পিছিয়ে যাচ্ছে শাহরুখের ‘কিং'

আপডেট : ১৫ আগস্ট ২০২৫, ১১:০০ এএম

শাহরুখের নতুন ছবির অপেক্ষায় ভক্তরা। নির্মাতা সিদ্ধার্থ আনন্দের ‘কিং’-এর মাধ্যমে শিগগিরই তাঁকে পর্দায় দেখা যাবে—এমন প্রত্যাশাই সবার। কিন্তু সেই প্রত্যাশায় ধাক্কা! বলিউড বাদশার প্রত্যাবর্তন আরও দীর্ঘতর হবে বলেই শোনা যাচ্ছে। ভারতীয় সংবাদমাধ্যম মিড ডে’র এক প্রতিবেদন অনুযায়ী, সিনেমাটির মুক্তি পিছিয়ে ২০২৭ সাল পর্যন্ত গড়াতে পারে।

সাম্প্রতিক বছরে ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডাঙ্কি’র সাফল্যের পর শাহরুখ খান লম্বা বিরতি নেবেন বলেই গুঞ্জন ছিল। কিন্তু কিং-এর ঘোষণার পর থেকেই ভক্তরা ছিল তুমুল উন্মাদনায়। এমনকি ২০২৫ সালের জুনে এই ছবির শুটিংও শুরু হয়েছিল। মুক্তির সম্ভাব্য তারিখ ছিল ২০২৬ সালের অক্টোবর। তবে হঠাৎই ছন্দপতন। 

কিং সিনেমায় বাবা শাহরুখের সঙ্গে দেখা যাবে তাঁর কন্যা সুহানাকে। ছবি: সংগৃহীত

জানা যায়, শাহরুখের কাঁধে চোটের কারণে আপাতত ছবিটির শুটিং স্থগিত। যেহেতু এটি একটি অ্যাকশননির্ভর ছবি, তাই নির্মাতারা তাঁর সুস্থতা নিয়ে কোনো ঝুঁকি নিতে চাইছেন না। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, শাহরুখকে সম্পূর্ণ বিশ্রাম নিতে হবে। ফলে ছবির মুক্তি পিছিয়ে যাওয়াই স্বাভাবিক।

প্রসঙ্গত, কিং সিনেমায় শাহরুখের সঙ্গে প্রথমবার পর্দায় দেখা যাবে তাঁর কন্যা সুহানা খানকে। বাবা-মেয়ের যুগলবন্দি ঘিরে দর্শকদের আগ্রহ তুঙ্গে। এ ছাড়াও বিভিন্ন চরিত্রে থাকছেন দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, জ্যাকি শ্রফ, জয়দীপ আহলাওয়াত, আরশাদ ওয়ারসি প্রমুখ। সব ঠিক থাকলে কিং মুক্তি পেতে পারে ২০২৬ সালের শেষদিকে বা ২০২৭-এর শুরুতে।

বলিউডের ‘কিং’ শাহরুখ খান ফিরছেন বড় পর্দায়। দীর্ঘ বিরতির পর তার প্রত্যাবর্তন ঘিরে যখন ভক্তদের মধ্যে উত্তেজনা তুঙ্গে, ঠিক তখনই সামনে এলো নতুন চমক। একই সময়ে একই নামে সিনেমা নিয়ে হাজির...
ঐতিহ্যবাহী ‘গ্রেড ৩ হেরিটেজ’ কাঠামো হওয়ায় বলিউড সুপারস্টার শাহরুখ খানের বিলাসবহুল বাসভবন ‘মান্নাত’ সংস্কার নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশ্ন তুলছিলেন পরিবেশ আন্দোলনকর্মী ও...
কোরিওগ্রাফার-উপস্থাপক রাঘব জুয়ালের জন্মদিনের পার্টিতে আনন্দের বদলে তৈরি হয় বিশৃঙ্খল পরিস্থিতি। ভিড়ের চাপে অস্বস্তিতে পড়েন শাহরুখ খান-পুত্র আরিয়ান খান, এমনকি নিরাপত্তারক্ষীদেরও তাঁকে নিরাপদে...
বলিউড তারকা শাহরুখ খান দক্ষিণ দিল্লির পঞ্চশীল পার্কের স্মৃতিবিজড়িত বাড়িটির পুরো মালিকানা নিজের নামে নিয়েছেন। ইন্ডিয়ান এক্সপ্রেস ও মানিকন্ট্রোলের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি প্রায় ৩৭ কোটি রুপিতে...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
অক্ষরজ্ঞানের সঙ্গে নৈতিক শিক্ষায় আলোকিত মানুষ হিসেবে বেড়ে উঠছে সুবিধাবঞ্চিত শিশুরা। হাতে-কলমে পাচ্ছে ছবি আঁকা, গান শেখারও সুযোগ। রাজধানীর গেন্ডারিয়ার দীননাথ লেনে ব্যতিক্রমী এমন পাঠশালা গড়ে তুলেছেন...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর