ডন থ্রিতে ফিরবেন শাহরুখ, তবে এক শর্তে

আপডেট : ১৭ জানুয়ারি ২০২৬, ০৬:৪৮ পিএম

বলিউডের আইকনিক ‘ডন’ ফ্র্যাঞ্চাইজিকে ঘিরে ফের তুঙ্গে আলোচনা। ‘ডন থ্রি’ নিয়ে যখন নতুন করে সব পরিকল্পনা এগোচ্ছিল, ঠিক তখনই বড় মোড় নেয় পরিস্থিতি। শোনা যাচ্ছে, এই ফ্র্যাঞ্চাইজিতে নিজের চেনা চরিত্রেই ফিরতে পারেন শাহরুখ খান, তবে নাকি একটি বিশেষ শর্তে।

প্রাথমিকভাবে ‘ডন থ্রি’তে নতুন ‘ডন’ হিসেবে দেখা যাওয়ার কথা ছিল রণবীর সিংকে। সেই অনুযায়ী প্রস্তুতিও চলছিল। কিন্তু শেষ মুহূর্তে ছবিটি থেকে সরে দাঁড়ান তিনি। এরপর থেকেই দর্শক ও অনুরাগীদের মধ্যে প্রশ্ন, তাহলে কে হচ্ছেন পরবর্তী ‘ডন’?

এই জল্পনার মাঝেই টেলিচক্করের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ডন থ্রিতে ফিরতে রাজি হয়েছেন শাহরুখ খান। তবে তাঁর একটি শর্ত রয়েছে। শাহরুখের শর্ত অনুযায়ী, ছবির সঙ্গে যুক্ত করতে হবে ‘জওয়ান’র পরিচালক অ্যাটলি কুমারকে। প্রতিবেদনে বলা হয়েছে, ছবির পরিসর ও দর্শকসংযোগ আরও বাড়াতে দক্ষিণী এই নির্মাতাকে যুক্ত করার প্রস্তাব দিয়েছেন তিনি। যদিও এখনো পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক চুক্তি হয়নি।

এখন প্রশ্ন, শাহরুখ খানের এই শর্তে ‘ডন’ সিরিজের পরিচালক ফারহান আখতার কী সিদ্ধান্ত নেন।

ডন লুকে শাহরুখ ও রণবীর। ছবি: সংগৃহীত উল্লেখ্য, ‘ডন’ চরিত্রটির যাত্রা শুরু হয়েছিল ১৯৭৮ সালে, যখন প্রথমবার এই চরিত্রে অভিনয় করেন অমিতাভ বচ্চন। পরে ২০০৬ সালে ‘ডন: দ্য চেজ বিগিনস এগেইন’ এবং ২০১১ সালে ‘ডন ২: দ্য কিং ইজ ব্যাক’–এ একই চরিত্রে নতুন মাত্রা যোগ করেন শাহরুখ খান। দুই ছবিরই পরিচালক ছিলেন ফারহান আখতার।

গত বছর নির্মাতারা ‘ডন থ্রি’র ঘোষণা দেন এবং শাহরুখের জায়গায় রণবীর সিংকে নেওয়ার কথা জানানো হয়। তবে পিংকভিলার তথ্য অনুযায়ী, রণবীর সিং একদিকে সঞ্জয় লীলা বানসালি, লোকেশ কঙ্গরাজ ও অ্যাটলির মতো নির্মাতাদের সঙ্গে কাজ করতে আগ্রহী ছিলেন, অন্যদিকে ‘ধুরন্ধর’ ইতিমধ্যেই গ্যাংস্টার ঘরানায় হওয়ায় টানা একই ধরনের চরিত্রে অভিনয় করতে চাননি।

ছবিটির অনিশ্চয়তা এখানেই শেষ নয়। রণবীরের পাশাপাশি নায়িকা হিসেবে চুক্তিবদ্ধ কিয়ারা আদভানিও নাকি প্রজেক্টটি থেকে সরে দাঁড়িয়েছেন। তাঁর জায়গায় কৃতি শ্যানন–কে নেওয়ার গুঞ্জন শোনা গেলেও এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। খলনায়ক চরিত্রে বিক্রান্ত ম্যাসি ও বিজয় দেবরাকোন্ডাকে প্রস্তাব দেওয়া হলেও দুজনই তা ফিরিয়ে দিয়েছেন।

বলিউডের ‘কিং’ শাহরুখ খান ফিরছেন বড় পর্দায়। দীর্ঘ বিরতির পর তার প্রত্যাবর্তন ঘিরে যখন ভক্তদের মধ্যে উত্তেজনা তুঙ্গে, ঠিক তখনই সামনে এলো নতুন চমক। একই সময়ে একই নামে সিনেমা নিয়ে হাজির...
ঐতিহ্যবাহী ‘গ্রেড ৩ হেরিটেজ’ কাঠামো হওয়ায় বলিউড সুপারস্টার শাহরুখ খানের বিলাসবহুল বাসভবন ‘মান্নাত’ সংস্কার নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশ্ন তুলছিলেন পরিবেশ আন্দোলনকর্মী ও...
কোরিওগ্রাফার-উপস্থাপক রাঘব জুয়ালের জন্মদিনের পার্টিতে আনন্দের বদলে তৈরি হয় বিশৃঙ্খল পরিস্থিতি। ভিড়ের চাপে অস্বস্তিতে পড়েন শাহরুখ খান-পুত্র আরিয়ান খান, এমনকি নিরাপত্তারক্ষীদেরও তাঁকে নিরাপদে...
বলিউড তারকা শাহরুখ খান দক্ষিণ দিল্লির পঞ্চশীল পার্কের স্মৃতিবিজড়িত বাড়িটির পুরো মালিকানা নিজের নামে নিয়েছেন। ইন্ডিয়ান এক্সপ্রেস ও মানিকন্ট্রোলের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি প্রায় ৩৭ কোটি রুপিতে...
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর