্যদিকে অনন্ত রাধিকার বিয়েতে যোগ দিতে দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে আমন্ত্রিতরা মুম্বাই চলে এসেছেন। ১২ জুলাই অবশেষে সাতপাকে বাঁধা পড়বেন তাঁরা।

বিশ্বের অন্যতম জনপ্রিয় মার্কিন টিভি সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ অভিনয় করে খ্যাতি অর্জন করা মার্কিন অভিনেতা আরজে মিটি মারা গেছেন। পর্দায় ক্যান্সার আক্রান্ত এক স্কুল শিক্ষক থেকে মাদক উৎপাদন ও বিপণনে...
ভারতীয় চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা  নানা পাটেকর মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকালে গোয়ায় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
১০২ ডিগ্রি জ্বরে আক্রান্ত স্ত্রীর কাছে রাত ৪টার দিকে পরোটা-মাংস খাওয়ার আবদার এবং তা বানিয়ে খাওয়ানোর ঘটনাকে ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন অভিনেতা মুকিত জাকারিয়া।...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর