ছোটকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়েন সাইফ, রক্তাক্ত বাবাকে অটোরিকশায় তুলে হাসপাতালে নেন বড় ছেলে

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৫, ০৭:৫৯ পিএম

মাত্র ৩ বছর বয়স কারিনা কাপুর ও সাইফ আলি খানের ছোট ছেলে জাহাঙ্গীর আলি খান বা জেহ্‌র। রাতে ঘুমাচ্ছিল নিজের ঘরেই। এর মধ্যেই বাড়িতে ঢুকে পড়ে দুষ্কৃতি। তার পরই ঘটে যায় বিপত্তি।

একাধিক ভারতীয় গণমাধ্যমের খবর, এক মহিলা গৃহকর্মীর সঙ্গে বিবাদে জড়াতে দেখা যায় ওই ব্যক্তিকে। সে সময়ই কোনোভাবে সেখানে এসে পড়েছিলেন সাইফ। অভিনেতা গলার স্বর শোনার পর প্রথম দফায় ঝাঁপিয়ে পড়ে ওই দুষ্কৃতি। সে তখন ঢুকে পড়েন ছেলে জেহের ঘরে। বাধা দিতে যান সাইফ। তাতেই শুরু হয় ধস্তাধস্তি। ছেলের সুরক্ষা নিশ্চিত করতে গিয়ে নিজে আহত হন সাইফ। তবে এখানেই শেষ নয়, বাড়ি থেকে ফোন পেয়ে ছুটে আসেন সাইফ আলি খানের প্রথম স্ত্রীর ছেলে ২৩ বছর বয়সী অভিনেতা ইব্রাহিম আলি খান। অটোরিকশায় তোলেন বাবাকে। নিয়ে যান হাসপাতালে। সুত্র- এনডিটিভি।

জানা যায়, ছয়-ছয়বার ছুরিকাঘাতের পর রক্তবন্যা বইছিল বাড়িতে। বাবা সাইফ আলি খানকে এমন পরিস্থিতিতে দেখে এক মিনিটও সময় নষ্ট করতে চাননি ছেলে ইব্রাহিম। সেই চূড়ান্ত মুহূর্তে বাড়ির কোনও গাড়িও প্রস্তুত ছিল না। পরিস্থিতি বেগতিক দেখে রাস্তা থেকে অটো ডেকে নিয়ে এসে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে ছোটেন তিনি।

সাইফের চার সন্তান, সারা, ইব্রাহিম, তৈমুর ও জাহাঙ্গীর। ছবি ইনস্টাগ্রাম থেকে নেওয়া ঘটনার প্রাথমিক তদন্তের পর মুম্বই পুলিশ জানিয়েছে, গভীর রাতে বাড়িতে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতি ঢুকে পড়ায় তাদের সঙ্গে হাতাহাতিতে জড়ান সাইফ। সেই সময় বলিউড অভিনেতাকে ছুরি দিয়ে কোপানো হয়। পরিবারের কয়েক জন সদস্যও সেই সময় উপস্থিত ছিলেন বলে জানিয়েছে মুম্বাই পুলিশ। ইতিমধ্যেই জানা গিয়েছে, প্রায় আড়াই ঘণ্টার অস্ত্রোপচারের পর বিপদমুক্ত সাইফ।

হাসপাতালটি সাইফের বান্দ্রার বাড়ি থেকে মাত্র দুই কিলোমিটার দূরে। লীলাবতী হাসপাতাল সূত্রে খবর, অস্ত্রোপচার করা হয়েছে সাইফ আলি খানের। আপাতত স্থিতিশীল তিনি। শেষ হয়েছে কসমেটিক সার্জারিও। চিকিৎসক নীরজ উত্তমনি জানিয়েছেন, আড়াই ঘণ্টা ধরে চলে সাইফ আলি খানের অস্ত্রোপচার। ইতিমধ্যেই অভিনেতার শরীর থেকে ২-৩ ইঞ্চি একটি ধারালো বস্তু বের করা হয়েছে। চিকিৎসকরা মনে করছেন ওটা ছুরির অংশ। এছাড়া সাইফের স্নায়ুর অস্ত্রোপচারও সফলভাবে শেষ হয়েছে। 

হাসপাতালের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল, অভিনেতার শরীরে মোট ছ’টি ক্ষত হয়েছে। যার মধ্যে দু’টি ক্ষত গভীর বলে জানানো হয়। তাকে পর্যবেক্ষণের জন্য রাখা হয়েছে আইসিইউতে।

বলিউড অভিনেতা টাইগার শ্রফের ওপর বন্দুক হামলার সময় গুলিতে আহত হয়েছেন উমেশ কুমার চৌহান নামের এক কনটেন্ট ক্রিয়েটর। গত ১৮ অক্টোবর মুম্বাইয়ের জুহুর পুষ্পা পার্ক এলাকায় তিনি এই তারকার আগমনকে ফ্রেমবন্দি...
বিশ্বের অন্যতম জনপ্রিয় মার্কিন টিভি সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ অভিনয় করে খ্যাতি অর্জন করা মার্কিন অভিনেতা আরজে মিটি মারা গেছেন। পর্দায় ক্যান্সার আক্রান্ত এক স্কুল শিক্ষক থেকে মাদক উৎপাদন ও বিপণনে...
বলিউড অভিনেতা ইমরান খানকে ঘিরে শনিবার (১০ অক্টোবর) উত্তপ্ত হয়ে উঠেছিল মুম্বাইয়ের আগস্ট ক্রান্তি ময়দান। সিজেপি’র বিক্ষোভ কর্মসূচিকে সমর্থন জানাতে সেখানে উপস্থিত হয়েছিলেন তিনি। আর সেই ময়দান থেকেই...
ভারতীয় চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা  নানা পাটেকর মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকালে গোয়ায় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
ফ্রান্সের রাজধানী প্যারিসের কিছু অংশ ও অন্যান্য শহরে কারফিউ জারি করা হয়েছে। প্লেস দ্য লা রিপাবলিক ও লে আলের আশপাশে মঙ্গলবার সকাল পর্যন্ত এই নিষেধাজ্ঞা ঘোষণা করা হয়। এদিকে, এটি আর গণতান্ত্রিক...
পাকিস্তানে মানসিক স্বাস্থ্য নিয়ে প্রথমবার জাতীয় পর্যায়ে জরিপ পরিচালিত হয়েছে। ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত পরিচালিত এই গবেষণায় ৪টি প্রদেশের প্রায় ১৮ হাজার প্রাপ্তবয়স্ক ব্যক্তি অংশ নেন। এতে ওঠে এসেছে...
হুতি বিদ্রোহীদের হামলা থেকে রক্ষায় সৌদি আরবকে আর,এ,এফ টাইফুন যুদ্ধবিমান দিচ্ছে যুক্তরাজ্য। সৌদি আরবের গুরুত্বপূর্ণ শহর ও অবকাঠামোর নিরাপত্তা জোরদারে এই প্রতিশ্রুতি দিয়েছে ব্রিটিশ প্রতিরক্ষা...
যুক্তরাষ্ট্রে উদ্বেগজনক হারে বেড়েছে বন্দুক হামলা। গান ভায়োলেন্স আর্কাইভের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের তুলনায় এবছর হামলা বেড়েছে ৮ শতাংশ। এবছর মোট ৩৬৫টি হামলার সাক্ষী হয়েছে যুক্তরাষ্ট্র। নিহতের সংখ্যা...
লোডিং...

এলাকার খবর