‘ঋষভের সঙ্গে আমি…’ ক্রিকেটারের সঙ্গে প্রেম নিয়ে নীরবতা ভাঙলেন উর্বশী

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৯:০৩ পিএম

ভারতীয় ক্রিকেটার ঋষভ পন্থের সঙ্গে কি প্রেম ছিল নায়িকা উর্বশী রাউতেলার? এ প্রশ্নের সরাসরি উত্তর পাওয়া কঠিন। তবে তাদের একসঙ্গে বহুবার দেখা গেছে।

এক সময় ঋষভ পন্থ এবং উর্বশী রাউতেলার প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল। কিন্তু দু’জনের কেউই তা স্বীকার করেননি। এর মাঝেই ঋষভের দুর্ঘটনা ঘটে। প্রায় দেড় বছর বিছানায় পড়েছিলেন ভারতীয় ক্রিকেট দলের উইকেটরক্ষক। তারপর একটা সময় পন্থ ও উর্বশী মাতেন বাগ্‌যুদ্ধে। নাম না করে একে অপরকে আক্রমণ করেন তাঁরা। এবার ঋষভের সঙ্গে তাঁর প্রেমের প্রসঙ্গে সোজাসাপটা উত্তর দিলেন অভিনেত্রী।

যদিও এই বাগ্‌বিতণ্ডা বেশ কয়েক বছর পেরিয়ে গিয়েছে। সুস্থ হয়ে মাঠে ফিরেছেন ক্রিকেট তারকা।

আমাকে ও ঋষভকে নিয়ে যে গুঞ্জন ছড়িয়েছে তা রটনা। যদিও আমি আমার ব্যক্তিগত জীবন প্রকাশ্যে আনতে চাই না। এই মুহূর্তে আমার লক্ষ্য শুধুই কাজের দিকে। আসলে এটা খুব প্রয়োজনীয় যে, স্বচ্ছতা বজায় রাখতে সত্যিটা প্রকাশ্যে আসুক, রটনা নয়। জানি না এই মিম পেজগুলো কেন এত উত্তেজিত হয়ে পড়ে।- উর্বশী

অন্যদিকে, তাঁদের পুরনো সে বাগ্‌যুদ্ধের শুরুটা হয় যখন উর্বশী জানান, আর নামের এক ব্যক্তি তাঁর সঙ্গে দেখা করার জন্য হোটেলের ঘরের সামনে অপেক্ষা করছিলেন। তিনি তাঁর কথা ভুলে গিয়ে ঘুমিয়ে পড়েন। পরে সেই ব্যক্তি মুম্বাই গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন। উর্বশী নাম না নিলেও সমাজমাধ্যমে ঋষভ পন্থকে সেই ব্যক্তি ভেবে নিয়ে আলোচনা শুরু হয়।

চুপ থাকেননি পন্থও। তিনি ইনস্টাগ্রামে একটি স্টোরি পোস্ট করেছিলেন। পরে সেই স্টোরি মুছেও দেন তিনি।

জনপ্রিয়তা পাওয়ার জন্য মানুষ সাক্ষাৎকার দিতে গিয়ে কত মিথ্যা কথা বলে। দেখে অবাক লাগে। নাম ও খ্যাতি পাওয়ার জন্য মানুষ কত তৃষ্ণার্ত। ঈশ্বর ওদের মঙ্গল করুক। আমার পিছন ছেড়ে দাও বোন। মিথ্যা বলারও একটা সীমা থাকে।-ঋসভ

ফাইনাল নিয়ে নিজের অনুভূতি জানিয়ে জাহিদ হাসান বলেন, ‘এটা এমন একটি ম্যাচ, যেখানে যে কেউ জিততে পারে। দুই দলই দারুণ ফুটবল খেলছে। তবে আমার মনে হয়, আর্জেন্টিনা একটু এগিয়ে থাকবে। তাদের অভিজ্ঞতা, দলগত...
রবিবার (১৯ জুলাই) একই দিনে চার গুণী ব্যক্তিত্বকে স্মরণ ও শুভেচ্ছা জানাতে বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে চ্যানেল আই। এদিন প্রয়াত কথাসাহিত্যিক, নাট্যকার ও নির্মাতা হুমায়ূন আহমেদের প্রয়াণ দিবস।...
টলিউড অভিনেতা টোটা রায়চৌধুরীর বাবা বিপ্লবাঙ্কুর রায়চৌধুরী মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। ফুসফুস ক্যানসারের চতুর্থ পর্যায়ে ভুগছিলেন তিনি। গত ৯ জুলাই ছিল ‘ফেলুদা’খ্যাত এই অভিনেতার জন্মদিন।...
দীর্ঘদিন ক্যানসারের স্টেজ ফোরে ভুগেছেন সঞ্জয় দত্ত। যে দুর্বিষহ পরিস্থিতি তিনি পার করেছেন, তারপর থেকে বরাবরই নিজেকে একজন ক্যানসারযোদ্ধা বলে থাকেন এই অভিনেতা। সম্প্রতি এক আলোচনায় ফুসফুস ক্যানসার...
বলিউড সুপারস্টার সালমান খান সম্প্রতি মুম্বাইয়ে স্লাম রিহ্যাবিলিটেশন অথরিটি (এসআরএ)-এর একটি সরকারি অনুষ্ঠানে যোগ দেন। সেখানে তিনি সংস্থার নতুন ডেটা কালেকশন অ্যান্ড ভেরিফিকেশন সাপোর্ট সেন্টার (আইটি...
সরকারের আগাম পদক্ষেপে সাম্প্রতিক বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক কম হয়েছে বলে দাবি করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। রোববার দুপুরে খাগড়াছড়ির মহালছড়িতে ত্রাণ...
ফিফা বিশ্বকাপের ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে হারিয়ে স্পেন শিরোপা জিতবে বলে বিশ্বাস করেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদো নাজারিও। তাঁর মতে, এই টুর্নামেন্টে স্পেন তাদের প্রায়...
আজ আরও একবার বিশ্বকাপ জয়ের দ্বারপ্রান্তে মেসি। টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ে মেসির সামনে বাধা স্পেন। বাংলাদেশ সময় আজ রোববার রাত ১টায় শিরোপা নির্ধারণী ম্যাচে খেলতে নামবেন মেসিরা।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর