পুষ্পা'র প্রস্তাব ফিরিয়ে মাথায় হাত শাহরুখের, স্বীকার কিং খানের

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৫, ০৯:৫৮ এএম

৫ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘পুষ্পা ২: দ্য রুল’। মুক্তির মাত্র এক সপ্তাহের মধ্যে ১০০০ কোটি রুপির ক্লাবে নাম লিখিয়ে ফেলেছে আল্লু অর্জুনের ছবি। এটিই ভারতীয় সিনেমা হিসেবে প্রথম যা বিশ্বজোড়া বক্স অফিসে সবচেয়ে কম সময়ের মধ্যে এই ক্লাবে ঢুকেছে। পুষ্পা সুপারহিট হওয়ার পর থেকেই তার সিক্যুয়েল নিয়ে দর্শকের আগ্রহ পৌঁছে গিয়েছিল উন্মাদনায়।

আর পুষ্পা হিসাবে আল্লু এতটাই জনপ্রিয় এইমুহূর্তে যে তিনি ছাড়া অন্য কোনও অভিনেতা অথবা তারকাকে এই চরিত্রে ভাবতে নারাজ দর্শক, অনুরাগীরা। তবে জানেন কি, আল্লু অর্জুনের আগে পুষ্পা সাজার প্রস্তাব দেওয়া হয়েছিল শাহরুখ খানকে? 

‘রইস’ ছবিতে শাহরুখকে দেখা গিয়েছিল পুষ্পার মতো এমনই এক চরিত্রে। তবে সেই ছবি ধারে ভারে ছিল অনেকটাই কম। সেই চরিত্র নিয়ে অনেক বিতর্কের মুখেও পড়তে হয়েছিল কিং খানকে। কিন্তু এবার শাহরুখ নিজেই জানালেন যে পুষ্পার অফার ফিরিয়ে দিয়ে তিনি রীতিমতো দুঃখিত। একথা ফাঁস করেছিলেন খোদ শাহরুখ-ই। 

শাহরুখ-ভিকি ও আল্লুর পুষ্পা। ছবি: সংগৃহীত সম্প্রতি ভিকি কৌশলের সঙ্গে আইফা অ্যাওয়ার্ড শো সঞ্চালনা করেন শাহরুখ। সেখানেই ভিকি মজার ছলে জানান, আমির খানের আগে ‘লাল সিং চাড্ডা’ ছবিতে মুখ্যচরিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন তিনি। তবে তাতে রাজি হননি। শোনামাত্রই হাসতে হাসতে শাহরুখ বলে ওঠেন, ‘আমিরেরও করা উচিত হয়নি সে ছবি।’ এরপর পুষ্পা ছবির প্রসঙ্গ উঠতেই শাহরুখ বলে ওঠেন, ‘আমার ব্যথায় হাত দিও না। আমি সত্যি সত্যিই পুষ্পা ছবিতে অভিনয় করতে চেয়েছিলাম কিন্তু আল্লু অর্জুনের মতো ব্যক্তিত্ব, ভাবসাব আমার নেই।’

শাহরুখের এই বক্তব্য নেহাতই মজা নাকি সত্যিই তাঁর কাছে অফার গিয়েছিল, তা অবশ্য জানা নেই। 

প্রসঙ্গত, ২৮ দিনে বিশ্বব্যাপী ১৮০০ কোটি রুপি আয় করেছে পুষ্পা ২। তবে এই ছবি নিয়েই বর্তমানে সমস্যায় জেরবার আল্লু অর্জুন। গত ৪ ডিসেম্বর রাতে সিনেমার প্রিমিয়ারে ঘটে যাওয়া দুর্ঘটনায় মৃত্যু হয় ৩৫ বছরের এক নারীর। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয় তাঁর আট বছরের ছেলে সাই তেজকে। এ ঘটনায় হওয়া মামলায় গতকাল জামিন পেয়েছেন আল্লু।

দীর্ঘদিন ধরে বাংলাদেশ বিমানের ফ্লাইটে প্রদর্শিত হচ্ছে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’। সম্প্রতি এই সিনেমা দুটি আর প্রদর্শন না করার সিদ্ধান্তের কথা সংশ্লিষ্ট পরিবেশক প্রতিষ্ঠানকে...
সমকালীন ঢাকাকে পটভূমি করে নির্মিত দ্য ডিফিকাল্ট ব্রাইড’র গল্প আবর্তিত হয়েছে জাইনীন নামের এক তরুণীকে ঘিরে, যে কিনা বিয়ের প্রস্তুতি ও সৌন্দর্যচর্চার নানা আচার-অনুষ্ঠানের মধ্যদিয়ে যেতে গিয়ে আবিষ্কার...
বাংলা সিনেমার সর্বকালের সবচেয়ে জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। কেয়ামত থেকে কেয়ামত সিনেমা দিয়ে রূপালি জগতে যাত্রা শুরু। মাত্র ২৫ বছর বয়সেই আকস্মিক মৃত্যুতে থমকে যায় সবকিছু। তিন দশক পরও এখনো ভক্তদের...
দীর্ঘ একদশক আগে হলিউডে আত্মপ্রকাশ। বিশ্বখ্যাত তারকা শিল্পীদের গানে মডেলিং। ২০১৫ সালে মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি’র থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়। একে একে মার্কিন মুল্লুকে আরও কিছু...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর