নির্মাতা বানশালির বিরুদ্ধে এফআইআর

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫২ এএম

বলিউডের নামি পরিচালক সঞ্জয় লীলা বানশালি ও তাঁর প্রোডাকশন টিমের দুই সদস্যের বিরুদ্ধে প্রতারণা, অভব্য আচরণ ও বিশ্বাসভঙ্গের অভিযোগে এফআইআর দায়ের করা হয়েছে।

ভারতের রাজস্থানের বিকানেরের বাসিন্দা প্রতীকরাজ মথুর অভিযোগ করেছেন, তিনি ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবির লাইন প্রোডিউসার হিসেবে চুক্তিবদ্ধ ছিলেন। তিনি যথাসময়ে কাজ শুরু করলেও হঠাৎ তাঁকে প্রকল্প থেকে বাদ দেওয়া হয় এবং প্রাপ্য অর্থও দেওয়া হয়নি। প্রতীক আরও জানিয়েছেন, বানশালি ও তাঁর টিমের সঙ্গে দেখা করতে চাইলে তাঁকে কেউ দেখা করতে দেননি এবং অভব্য আচরণও করা হয়েছে।

সেখানকার পুলিশ অফিসার বিশাল জাঙ্গিদও বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে বানশালি ও সহযোগী দুইজনের বিরুদ্ধে প্রতারণা, ষড়যন্ত্র এবং হুমকি দেওয়ার অভিযোগে বিচ্ছওয়াল থানায় এফআইআর দায়ের করা হয়েছে।

এদিকে, লাভ অ্যান্ড ওয়ার ছবিতে ফের দেখা যাবে আলিয়া ভাট ও রণবীর কাপুরকে। পাশাপাশি রয়েছেন ভিকি কৌশল। বিশেষ একটি দৃশ্যে দেখা যেতে পারে দীপিকা পাড়ুকোনকেও। ছবির কাস্টিং নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ তুঙ্গে, আর এই নতুন অভিযোগের কারণে শোরগোলও তৈরি হয়েছে।

অন্যদিকে, পরিচালকের সংস্থার পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকীতে নুহাশ পল্লীতে মিলাদ, দোয়া ও এতিমদের মাঝে খাবার বিতরণের আয়োজন করা হয়। বৃষ্টির মধ্যেও স্বজন, ভক্ত ও শুভানুধ্যায়ীরা তাঁর কবরে শ্রদ্ধা জানান।
চিত্রনাট্য হাতে পেয়ে সংলাপের সংখ্যা গোনার চেয়ে চরিত্রের মনস্তাত্ত্বিক যাত্রা ও গভীরতাকে প্রাধান্য দেন অভিনেতা ফজলুর রহমান বাবু। তাঁর অভিনীত তেমনই একটি চলচ্চিত্র ‘মাস্তুল’। শুক্রবার (১৭ জুলাই) দেশের...
বিয়ের বয়স মাত্র পাঁচদিন! গত ৫ জুলাই ঘরোয়া আয়োজনে প্রেমিকা গৌরীর স্প্র্যাটের সঙ্গে বিয়ে সেরেছেন আমির খান। সেই বিয়ের আমেজে এবার আরও এক সুখবর ভাগ করে নিলেন ‘মিস্টার পারফেকশনিস্ট’। অস্ট্রেলিয়া থেকে...
দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে নির্বাচনের পথে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতি। আগামী ৮ আগস্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন। তবে সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয় তাদের প্রকাশিত...
সিলেটে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও শহীদ সামশুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই শিশুরা মারা যায়।
বিমান ভাড়া কমিয়ে আগামী ২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা করা হয়েছে। ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন আজ মঙ্গলবার এই হজ প্যাকেজ ঘোষণা করেন।
অপ্রতুল বিচারিক ব্যবস্থায় বর্তমানে ৪৫ লাখ মামলা চলমান রয়েছে জানিয়ে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, মামলার আগে মধ্যস্থতা কার্যক্রমের মাধ্যমে আগামী এক বছরের মধ্যে মামলা জট কমে আসবে।
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের পঁয়ষট্টিবাড়ি সীমান্তে ভারতীয় নাগরিকদের সহায়তায় অবৈধভাবে সিমেন্টের খুঁটি স্থাপনের চেষ্টা করে বিএসএফ। পরে খবর পেয়ে বিজিবির বাধায় পিছু হটে তারা।
লোডিং...

এলাকার খবর