ভাইরাল হলো শাহরুখের কিং লুক

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০৪ পিএম

বলিউড বাদশা শাহরুখ খান আবারও আলোচনায়। একমাথা ধূসর চুল, পাক ধরা দাড়ি-গোঁফ, চোখে রোদচশমা, কাঁধে ব্যাগ—বিদেশের রাস্তায় এমন লুকে ধরা দিলেন তিনি। ‘কিং’-এর শুটিং সেট থেকে ফাঁস হওয়া সেই ছবিই এখন নেটদুনিয়ায় ভাইরাল। ষাটোর্ধ্ব কিং খানের এই ভিন্ন চেহারা দেখে অনুরাগীদের উচ্ছ্বাস তুঙ্গে।

প্রায়শই খবরের শিরোনামে আসছে কিং। বিগ বাজেট এই সিনেমার তারকাখচিত কাস্টিং নিয়েই দর্শকদের আগ্রহ বেশি। শোনা যাচ্ছে, শাহরুখ খানের সঙ্গে পর্দা ভাগ করবেন দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, রানি মুখোপাধ্যায়, অনিল কাপুর ও আরশাদ ওয়ারসি। এর আগেও ছবির জন্য ট্যাটুসজ্জিত পেশি প্রকাশ্যে এনে চমকে দিয়েছিলেন বাদশা।

তবে শুটিংয়ের মাঝেই ঘটে যায় বিপত্তি। গত মাসে অ্যাকশন দৃশ্য ধারণের সময় গুরুতর চোট পান শাহরুখ। হাতে ব্যান্ডেজ নিয়েই পরে ছেলে আরিয়ান খানের ডেবিউ সিরিজের প্রচারে হাজির হন তিনি। চিকিৎসকদের পরামর্শে আপাতত বিশ্রামে রয়েছেন। এর ফলে পিছিয়ে গেছে ছবির শুটিং সূচি। জানা গেছে, সেপ্টেম্বরের শেষ কিংবা অক্টোবরের মাঝামাঝি ফের ক্যামেরার সামনে দাঁড়াবেন তিনি। যদিও শাহরুখের টিমের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

কিং-এর কাহিনির কেন্দ্রেই রয়েছে স্পাই থ্রিলারের ছক। ঘনিষ্ঠ সূত্রে জানা যায়, ছবিতে গোয়েন্দার চরিত্রে থাকবেন শাহরুখ কন্যা সুহানা খান। আর তাঁর হ্যান্ডলার বা গাইড হিসেবে পর্দায় দেখা যাবে কিং খানকে। শোনা যাচ্ছে, সুহানার মায়ের ভূমিকায় থাকবেন রানি মুখোপাধ্যায়, আর দীপিকা পাড়ুকোনকে দেখা যেতে পারে বিশেষ উপস্থিতিতে। সিনেমাটি মুক্তি পাবে ২০২৬ সালে।

বিশ্বের অন্যতম জনপ্রিয় মার্কিন টিভি সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ অভিনয় করে খ্যাতি অর্জন করা মার্কিন অভিনেতা আরজে মিটি মারা গেছেন। পর্দায় ক্যান্সার আক্রান্ত এক স্কুল শিক্ষক থেকে মাদক উৎপাদন ও বিপণনে...
ভারতীয় চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা  নানা পাটেকর মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকালে গোয়ায় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
১০২ ডিগ্রি জ্বরে আক্রান্ত স্ত্রীর কাছে রাত ৪টার দিকে পরোটা-মাংস খাওয়ার আবদার এবং তা বানিয়ে খাওয়ানোর ঘটনাকে ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন অভিনেতা মুকিত জাকারিয়া।...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর