এবার সাইফের আক্রমণকারীর মতো দেখতে এক ব্যক্তিকে আটক, কী বলছে পুলিশ

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৫, ০৭:১৮ পিএম

অভিনেতা সাইফ আলি খানের ওপর যে ব্যক্তি আক্রমণ করেছিল, সিসিটিভি ফুটেজে তাকে দেখা গেছে। সেই ফুটেজের সূত্রে তার মতো দেখতে একজনকে মধ্যপ্রদেশ থেকে আটক করেছে রেলওয়ে পুলিশ। খবর হিন্দুস্তান টাইমসের।

মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে যে, মধ্যপ্রদেশ থেকে এক ব্যক্তিকে আটক করেছে রেলওয়ে প্রটেকশন ফোর্স। আততায়ীর যে সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে, সেটার সঙ্গে এই সন্দেহভাজনের মিল আছে বলেই আটক করা হয়েছে। কিন্ত এখনও তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়নি।

ফলে পুলিশের পক্ষ থেকে এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না যে, এই সেই ব্যক্তি—যিনি সাইফের বাড়িতে ঢুকে তাঁর ওপর আক্রমণ করেছে।

এদিকে, জ্যেষ্ঠ তদন্তকারী কর্মকর্তার বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, সাইফ আলি খানের বাড়ির এক পরিচারিকা এলিমা ফিলিপস ওরফে লিমা সেই মুহূর্তে বাড়িতে ছিলেন। তিনিই প্রথম আততায়ীকে দেখতে পান, যখন সে ওই ফ্ল্যাটে ঢোকার চেষ্টা করছিল। তিনি তাকে থামানোর চেষ্টা করেন, এবং স্বাভাবিকভাবেই তাঁর সঙ্গে হাতাহাতি শুরু হয়ে যায়। আর ঘটনাচক্রে তিনি হাতে আঘাত পান। তাঁর চিৎকার-চেঁচামেচি শুনেই নাকি তখন সেখানে দৌড়ে আসেন সাইফ। এরপরই অভিনেতার সঙ্গে সেই ব্যক্তির হাতাহাতি শুরু হয়। সেই ব্যক্তির হাতে ধারাল অস্ত্র ছিল। সেটা দিয়েই অভিনেতাকে আক্রমণ করে।

এর আগে শুক্রবার (১৭ জানুয়ারি) বান্দ্রা রেলওয়ে স্টেশনে তল্লাশির সময় একজনকে আটক করেছিল পুলিশ। কিন্তু জিজ্ঞাসাবাদে কোনো সম্পৃক্ততা না পাওয়ায় তাঁকে ছেড়ে দেওয়া হয়।

প্রসঙ্গত, গুরুতর আহত সাইফ বর্তমানে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে চিকিৎসাধীন। অস্ত্রপচারের পর তিনি মোটামুটি সুস্থ। এখন সম্পূর্ণ বিশ্রামে রয়েছেন।

ভারতের রাজধানী দিল্লির রাজপথ রবিবার উত্তাল হয়ে ওঠে নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ ও শিক্ষাব্যবস্থার সংস্কারের দাবিতে আয়োজিত ‘চলো সংসদ’ কর্মসূচিকে কেন্দ্র করে। হাজার হাজার শিক্ষার্থীর...
বিশ্বকাপ ফুটবল ফাইনালে স্পেনের সামনে দাঁড়াতেই পারেনি আর্জেন্টিনা। নির্ধারিত ৯০ মিনিটে লিওনেল মেসিরা যেন পায়ে কোনো বলই পাননি! আর্জেন্টিনার এমন হারে মন ভেঙেছে লাখও সমর্থকের। এদিকে, প্রিয় দল হারতেই...
তাঁর বিশ্বখ্যাত চলচ্চিত্র ‘মিশন: ইম্পসিবল’র ইথান হান্ট চরিত্রটির মতোই এবার তাঁকে স্থানাঙ্ক হিসেবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম নির্ধারণ করে দেওয়া হয়েছিল! নির্দিষ্ট একটি উদ্দেশ্যও ছিল—বিশ্বকাপ...
ফাইনাল নিয়ে নিজের অনুভূতি জানিয়ে জাহিদ হাসান বলেন, ‘এটা এমন একটি ম্যাচ, যেখানে যে কেউ জিততে পারে। দুই দলই দারুণ ফুটবল খেলছে। তবে আমার মনে হয়, আর্জেন্টিনা একটু এগিয়ে থাকবে। তাদের অভিজ্ঞতা, দলগত...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর