পুলিশের ২০ টিমের সাঁড়াশি অভিযান, ধরা পড়ল সাইফের আততায়ী

আপডেট : ১৭ জানুয়ারি ২০২৫, ০১:১৬ পিএম

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) লাগাতার চিরুনিতল্লাশি। মুম্বাই পুলিশের ২০টি টিম মাঠে। শুক্রবার বেলা ১১টায় ধরা পড়ল সাইফ আলি খানের আক্রমণকারী। 

বান্দ্রা রেলওয়ে স্টেশনে তল্লাশির সময়েই তার খোঁজ পায় পুলিশ। সেই সময় আততায়ী ইতস্তত সেখানে ঘুরছিল বলে জানা যায়। তার সন্দেহজনক গতিবিধি নজরে আসে পুলিশের। এর পরেই আটক করা হয় তাকে। ম্যারাথন জিজ্ঞাসাবাদ চলছে।

একাধিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, অনুপ্রবেশকারী খান পরিবারের কোনও গৃহকর্মীর সঙ্গে পরিচিত ছিল। সম্ভবত সে কারণেই লবির সিসিটিভি ক্যামেরায় ধরা না পড়েই সে বাড়িতে প্রবেশ করে। আরও সন্দেহ, আক্রমণকারী বাড়ির নকশা জানত। সম্ভবত পাশের একটি কম্পাউন্ডের দেয়াল বেয়ে ওপরের তলায় পৌঁছানোর জন্য ফায়ার শ্যাফ্‌ট ব্যবহার করেছিল।

পুলিশি গ্রেপ্তারির কিছু ঝলক ইতিমধ্যেই ভাইরাল। সেখানে দেখা যায়, আটক ব্যক্তিকে বান্দ্রা থানায় নিয়ে আসা হয়েছে।প্রশাসনের আরও অনুমান, পতৌদির বাড়ি থেকে বেরিয়ে আততায়ী সম্ভবত পোশাক বদলে নেয়।

প্রসঙ্গত, বৃহস্পতিবার বান্দ্রার ১১ তলার ফ্ল্যাটে হামলার শিকার হন বলিউড অভিনেতা সাইফ আলি খান। একজন অনুপ্রবেশকারী তাঁর বাড়িতে, ছোট ছেলে জেহর ঘরে, অভিনেতার পরিচারিকার মুখোমুখি হয় তখন এটি ঘটে বলে অভিযোগ। সাইফ হস্তক্ষেপ করে সেই ব্যক্তিকে আটকানোর চেষ্টা করলে ছুরি দিয়ে আক্রমণ চালায়। সাইফের গোটা শরীরে ৬ বার ছুরিকাঘাত করা হয়।

অনুপ্রবেশকারীর ছুরিকাঘাতে অভিনেতাকে তৎক্ষণাৎ মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকদের একটি দলের তত্ত্বাবধানে তার অস্ত্রোপচার হয়। মেরুদণ্ড থেকে ২.৫ ইঞ্চি লম্বা ছুরি বের করে তার 'ফুটো হওয়া মেরুদণ্ড' মেরামত করার জন্য অস্ত্রোপচার করা হয়। সাইফ শঙ্কামুক্ত হলেও চিকিৎসকরা তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন। 

ভারতের রাজধানী দিল্লির রাজপথ রবিবার উত্তাল হয়ে ওঠে নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ ও শিক্ষাব্যবস্থার সংস্কারের দাবিতে আয়োজিত ‘চলো সংসদ’ কর্মসূচিকে কেন্দ্র করে। হাজার হাজার শিক্ষার্থীর...
বিশ্বকাপ ফুটবল ফাইনালে স্পেনের সামনে দাঁড়াতেই পারেনি আর্জেন্টিনা। নির্ধারিত ৯০ মিনিটে লিওনেল মেসিরা যেন পায়ে কোনো বলই পাননি! আর্জেন্টিনার এমন হারে মন ভেঙেছে লাখও সমর্থকের। এদিকে, প্রিয় দল হারতেই...
তাঁর বিশ্বখ্যাত চলচ্চিত্র ‘মিশন: ইম্পসিবল’র ইথান হান্ট চরিত্রটির মতোই এবার তাঁকে স্থানাঙ্ক হিসেবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম নির্ধারণ করে দেওয়া হয়েছিল! নির্দিষ্ট একটি উদ্দেশ্যও ছিল—বিশ্বকাপ...
ফাইনাল নিয়ে নিজের অনুভূতি জানিয়ে জাহিদ হাসান বলেন, ‘এটা এমন একটি ম্যাচ, যেখানে যে কেউ জিততে পারে। দুই দলই দারুণ ফুটবল খেলছে। তবে আমার মনে হয়, আর্জেন্টিনা একটু এগিয়ে থাকবে। তাদের অভিজ্ঞতা, দলগত...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর