‘জওয়ান’ অ্যাটলিকে না বলে ‘বাহুবলি’র রাজামৌলিকে বেছে নিলেন প্রিয়াঙ্কা

আপডেট : ১০ এপ্রিল ২০২৫, ০৬:৩৮ পিএম

প্রিয়াঙ্কা চোপড়া এখন শুধু বলিউড নয়, হলিউডেও এক প্রতিষ্ঠিত অভিনেত্রী। ভিনদেশে ক্যারিয়ার গড়ে তোলার পর দীর্ঘদিন ধরে বলিউডের সঙ্গে তাঁর যোগাযোগ কিছুটা বিচ্ছিন্নই ছিল। তবে এবার ভারতমুখী হচ্ছেন প্রিয়াঙ্কা—আর ফিরছেনও এক দাপুটে পরিচালকের হাত ধরে।

‘বাহুবলি’খ্যাত নির্মাতা এস এস রাজামৌলির পরবর্তী সিনেমায় অভিনয় করতে চলেছেন প্রিয়াঙ্কা চোপড়া। এই ছবিতে তাঁর বিপরীতে থাকছেন দক্ষিণী সুপারস্টার মহেশ বাবু। ইতিমধ্যে ওড়িশায় সিনেমার কিছু অংশের শুটিং সম্পন্ন হয়েছে।

তবে রাজামৌলির ছবিতে কাজ করা হলেও, কিছুদিন আগেও গুঞ্জন ছিল যে ‘জওয়ান’ পরিচালক অ্যাটলি প্রিয়াঙ্কাকে তাঁর নতুন সিনেমায় অভিনয়ের প্রস্তাব দিয়েছেন। কেউ কেউ বলছিলেন, এসব গুজব; আবার কেউ দাবি করছিলেন, আল্লু অর্জুন বা সালমান খানের বিপরীতে প্রিয়াঙ্কার অভিনয়ের কথা হচ্ছে অ্যাটলির সিনেমায়।

রাজমৌলি ও অ্যাটলি। ছবি: সংগৃহীত

শেষ পর্যন্ত ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানা গেছে, গুজব নয়, অ্যাটলি সত্যিই প্রিয়াঙ্কাকে সিনেমার অফার দিয়েছিলেন। তবে গল্প বা চরিত্রে আগ্রহ না থাকায় খুব ভদ্রভাবেই প্রস্তাবটি ফিরিয়ে দেন প্রিয়াঙ্কা। পরিবর্তে তিনি রাজামৌলির ছবিকে ‘হ্যাঁ’ বলেন।

এই চলচ্চিত্রের জন্যই নয়, প্রিয়াঙ্কা সম্প্রতি ভারতে ফিরেছেন তাঁর ভাইয়ের একটি বিষয়েও। তবে কাজের ফাঁকে বিদেশেও উড়ে গিয়েছিলেন। স্বামী নিক জোনাসের নতুন একটি নাটকের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন তিনি।

অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
প্রাণে বাঁচলেন নুসরাত ভারুচা। ইন্দোনেশিয়ার বালিতে শুটিং চলাকালে মারাত্মক দুর্ঘটনার কবলে পড়েছেন এই বলিউড অভিনেত্রী। পরে স্থানীয় একটি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে। তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে...
দীর্ঘদিন ধরে বাংলাদেশ বিমানের ফ্লাইটে প্রদর্শিত হচ্ছে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’। সম্প্রতি এই সিনেমা দুটি আর প্রদর্শন না করার সিদ্ধান্তের কথা সংশ্লিষ্ট পরিবেশক প্রতিষ্ঠানকে...
প্রথমবার মা হতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। তবে গতকাল দেশের একটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয় যে, পুত্রসন্তানের মা হয়েছেন তিনি! আর তা মুহূর্তের মধ্যে সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লে ভক্তদের...
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর