মনে মনে তাঁকে বিয়ে করেছি: আমির

আপডেট : ২৩ জানুয়ারি ২০২৬, ১১:০০ এএম

পরিচালক কিরণ রাওয়ের সঙ্গে বিচ্ছেদের পর গৌরি স্প্র্যাটের সঙ্গে আমির খানের বন্ধুত্ব ছিল নেটিজেনদের আলোচনায়। অবশেষে আমির তাঁর ৬০তম জন্মদিনে গৌরিকে প্রকাশ্যে এনে গোটা পৃথিবীকে জানিয়ে দেন তাঁদের প্রেমের কথা। এদিকে, নতুন করে আলোচনা তৈরি হয় এই তারকাযুগলের লিভ-ইন নিয়ে। 

সম্প্রতি মুম্বাইয়ের নতুন একটি বাড়িতে নাকি তাঁরা একসঙ্গে সংসার পেতেছেন। বিষয়টি অবশ্য আমির নিজেও জানিয়েছেন।

এবার মিস্টার পারফেকশনিস্টের কাছে বিয়ের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘গৌরি আর আমি একে-অপরের ব্যাপারে সত্যিই সিরিয়াস এবং আমরা খুবই প্রতিশ্রুতিবদ্ধ। আর আমরা, আপনারা জানেন, আমরা পার্টনার। আমরা একসঙ্গেই আছি।’ 

যোগ করে আরও বলেন, ‘বিয়ে একটা অন্য বিষয়। মানে, মনে মনে আমি তাঁকে বিয়ে করেছি। তাই খাতা-কলমে বিয়ে না করেও আমরা বিবাহিত যাপনে বিশ্বাস করি।’ 

আমির আরও বলেন, ‘আমি আর গৌরি গভীরভাবে আমাদের সম্পর্কে রয়েছি। তাই আমাদের আনুষ্ঠানিকভাবে বিয়ের প্রয়োজন পড়েনি। আমরা একে-অপরের সঙ্গী। যেকোনো পরিস্থিতিতে আমরা একে-অপরের পাশে থাকি। সুখ-দুঃখ ভাগ করে নিই।’

প্রসঙ্গত, আমির বর্তমানে গৌরির সঙ্গে যে বাড়িতে থাকেন, সেটি পুরনো বাড়ির কাছেই। তাই প্রয়োজন-অপ্রয়োজনে সেখানে যাতায়াত লেগেই থাকে। প্রথম স্ত্রী রিনা দত্তর কন্যা ইরা এবং পুত্র জুনায়েদ, দ্বিতীয় স্ত্রী কিরণ রাওয়ের পুত্র আজাদসহ পারিবারিক দায়িত্ব পালনে কোনো ত্রুটি রাখেন না তিনি।

অন্যদিকে, গৌরিরও বছর ৬’র একটি পুত্রসন্তান রয়েছে। একইসঙ্গে আমিরের প্রযোজনা সংস্থার কাজও সামলান তিনি।

ভারতে দিল্লির রাজপথে প্রশ্নফাঁস কেলেঙ্কারির প্রতিবাদে যখন আন্দোলনরত শিক্ষার্থীরা বিনিদ্র রাত কাটাচ্ছে, তখন প্রশ্নের মুখে পড়ছেন বলিউডের শীর্ষ সারির একাধিক তারকা। ককরোচ জনতা পার্টির (সিজেপি) সমর্থনে...
গত ৫ জুলাই দীর্ঘদিনের সঙ্গী গৌরি স্প্র্যাটকে বিয়ে করার পর থেকেই বিভিন্ন মহলের সমালোচনার মুখে পড়েছেন বলিউড তারকা আমির খান।  কেউ কেউ এই বিয়েকে ‘লাভ জিহাদ’ আখ্যা দিয়েছেন, এমনকি...
বিয়ের পর নতুন জীবন শুরু করেছেন বলিউড সুপারস্টার আমির খান ও গৌরি স্প্র্যাট। আনুষ্ঠানিকতার এক সপ্তাহ না পেরোতেই তারা পাড়ি জমিয়েছেন অস্ট্রেলিয়ায়। তবে এটি শুধু নবদম্পতির মধুচন্দ্রিমা নয়, তাদের সঙ্গে...
কয়েকদিন ধরেই আলোচনায় আমির খানের তৃতীয় বিয়ে। সম্প্রতি এক ঘরোয়া আয়োজনে প্রেমিকা গৌরি স্প্র্যাটের সঙ্গে আইনী বিয়ে সেরেছেন বলিউডের এই অভিনেতা। অনুরাগীমহলে যখন তাঁর বিয়ে নিয়ে কৌতূহলের শেষ নেই, তখন বজরং...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর