৩৫ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে পরেশকে আইনি নোটিশ অক্ষয়ের

আপডেট : ২১ মে ২০২৫, ১১:৫৬ এএম

‘হেরা ফেরি’ সিনেমার কথা মনে এলেই যে তিনজনের মুখ মনে পড়ে, তাঁরা হলেন অক্ষয় কুমার, সুনীল শেঠি ও পরেশ রাওয়াল। এই ত্রয়ীকে আরও একবার বড় পর্দায় দেখা যাবে—এই ঘোষণার পরই উচ্ছ্বসিত হয়ে উঠেছিলেন দর্শকরা। সবকিছু মোটামুটি চূড়ান্ত ছিল। ‘হেরা ফেরি ৩’র জন্য চুক্তিস্বাক্ষর করে ফেলেছিলেন অভিনেতারাও। কিন্তু হঠাৎ সিনেমাটি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন পরেশ রাওয়াল। এই কথা শুনে রীতিমতো অবাক ভক্তরা!  তবে পরেশ এই কথা বললেও অভিনেতার সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়েছেন অক্ষয় কুমার। চুক্তিবদ্ধ হওয়ার পরেও বিনাকারণে তিনি ছবি থেকে সরে দাঁড়াতে পারেন না—এমন অপেশাদার কাজ করায় অক্ষয়ের প্রযোজনা সংস্থা ‘কেপ অব গুড ফিল্মস’ অভিনেতা পরেশ রাওয়ালের বিরুদ্ধে ২৫ কোটি রুপি (বাংলাদেশি টাকায় ৩৫ কোটি টাকা) ক্ষতিপূরণ দাবি করে আইনি নোটিশ পাঠিয়েছে।

এমনকি মামলা দায়ের করারও সিদ্ধান্ত নিয়েছেন অক্ষয়। শুধু তাই নয়, ছবি থেকে সরে দাঁড়ানোর জন্য প্রযোজকের যে পরিমাণ অর্থ অপচয় হয়েছে, মামলা চললে সেই অর্থের ক্ষতিপূরণ দিতে হতে পারে পরেশ রাওয়ালকে।

এই প্রসঙ্গে ছবির নির্মাতা প্রিয়দর্শন বলেন, ‘পরেশ আমাকে কিছুই জানাননি। তবে এখানে আমার হারানোর কিছুই নেই। অক্ষয়ের রেগে যাওয়ার কারণ অক্ষয় এই সিনেমায় টাকা বিনিয়োগ করেছেন। কিন্তু আমি এটা ভেবেই অবাক হয়ে যাচ্ছি, এত বড় সিদ্ধান্ত নেওয়ার আগে পরেশ একবার আমার সঙ্গে কথা বলতে পারতেন।’

হেরা ফেরি চলচ্চিত্রে সুনীল শেঠি, পরেশ রাওয়াল ও অক্ষয় কুমার। ছবি: সংগৃহীত

প্রিয়দর্শনের মতো গোটা ব্যাপারে বিস্মিত সুনীল শেঠিও। তিনি বলেন, ‘আমি এই বিষয়ে কিছুই জানতাম না। কারও সাথে কোনো কথা হয়নি আমার। আমি একবার ভেবেছিলাম পরেশকে মেসেজ দিয়ে ব্যাপারটা জিজ্ঞেস করব পরে সামনাসামনি আলোচনা করব।’

সিনেমার ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন সুনীল বলেন, ‘এটা সত্যিই খুব বাজে পরিস্থিতি। আমরা সিনেমাটির মাঝামাঝি একটা সময় এসে দাঁড়িয়েছি, এখন যদি কেউ ছবি ছেড়ে চলে যায় তাহলে এটা সবার জন্যই বড় ধাক্কা হয়ে যাবে। আমি তো কিছুই জানতাম না, আমার মেয়ে আমাকে প্রথম খবর দেয়।’

যদিও পরেশ জানান, তিনি এই ছবির অংশ হতে চাইছেন না, তাই ছবি থেকে সরে দাঁড়িয়েছেন। পরিচালক বা অন্যান্য অভিনেতাদের সঙ্গে কোনো বিরোধ তৈরি হয়নি তাঁর।

প্রসঙ্গত, এবারই প্রথমবার নয়, ‘ও মাই গড ২’ ছবি থেকেও পরেশ রাওয়াল সরে দাঁড়িয়েছিলেন চিত্রনাট্য পছন্দ না হওয়ার কারণে। এ ছাড়া ‘বিল্লু বারবার’ ছবিতে কাজ করার প্রতিশ্রুতি দেওয়ার পরেও তিনি ছবি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন।

সূত্র: পিঙ্কভিলা

অভিনেতা জানান, সোমবার (২৪ আগস্ট) রাতে ঢাকা থেকে ফরিদপুরের বাড়িতে এসে ঘরে কোনো বিদ্যুৎ না পেয়ে তাঁর সন্দেহ হয়। পরে বাড়ির বাইরে গিয়ে দেখতে পান বিদ্যুতের তার কাটা রয়েছে। এরপর ছাদে গিয়ে দেখেন এসির...
অনন্ত ভালোবাসা’র তুর্কি নাম ‘কারা সেভদা’। এটি একটি রোমান্টিক ধারাবাহিক, যার মূল বিষয়বস্তু হচ্ছে শ্রেণিবৈষম্যের ভেতর গড়ে ওঠা এক গভীর, কিন্তু করুণ প্রেম। জানা যায়, দীপ্ত টিভিতে সিরিজটি প্রচার হচ্ছে...
নব্বই দশকের প্রেমের গল্পগুলো নিয়ে আধুনিক আবহে নির্মিত ওয়েব ফিল্ম ‘মিশন ডিডিএলজে’ (ধ্রুব দিয়াস লাভ জার্নি)। বর্তমান প্রজন্মের দর্শকদের কাছে সেই সময়ের ভালোবাসার গল্প ও অনুভূতিকে তুলে ধরার প্রয়াসেই...
‘ভালো কৌতুক, তাই না?’—ভোটার তালিকা থেকে নিজের নাম বাদ পড়ার খবর পেয়ে এভাবেই ক্ষোভ ঝাড়লেন অভিনেতা প্রকাশ রাজ। শুধু ক্ষোভ নয়, তার দাবি—বেঙ্গালুরুর প্রায় ৬৫ লাখ ভোটারের সঙ্গে...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর