ভিকির ‘ছাবা’ দেখে রিভিউ দিলেন ক্যাটরিনা: ‘শেষ ৪০ মিনিট বাকরুদ্ধ করে দেবে’

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২:১১ পিএম

কলকাতায় গিয়ে ঝরঝরে বাংলায় ভিকি কৌশল বলেছিলেন, ‌“আগামী ১৪ তারিখ ভ্যালেন্টাইনস ডে নয়, ‘ছাবা’ দিবস।” তার এই মন্তব্যের পর থেকেই সিনেমাটির জন্য দর্শকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে ওঠে।

আগাম বুকিংয়ে ঝড় তোলার পর অবশেষে মুক্তি পেল ছত্রপতি সম্ভাজি মহারাজের জীবনকাহিনির ওপর ভিত্তি করে নির্মিত সিনেমা ছাবা। অ্যাডভান্স বুকিংয়ের হারে ইতিমধ্যেই ইঙ্গিত মিলেছিল, এটি হতে চলেছে ভিকির ক্যারিয়ারের সবচেয়ে বড় ওপেনিং। শুক্রবার সোশ্যাল মিডিয়ায় ছাবা নিয়ে ব্যাপক আলোচনা চলার মধ্যেই ছবিটি দেখে নিজের প্রতিক্রিয়া জানালেন ক্যাটরিনা কাইফ।

মুগ্ধ ক্যাটরিনা সোশ্যাল মিডিয়ায় স্বামীকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। ইনস্টাগ্রামে ছাবার পোস্টার শেয়ার করে তিনি লিখেছেন, ‘তুমি সত্যিই অসাধারণ।’ ভ্যালেন্টাইনস ডে-তে এর চেয়ে ভালো উপহার আর কী-ই বা হতে পারে! শুধু তাই নয়, পরিচালক লক্ষ্মণ উতরেকর ও সিনেমার পুরো টিমের প্রশংসাও করেছেন ক্যাটরিনা।

তিনি আরও লিখেছেন, ‘কী দারুণ এক সিনেম্যাটিক অভিজ্ঞতা! ছত্রপতি সম্ভাজি মহারাজের গৌরবগাথা অসাধারণভাবে পর্দায় ফুটিয়ে তুলেছেন পরিচালক। রুদ্ধশ্বাস গল্পের বুনন, দৃশ্যায়ন—সবকিছু অসাধারণ! বিশেষ করে শেষ ৪০ মিনিট দর্শকদের একেবারে বাকরুদ্ধ করে দেবে।’

 এ সিনেমা মারাঠি পরিচালক লক্ষ্মণ উতেকারের স্বপ্নের। ভিকির বিপরীতে আছেন রাশমিকা মান্দানা। ভিকি কৌশলের ছাবা নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে, আর ক্যাটরিনার এই প্রশংসা ছবিটির প্রতি আরও আকর্ষণ বাড়িয়ে দিল।

ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভে অংশ নিতে মুম্বাইয়ের চৈত্যভূমিতে কয়েকজন একত্রিত হয়েছিলেন। সেখান থেকেই ফাহাদকে গ্রেপ্তার করে পুলিশ। সেখানে পুলিশের হামলায় কয়েকজন আহত হয়েছেন বলেও শোনা যাচ্ছে।...
রবিবার (১৯ জুলাই) একই দিনে চার গুণী ব্যক্তিত্বকে স্মরণ ও শুভেচ্ছা জানাতে বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে চ্যানেল আই। এদিন প্রয়াত কথাসাহিত্যিক, নাট্যকার ও নির্মাতা হুমায়ূন আহমেদের প্রয়াণ দিবস।...
একসময় ‘কুচ কুচ হোতা হ্যায়’ সিনেমায় ছোট্ট অঞ্জলি চরিত্রে অভিনয় করে দর্শকের হৃদয় জয় করেছিলেন সানা সাঈদ। ১৯৯৮ সালে মুক্তি পাওয়া শাহরুখ খান ও কাজল অভিনীত সেই সিনেমার শিশুশিল্পী এবার প্রকাশ...
ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় মুখ জেনিফার উইনগেটকে ঘিরে ফের জোরালো হয়েছে বিয়ের গুঞ্জন। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের দাবি, গত ১৬ জুলাই লন্ডনে ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে দীর্ঘদিনের সঙ্গী উইলিয়াম ইসমাইলের সঙ্গে...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন সাবেক সেনাসদস্য জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন...
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর