৫ ব্যাচেলরের গল্পে ‘সার্কাস ভবন’

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৬, ০৪:৪৬ পিএম

একঝাঁক তরুণ মঞ্চশিল্পীকে নিয়ে নির্মিত সিরিয়াল ‘সার্কাস ভবন’। যেখানে পাঁচজন ব্যাচেলরকে ঘিরে এগিয়েছে গল্প, পর্দায় উঠে এসেছে দেশের সমসাময়িক প্রেক্ষাপট। অভিনয়ের পাশপাশি এর গল্প লিখেছেন জনপ্রিয় তরুণ অভিনেতা আব্দুল্লাহ আল সেন্টু। সিরিয়ালটির জন্য তিনি একটি গানও লিখেছেন। শিরোনাম ‘সমাজটা সার্কাস’।

রোববার (৪ জানুয়ারি) অন ফ্রেম ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে সিরিয়ালটির ট্রেলার। আগামী ৮ জানুয়ারি প্রচারে আসবে নাটকটি। দেখা যাবে প্রতি শনি থেকে বৃহস্পতিবার রাত ৮টায়। অবশ্য তার আগেই আগামীকাল মুক্তি পাচ্ছে গানটি। যৌথভাবে তা লিখেছেন সেন্টু ও আওরেঙ্গজেব। 

গানটি গেয়েছেন তাফসির স্বরণ। শুটিং হয়েছে রাজধানীর সদরঘাটে। অন ফ্রেম ছাড়াও এটি প্রকাশিত হবে তাসরিফ স্মরণ ও সিনথেসিস মিউজিক ইউটিউব চ্যানেলে।

গানের পোস্টারে গায়ক ও সিরিয়ালটির অভিনয়শিল্পীরা। ছবি: নির্মাতার সৌজন্যে

ইনডিপেনডেন্ট ডিজিটালকে আব্দুল্লাহ আল সেন্টু বলেন, ‘ভাবনা ছিল আমরা একটা গল্প নিয়ে ধারাবাহিক করব, যেখানে ব্যাচেলর লাইফ থাকবে, আর সেখানে থাকবে জীবনের প্রতিচ্ছবি—বন্ধুত্ব, পলিটিক্যাল স্যাটায়ার, পারিবারিক আবেগ সবকিছু।’

সেই আঙ্গিকে ব্যতিক্রমভাবে নির্মিত হয়েছে নাটকটির শিরোনাম সংগীত সমাজটা সার্কাস। সেন্টু বলেন, ‘ধারাবাহিকে যেভাবে চরিত্রগুলো রয়েছে—ঠিক ওই ভাবে না, আমরা একটু ভিন্নভাবে গানটা করতে চেয়েছি এবং এখনকার সময়কে তুলে ধরার চেষ্টা করেছি।’

জানা যায়, সিরিয়ালের পাঁচটি চরিত্রের প্রত্যেকের জীবনে রয়েছে ভিন্ন ভিন্ন লক্ষ্য ও উদ্দেশ্য। কেউ ফিল্মমেকার হতে চায়, কেউ-বা বামপন্থী রাজনীতিতে জড়িত, আবার একজন গ্রামে বড় অপরাধ করে ঢাকায় এসে থাকছে—এমন পাঁচজন।

সেন্টুর ভাষ্য, ‘চরিত্রগুলোর যেসব ঘটনা ধারাবাহিকে ঘটে, সেগুলোকে কেন্দ্র করে এখনকার সমসাময়িক ইস্যু এই গানের সঙ্গে মিলে যাবে। গল্পটা যেহেতু আমাদের চারপাশের বিভিন্ন সার্কাজম ঘটনা নিয়ে, তাই পর্দাতেও আমরা তেমন সার্কাসই করব আরকী!’

এদিকে, সিরিয়ালটির শুটিং হয়েছে কিশোরগঞ্জের বিভিন্ন লোকেশনে। আব্দুল্লাহ আল সেন্টু ছাড়াও অভিনয় করেছেন ফাতিমা আক্তার ইয়ামন, সাক্ষ্য শাহীদ, মাজহারুল ইসলাম জুয়েল, ফয়সাল আহমেদ, শিখা কর্মকার, মোহাম্মদ আশেকুর রহমান চমন, আরিফুল রুবেল, রিগ্যান বড়ুয়া, মনিরুজ্জামান মনি, শাহ্ শান্ত, কনোজ দাস, প্রিয়ন্তী বালা রুমা, মরিয়ম রোজী, মো. পারভেজ প্রমুখ। সিরিয়াল ও মিউজিক ভিডিও পরিচালনা করেছেন আর আই লিপসন। কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন আব্দুল্লাহ আল সেন্টু, আর আই লিপসন ও আরিফুল রুবেল।

সেন্টু বলেন, ‘অভিনয়শিল্পীরা সবাই তরুণ, সবাই থিয়েটারে কাজ করেন। প্রযোজনা প্রতিষ্ঠানগুলো তরুণ থিয়েটার আর্টিস্টদের নিয়ে এমন ঝুঁকি নিতে চান না। আমরা সবাই রিহার্সাল করেছি, পরিশ্রম করেছি, এখানে দর্শকরা নন-ড্যান্সারদের ড্যান্স দেখতে পাবেন। কোরিওগ্রাফি করেছেন শোভন সূর্য। আশা করছি দর্শকরা ভিন্ন কিছু দেখতে পাবেন।’

বিশ্বের অন্যতম জনপ্রিয় মার্কিন টিভি সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ অভিনয় করে খ্যাতি অর্জন করা মার্কিন অভিনেতা আরজে মিটি মারা গেছেন। পর্দায় ক্যান্সার আক্রান্ত এক স্কুল শিক্ষক থেকে মাদক উৎপাদন ও বিপণনে...
ভারতীয় চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা  নানা পাটেকর মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকালে গোয়ায় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
১০২ ডিগ্রি জ্বরে আক্রান্ত স্ত্রীর কাছে রাত ৪টার দিকে পরোটা-মাংস খাওয়ার আবদার এবং তা বানিয়ে খাওয়ানোর ঘটনাকে ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন অভিনেতা মুকিত জাকারিয়া।...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর