এইচআইভি আক্রান্ত নায়কের চরিত্রে সালমান, পারিশ্রমিক শুনলে চোখ উঠবে কপালে!

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৫, ১১:২২ এএম

বলিউডে ‘লার্জার দ্যান লাইফ’ নায়ক হিসেবেই সালমান খানের পরিচিতি সবচেয়ে বেশি। পর্দায় বারবার এমন চরিত্রেই ধরা দিয়েছেন তিনি। তবে নিজের সেই ইমেজ ভেঙে সম্পূর্ণ ভিন্নধর্মী চরিত্রে অভিনয়ের চেষ্টাও যে করেননি, তা নয়। সালমানের অভিনয়জীবনে তেমনই এক ব্যতিক্রমী ছবি হলো ‘ফির মিলেঙ্গে’।

এই ছবিতে এইচআইভি পজিটিভ এক যুবকের চরিত্রে অভিনয় করেছিলেন বলিউডের ‘ভাইজান’। সেই সময়ের প্রেক্ষাপটে এমন একটি সামাজিক ও স্পর্শকাতর বিষয় নিয়ে সিনেমা করা ছিল বেশ সাহসী সিদ্ধান্ত। কারণ তখন বলিউড মূলত প্রেমকেন্দ্রিক ছবিতেই বেশি মনোযোগী ছিল। এইচআইভি বা এ ধরনের বিষয় নিয়ে কাজ করতে গেলে নানা ছুতমার্গ ও সামাজিক বাধার মুখে পড়তে হতো।

সম্প্রতি ছবিটির প্রযোজক শৈলেন্দ্র সিংহ জানান, ‘ফির মিলেঙ্গে’ ছবিতে অভিনয়ের জন্য সালমান খান পারিশ্রমিক নিয়েছিলেন মাত্র ১ রুপি। নিজের তারকাখ্যাতি বা ভাবমূর্তির কথা না ভেবেই তিনি এই চরিত্রে অভিনয়ে রাজি হয়েছিলেন। উদ্দেশ্য ছিল একটাই, যুবসমাজকে সচেতন করা।

বলিউডে সালমান খানের বড় মনের পরিচয় নতুন নয়। একাধিক ঘটনায় যেমন তাঁর নাম নিয়ে বিতর্ক রয়েছে, তেমনই অনেকের কাছে তিনি মানবিকতা ও সহমর্মিতার প্রতীক। ‘ফির মিলেঙ্গে’ ছবিতে মাত্র ১ রুপিতে অভিনয় করার সিদ্ধান্তও সেই মানবিক দিকটিকেই আবার সামনে নিয়ে এসেছে।

দীর্ঘ একদশক আগে হলিউডে আত্মপ্রকাশ। বিশ্বখ্যাত তারকা শিল্পীদের গানে মডেলিং। ২০১৫ সালে মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি’র থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়। একে একে মার্কিন মুল্লুকে আরও কিছু...
বাংলাদেশের প্রথম চলচ্চিত্র হিসেবে মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা পেয়ে ইতিহাস গড়েছে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। উৎসবের ‘অরিজোন্তি’ বিভাগে প্রতিযোগিতা করবে...
প্রায় এক দশক আগে বলিউড কাঁপানো কঙ্গনা রানাউত ও হৃতিক রোশনের চরম তিক্ততার গল্প ফের ইন্টারনেটে গরম খবর হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এটি এখন অন্যতম শীর্ষ আলোচনার বিষয়।
বিশ্বখ্যাত জাপানি রহস্য-লেখক কেইগো হিগাশিনো আর নেই। ৬৮ বছর বয়সে কোলোরেক্টাল ক্যানসারে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। তাঁর অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে প্রকাশিত এক বিবৃতিতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত...
রাজধানীর যেকোনো জায়গায় সহজেই পাওয়া যায় মাদক। অলিগলি, রাস্তা, সড়কে-মহাসড়কে বিক্রি হচ্ছে প্রকাশ্যে। আইনশৃঙ্খলা বাহিনীর চোখের সামনেই চলছে মাদক সেবনও।
চট্টগ্রামের রাউজানে এক যুবদল কর্মীকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুবৃর্ত্তরা। বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার উড়কিরচর ইউনিয়নের কেরানিহাট এলাকায় এই ঘটনা ঘটে।
ক্রোয়েশিয়ায় প্রবেশের চেষ্টায় বাংলাদেশিসহ ১০০ অভিবাসনপ্রত্যাশীকে আটক করেছে বসনিয়ার সীমান্ত পুলিশ। উত্তর বসনিয়ার বিসত্রিকা এলাকায় দুটি আলাদা অভিযানে তাদের আটক করা হয়। 
শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীতে শুক্রবার (৪ সেপ্টেম্বর) বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। শোভাযাত্রাটি ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শুরু হয়ে বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হবে।...
লোডিং...

এলাকার খবর