ক্যাটরিনা যেন বিয়ে করেন সালমানকে, আপ্রাণ চেষ্টা করেছিলেন আমির!

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১২:২২ পিএম

প্রায় ৬ বছর সম্পর্কে ছিলেন ক্যাটরিনা কাইফ ও সালমান খান। ২০০৫ সালে ‘ম্যায়নে প্যায়ার কিউ কিয়া’ ছবিতে দেখা গিয়েছিল তাঁদের। যদিও এর শুটিংয়ের আগেই দুজনের প্রেম জমে গিয়েছিল। পর্দার পাশাপাশি বাস্তবেও জুটি হিসেবে সালমান-ক্যাটকে দেখতে চেয়েছিলেন অনুরাগীরা। এমনটা চেয়েছিলেন স্বয়ং আমির খানও, এবং তা সত্যি করতে আপ্রাণ চেষ্টাও করেছিলেন তিনি। 

শোনা যায়, বিয়ের কথা পর্যন্ত গড়িয়েছিল সালমান-ক্যাটরিনার সম্পর্ক! অভিনেত্রীকে জীবনসঙ্গী হিসেবে ভীষণভাবে চেয়েছিলেন সালমান। তবে সবাইকে চমকে দিয়ে আচমকা বিচ্ছেদ হয়ে যায় এই যুগলের।

সেটা ২০১৩ সাল। রণবীর কাপুরের সঙ্গে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে ক্যাটরিনা কাইফকে। বলিউডের বাতাসে উড়ছে তাঁদের প্রেমের গুঞ্জন। এর মাঝেই ‘ধুম ৩’ ছবির প্রচারের কাজে এক সংবাদ সম্মেলনে আমির জানান যে, তিনি বহু চেষ্টা করেছেন সালমানের বিয়ের জন্য। অনেক অনুরোধ করেছেন ‘ভাইজান’কে। কিন্তু ‘টাইগার’ শুনছে না সে কথা। পাশে বসা ক্যাটরিনা তখন চুপ। 

আমির খান। ছবি: সংগৃহীত

এরপর এক সাংবাদিক ক্যাটরিনাকে জিজ্ঞেস করেন, সালমানের বিয়ে না করা নিয়ে তাঁর কী মন্তব্য? প্রশ্ন শুনে স্পষ্টতই অস্বস্তি শুরু হয়ে যায় অভিনেত্রীর। মুচকি হেসে কোনোরকমে জানান, এ বিষয়ে তাঁর কোনো বক্তব্য নেই। আমতা আমতা করে বলেন, ‌‘আমি সত্যিই জানি না কী বলব এ বিষয়ে... কিছু বলতে পারলে ভালো হতো, কিন্তু এ প্রশ্নের কোনো জবাব নেই আমার কাছে।’

তখন পাশ থেকে আমির আবেগঘন গলায় ক্যাটরিনাকে জিজ্ঞেস করে বসেন, ‘আদৌ কখনও সালমানকে জিজ্ঞেস করেছ ও বিয়ে করতে চায় কি না?’ দৃশ্যত লজ্জায় আরও কুঁকড়ে যান ক্যাটরিনা। বলেন, ‘আমি বাকরুদ্ধ। এ বিষয়ে কিছুই বলার নেই আমার!’

আমির তখন প্রকাশ্যেই ওই প্রথম ও শেষবার খানিক ধরা গলায় জানান, তিনি নিজেও বাস্তবে চেয়েছেন, আজও চান সালমান-ক্যাটরিনাকে স্বামী-স্ত্রী হিসেবে দেখতে। মিস্টার পারফেকশনিস্ট বলেন, ‘পর্দার মতো বাস্তবেও ওদের একসঙ্গে দেখতে চাই। একসঙ্গে থাকছে এটা দেখতে চাই।’ 

পাশে বসা ক্যাটরিনা তখন কিংকর্তব্যবিমূঢ়। প্রশ্ন ওঠে আমিরের মতো ক্যাটরিনাও কি তাই চান? সেদিন এই প্রশ্নের কোনো জবাব দিতে পারেননি অভিনেত্রী।

প্রসঙ্গত, ২০১২ সালে মুক্তি পাওয়া ‘এক থা টাইগার’ ছবিতে জুটি বেঁধেছিলেন সালমান-ক্যাটরিনা। এই জুটিকে পছন্দ করেছিলেন দর্শক। কিন্তু পর্দার রসায়নের নেপথ্যে শুটিংয়ের সময়ে দু’জনের মধ্যে ছিল একরাশ অস্বস্তি ও টানাপড়েন। কারণ, ছবির শুটিং শুরুর আগেই ২০১০ সালের দিকে তাঁদের সম্পর্কে ফাটল ধরে।

বিষয়টি প্রকাশ্যে আনেন ছবিটির পরিচালক কবির। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘তখন তাদের বিচ্ছেদ হয়েছে এবং একে অপরের সঙ্গে তারা খুব বেশি স্বতঃস্ফূর্ত ছিলেন না।’

সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড

ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট (নিট) প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ভারতের শিক্ষার্থীদের চলমান আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে নতুন বিতর্কে জড়িয়েছেন বলিউড অভিনেতা সালমান খান। সামাজিক...
বলিউড সুপারস্টার সালমান খান সম্প্রতি মুম্বাইয়ে স্লাম রিহ্যাবিলিটেশন অথরিটি (এসআরএ)-এর একটি সরকারি অনুষ্ঠানে যোগ দেন। সেখানে তিনি সংস্থার নতুন ডেটা কালেকশন অ্যান্ড ভেরিফিকেশন সাপোর্ট সেন্টার (আইটি...
বলিউড অভিনেতা সালমান খানকে ঘিরে ভক্তদের মধ্যে নানা গল্প প্রচলিত রয়েছে। তবে কাছের মানুষদের সম্পর্ক আঁচ করে ফেলার ক্ষেত্রে তাঁর তীক্ষ্ণ পর্যবেক্ষণ ক্ষমতার আরেকটি চমকপ্রদ উদাহরণ সামনে এনেছেন...
২০০৯ সালে মুক্তি পাওয়া ভারতীয় সিনেমা ‘থ্রি ইডিয়টস’ মুক্তির পর থেকেই একটি জনপ্রিয় ধারণা চালু আছে—সিনেমার প্রধান চরিত্র র‌্যাঞ্চো বা ফুংসুখ ওয়াংড়ু আসলে বিখ্যাত প্রকৌশলী ও...
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও উপসর্গে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৯৮৭ জনে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
যুক্তরাষ্ট্রের সরকারি মুদ্রায় স্থান পেয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিকৃতি। মার্কিন প্রতিষ্ঠানগুলোতে নিজের ব্যক্তিগত ছাপ রাখার যে ধারাবাহিক প্রচেষ্টা ট্রাম্প চালিয়ে যাচ্ছেন, তারই...
আফগানিস্তানে যেকোনো ধরণের বিক্ষোভ নিষিদ্ধ করা হয়েছে। এ বিষয়ে সম্প্রতি একটি আইন পাস হয়েছে দেশটিতে। ইসলামিক আইনে বিক্ষোভের কোনো স্থান নেই উল্লেখ করে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের জাতীয়তাবাদের পরিচয় আমরা একাত্ব। সবার আগে বাংলাদেশি, এরপর ধর্মীয় পরিচয় পরে। ধর্মীয় পরিচয়ে নয় সংখ্যালঘু পরিচয়ে। ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি বজায় রাখার দর্শনে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর