রণবীর দুর্ব্যবহার করছিলেন, ব্যর্থ হয় দীপিকার সামাল দেওয়ার চেষ্টা!

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৫, ১১:২৬ এএম

বলিউডে প্রায় ১৫ বছরের ক্যারিয়ারে নানা ওঠাপড়ার সাক্ষী হয়েছেন রণবীর সিং। সাফল্যের পাশাপাশি তাঁর ঝুলিতে রয়েছে কিছু তিক্ত অভিজ্ঞতাও। সম্প্রতি একটি পডকাস্টে তেমনই এক অস্বস্তিকর ঘটনার কথা প্রকাশ্যে আনলেন ভারতের এক বর্ষীয়ান নারী সাংবাদিক।

ঘটনাটি ‘বাজিরাও মাস্তানি’ ছবির সময়কার। সেই সময় রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের সাক্ষাৎকার নিতে গিয়েছিলেন ওই সাংবাদিক। তবে সাক্ষাৎকার শুরুর আগেই পরিস্থিতি অস্বস্তিকর হয়ে ওঠে। সাংবাদিকের দাবি, সেদিন কোনও এক কারণে রণবীর সিংয়ের মেজাজ ভালো ছিল না এবং তিনি একের পর এক দুর্ব্যবহার করতে থাকেন।

সাংবাদিক বলেন, ‘রণবীরের ব্যবহার ক্রমশ অসহনীয় হয়ে উঠছিল। দীপিকা পাড়ুকোন সচেতনভাবেই পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছিলেন। প্রথমে ভেবেছিলাম, আমি বয়সে বড়, তাই বিষয়টি এড়িয়ে যেতে পারি। কিন্তু তিনি থামছিলেন না।’ শেষ পর্যন্ত বাধ্য হয়ে সাক্ষাৎকার বাতিল করার সিদ্ধান্ত নিতে হয়।

সেই দিন রণবীর সিংকে সরাসরি নিজের অবস্থান স্পষ্ট করেছিলেন সাংবাদিক। তাঁর কথায়, ‘আপনার বয়সের তুলনায় আমার কাজের অভিজ্ঞতা বেশি। বহু তারকাকে দেখেছি, অনেকে এসেছেন, আবার হারিয়ে গিয়েছেন। আজ যা হলো, তা আমি মনে রাখব। তবে আজকের জন্য আমি আপনার ছবির অকারণ সমালোচনা করব না। ছবি ভালো হলে প্রশংসাই করব।’

ঘটনার পর অবশ্য রণবীর সিং নিজের আচরণের জন্য অনুতপ্ত হন। সাংবাদিক বলেন, ‘ওই ঘটনার পর একাধিকবার দেখা হলেও আমি তাঁর সঙ্গে কথা বলিনি। একদিন নিজেই এসে বললেন, ‘ম্যাম, এক বছর আগের ঘটনা। এবার বাদ দিন।’ এরপরেই সব মিটমাট হয়ে যায়।’

বলিউডের শীর্ষ নায়িকাদের মধ্যে অন্যতম দীপিকা পাড়ুকোন। চলচ্চিত্রে তাঁর অভিষেক হয়েছিল শাহরুখ খানের বিপরীতে। তারপর সঞ্জয়লীলা বানশালির একাধিক মেগাবাজেটের সিনেমায় কাজ করেছেন। তবে শোবিজে এই অভিনেত্রীর...
ফারহান আখতার পরিচালিত ‘ডন ৩’ থেকে রণবীর সিংয়ের সরে দাঁড়ানোর ঘটনায় বলিউডে তুমুল বিতর্ক দানা বেঁধেছিল। এবার অভিনেতার সমর্থনে মুখ খুললেন অভিনেত্রী তথা সিনে অ্যান্ড টিভি আর্টিস্টেস এসোসিয়েশনের...
অগ্রিম পারিশ্রমিক নিয়েও ‘ডন ৩’ সিনেমা ছেড়ে দেওয়ায় মারাত্মক বিপাকে পড়েছেন বলিউড অভিনেতা রণবীর সিং। পরিচালক-প্রযোজক ফারহান আখতারের বহুল প্রতীক্ষিত এই ছবির শুটিং শুরুর ঠিক আগেভাগে ঘটে এই ঘটনা।...
আন্তর্জাতিক বক্স অফিসে চমক দেখাচ্ছে বলিউড তারকা অক্ষয় কুমারের ‘ভূত বাংলা’। সাম্প্রতিক আয়-পরিসংখ্যানে আলোচিত ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’কে পেছনে ফেলে এগিয়ে গেছে ছবিটি। গত এক...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর