৩০০ কোটির ‘ধুরন্ধর’কে ধূলিসাৎ করার চ্যালেঞ্জ ধ্রুব রাঠির

আপডেট : ২১ ডিসেম্বর ২০২৫, ১২:১৩ পিএম

প্রথম দিন থেকেই সাফল্যের পাশাপাশি রণবীর ‘ধুরন্ধর’ নিয়ে উঠেছে বিতর্ক। সেই বিতর্ক আরও বাড়িয়ে দিয়েছে জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ধ্রুব রাঠির একটি বিস্ফোরক মন্তব্য। আদিত্য ধর নির্মিত এ সিনেমার ট্রেলার দেখেই নিন্দা করেছিলেন তিনি। এবার ধুরন্ধরকে ‘প্রোপাগান্ডা ছবি’ বলে চ্যালেঞ্জ ছুঁড়লেন ধ্রুব।

শনিবার (২০ ডিসেম্বর) সামাজিকমাধ্যম এক্স-এ তিনি লেখেন, ‘‘এই ৩০০ কোটির প্রোপাগান্ডা সিনেমাকে ধূলিসাৎ করার জন্য একটা ইউটিউব ভিডিওই যথেষ্ট। আর আমি নিশ্চিত করে বলছি যে, ভিডিওটি দেখার পর ‘ধুরন্ধর’ নিয়ে আপনার অত্যন্ত খারাপ ধারণা জন্মাবে।” 

সেখানেই নির্মাতাদের দিকে আঙুল তুলে ধ্রুব বলেন, ‘তাঁরা এই ভিডিওর জন্য প্রস্তুত নন। ভিডিওটি আজ রাতেই প্রকাশ করব।’

ইনফ্লুয়েন্সারের এই পোস্ট সামাজিকমাধ্যমে মুহূর্তেই ভাইরাল! আগ্রহ নিয়ে দর্শকরাও ভিডিওটি দেখার ইচ্ছে প্রকাশ করেন।

কথা অনুযায়ী, ইতিমধ্যেই ইউটিউবে ধ্রুব প্রকাশ করেছেন ‘রিয়্যালিটি অব ধুরন্ধর ফিল্ম’ শিরোনামে একটি ভিডিও। যেখানে তিনি পর্দায় উঠে আসা বিভিন্ন ঘটনা বিশ্লেষণ করে সিনেমাটি ‘পলিটিক্যাল প্রোপাগান্ডা’ হিসেবে মন্তব্য করেন।

এর আগে, এক্স হ্যান্ডলে ধ্রুব লিখেছিলেন, ‘‘আদিত্য ধর সত্যিই বলিউডে সস্তা বিনোদনের সীমা অতিক্রম করে গেছেন। তাঁর সর্বশেষ ছবির ট্রেলারে দেখানো চরম সহিংসতা, রক্তপাত ও নির্যাতন আইসিস’র মুণ্ডচ্ছেদ দেখা এবং সেটাকে বিনোদন বলার সমতুল্য। টাকার প্রতি তাঁর লোভ এতটাই অপ্রতিরোধ্য যে সে ইচ্ছাকৃতভাবে তরুণ প্রজন্মের মনকে বিষাক্ত করছেন, অকল্পনীয় নির্যাতনকে মহিমান্বিত করছেন। সেন্সর বোর্ডের কাছে এটাই সুযোগ চুম্বন বা খোলামেলা শরীর দেখানোর চেয়েও এটাকে বড় সমস্যা হিসেবে তুলে ধরার।’

দীর্ঘদিন ধরে বাংলাদেশ বিমানের ফ্লাইটে প্রদর্শিত হচ্ছে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’। সম্প্রতি এই সিনেমা দুটি আর প্রদর্শন না করার সিদ্ধান্তের কথা সংশ্লিষ্ট পরিবেশক প্রতিষ্ঠানকে...
সমকালীন ঢাকাকে পটভূমি করে নির্মিত দ্য ডিফিকাল্ট ব্রাইড’র গল্প আবর্তিত হয়েছে জাইনীন নামের এক তরুণীকে ঘিরে, যে কিনা বিয়ের প্রস্তুতি ও সৌন্দর্যচর্চার নানা আচার-অনুষ্ঠানের মধ্যদিয়ে যেতে গিয়ে আবিষ্কার...
বাংলা সিনেমার সর্বকালের সবচেয়ে জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। কেয়ামত থেকে কেয়ামত সিনেমা দিয়ে রূপালি জগতে যাত্রা শুরু। মাত্র ২৫ বছর বয়সেই আকস্মিক মৃত্যুতে থমকে যায় সবকিছু। তিন দশক পরও এখনো ভক্তদের...
দীর্ঘ একদশক আগে হলিউডে আত্মপ্রকাশ। বিশ্বখ্যাত তারকা শিল্পীদের গানে মডেলিং। ২০১৫ সালে মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি’র থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়। একে একে মার্কিন মুল্লুকে আরও কিছু...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর