ছবির নায়ক প্রসঙ্গে বিস্ফোরক অভিযোগ মল্লিকার

আপডেট : ০৫ অক্টোবর ২০২৪, ০৭:৩০ এএম

হ্যাশট্যাগ মি-টু আন্দোলনের মাধ্যমে একের পর এক বোমা ফাটিয়েছেন অভিনেত্রীরা। হলিউডের পর সেই ধারা অব্যাহত আছে বলিউডেও। যৌন হেনস্থা বা হয়রানির ঘটনার অভিযোগ তুলে ধরা হত এই হ্যাশট্যাগের মাধ্যমে। এবার তেমনই এক ঘটনার কথা তুলে ধরলেন বলিউড নায়িকা মল্লিকা শেরাওয়াত।

এক সময় ইমরান হাশমির সঙ্গে তাঁর রসায়ন আলোড়ন ফেলেছিল। বহু দিন পরে ‘ভিকি বিদ্যা কা উয়ো ওয়ালা ভিডিও’ ছবিতে ফের অভিনয় করেছেন এ নায়িকা। সেই সূত্র ধরেই সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউড ইন্ডাস্ট্রিতে তাঁর এক ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী।

এক সহ-অভিনেতা তাঁকে যৌন হেনস্থা করেছিলেন বলে অভিযোগ মল্লিকার। অতীত খুঁড়ে বের করলেন সেই ভয়াবহ স্মৃতির কথা। দুবাইয়ে একটি বড় মাপের ছবির শুটিং করতে গিয়ে তাঁর এই অভিজ্ঞতা হয়েছিল বলে জানান অভিনেত্রী। ছবিতে ছিলেন প্রথম সারির একাধিক তারকা।

মল্লিকার ভাষ্য এমন—‘দুবাইয়ে একটি বড় মাপের ছবির শুটিং করছিলাম। একাধিক বড় তারকা ছিলেন ছবিতে। এই ছবি বক্স অফিসে বিপুল সাড়া ফেলেছিল। দর্শকের ছবিটি পছন্দ হয়েছিল। আমিও একটি মজার চরিত্রে অভিনয় করেছিলাম।’

এই পর্যন্ত সব ঠিক ছিল। তবে রাতগুলো মল্লিকার জন্য আতঙ্কের। তিনি বলেন, ‘দুবাইয়ের হোটেলে রোজ রাত বারোটায় আমার ঘরে এসে কড়া নাড়তেন ছবির নায়ক। কড়া নাড়ার এমন জোর ছিল, আমি ভাবতাম, দরজাটা বোধহয় ভেঙেই গেল। ওই নায়ক আমার রুমে আসতে চাইতেন। আমি জানতাম, এটা আমি কখনোই হতে দেব না। এর পরে ওই নায়ক আর আমার সঙ্গে কোনও কাজ করেননি।’

মল্লিকার বর্ণনা মিলিয়ে নেটিজেনদের অনুমান, তিনি ২০০৭-এর ছবি ‘ওয়েলকাম’ এর কথা বলেছেন। দুবাইতেই এই ছবির শুটিং হয়েছিল। একাধিক বড় তারকা ছিলেন। মুখ্য অভিনেতার চরিত্রে অভিনয় করেছিলেন অক্ষয় কুমার। তাই প্রশ্ন, অভিনেত্রী কি নাম উল্লেখ না করে অক্ষয়ের দিকেই আঙুল তুললেন! নাকি নানা পাটেকার। এই অভিনেতার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছিলেন এমরান হাশমির আরেক নায়িকা তনুশ্রী দত্ত। অন্যদিকে ওয়েলকাম ছবিতে আরো ছিলেন ক্যাটরিনা কাইফ, অনিল কাপুর, পরেশ রাওয়াল।

বিশ্বের অন্যতম জনপ্রিয় মার্কিন টিভি সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ অভিনয় করে খ্যাতি অর্জন করা মার্কিন অভিনেতা আরজে মিটি মারা গেছেন। পর্দায় ক্যান্সার আক্রান্ত এক স্কুল শিক্ষক থেকে মাদক উৎপাদন ও বিপণনে...
ভারতীয় চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা  নানা পাটেকর মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকালে গোয়ায় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
১০২ ডিগ্রি জ্বরে আক্রান্ত স্ত্রীর কাছে রাত ৪টার দিকে পরোটা-মাংস খাওয়ার আবদার এবং তা বানিয়ে খাওয়ানোর ঘটনাকে ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন অভিনেতা মুকিত জাকারিয়া।...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর