সপরিবারে ‘মান্নত’ ছাড়ছেন শাহরুখ

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:০৩ পিএম

শাহরুখ খানের অনুরাগী মাত্রই ‘মান্নত’ সম্পর্কে অবগত! ২৫ বছরেরও বেশি সময় ধরে এই বাংলোতে সপরিবারে থাকছেন অভিনেতা। এমনকি মুম্বাইয়ে ঘুরতে যাওয়া পর্যটকদের কাছেও ইতিমধ্যে অন্যতম আকর্ষণে পরিণত হয়েছে বাড়িটি। বান্দ্রা ব্যান্ডস্ট্যান্ডের বিপরীতে থাকা এই বাংলোর বাইরে প্রতিদিন শতশত শাহরুখ-ভক্ত ভিড় জমায়। কিন্তু চলতি বছরের শেষদিকে এই বাংলো ছেড়ে নতুন একটি অ্যাপার্টমেন্টে থাকতে যাচ্ছেন কিং খান।

হঠাৎ কেন এই সিদ্ধান্ত নিলেন শাহরুখ? আসলে শিগগিরই মান্নতে কিছু সংস্কার কাজ শুরু হতে যাচ্ছে, যে কারণে সুপারস্টারকে কিছুদিন পরিবার নিয়ে অন্য জায়গায় থাকতে হবে।

সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, মান্নতকে আরও কিছুটা বড় করা হচ্ছে, আরও বেশ কয়েকটি নতুন ফ্লোর যুক্ত হচ্ছে শাহরুখের বাংলোতে। এ জন্য অভিনেতা ইতিমধ্যে আদালত থেকে অনুমতিও নিয়েছেন।

এরইমধ্যে কিছু সংস্কার কাজ শুরু হয়েছে। এরপর ভারী কাজ শুরু হলে, বলিউড বাদশার পক্ষে সেখানে থাকা সম্ভব হবে না। তাই সেই সময়টুকুর জন্য অন্য জায়গায় থাকবেন তাঁরা।

জানা গেছে, স্ত্রী গৌরী এবং সন্তান অর্থাৎ আরিয়ান, সুহানা ও আব্রামকে নিয়ে বান্দ্রার পালি হিল এলাকায় একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টের চার তলায় থাকবেন শাহরুখ খান। এই ফ্ল্যাট তিনি প্রযোজক বাসু ভাগনানির কাছ থেকে ভাড়া নিয়েছেন। উল্লেখ্য, শাহরুখের রেড চিলিজ এন্টারটেইনমেন্টের সঙ্গে একটি চুক্তিতে রয়েছেন বাসু ভাগনানির ছেলে জ্যাকি ভাগনানি ও তাঁর মেয়ে দীপশিখা দেশমুখ।

নতুন ফ্ল্যাটে শুধু খান পরিবারই থাকবে না, তাঁদের নিরাপত্তাকর্মী ও পরিচারকরাও থাকবেন। এমনকি কিছু অফিসিয়াল কাজও সেখান থেকেই সামলাবেন গৌরী ও শাহরুখ। এই ফ্ল্যাটের জন্য প্রতি মাসে তাঁদের গুণতে হবে ২৪ লাখ রুপি ভাড়া। 

তবে নতুন ফ্ল্যাটে শাহরুখ-গৌরী কতদিন থাকার পরিকল্পনা করেছেন তা এখনও স্পষ্ট নয়। সূত্রের মতে, মান্নতের সংস্কার সম্পূর্ণ হতে দুই বছরের মতো সময় লাগতে পারে। ইতিমধ্যে শাহরুখ ও তাঁর টিম নতুন অ্যাপার্টমেন্টে যথাযথ নিরাপত্তা ও গোপনীয়তার জন্য কাজ শুরু করেছেন। 

বিশ্বের অন্যতম জনপ্রিয় মার্কিন টিভি সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ অভিনয় করে খ্যাতি অর্জন করা মার্কিন অভিনেতা আরজে মিটি মারা গেছেন। পর্দায় ক্যান্সার আক্রান্ত এক স্কুল শিক্ষক থেকে মাদক উৎপাদন ও বিপণনে...
ভারতীয় চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা  নানা পাটেকর মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকালে গোয়ায় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
১০২ ডিগ্রি জ্বরে আক্রান্ত স্ত্রীর কাছে রাত ৪টার দিকে পরোটা-মাংস খাওয়ার আবদার এবং তা বানিয়ে খাওয়ানোর ঘটনাকে ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন অভিনেতা মুকিত জাকারিয়া।...
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
লোডিং...

এলাকার খবর