গর্জনের জন্য প্রস্তুত ‘কিং’, মুক্তির তারিখ জানালেন শাহরুখ

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৬, ০৬:১৫ পিএম

অবশেষে প্রকাশ্যে এল বলিউডের আলোচিত সিনেমা ‘কিং’ মুক্তির দিন। আর তা জানিয়েছেন সুপারস্টার শাহরুখ খান নিজেই।

সামাজিকমাধ্যম ফেসবুকে শনিবার (২৪ জানুয়ারি) একটি অ্যানাউন্সমেন্ট টিজার প্রকাশ করেন অভিনেতা। ক্যাপশনে তিনি লেখেন, ‘সিনেমা হলে গর্জনের জন্য প্রস্তুত কিং।’ পাশাপাশি এ-ও জানান যে আগামী ২৪ ‍ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি।

রেড চিলিস প্রডাকশনের এই ঘোষণায় ইতিমধ্যে উচ্ছ্বাস প্রকাশ করছেন শাহরুখ-ভক্তরা। মন্তব্যঘরে প্রিয় তারকাকে শুভেচ্ছায় ভাসাচ্ছেন তাঁরা।
 ‍
নির্মাতা সিদ্ধার্থ আনন্দ পরিচালিত কিং ছবিতে শাহরুখ ছাড়াও অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, সুহানা খান ও অভয় ভার্মা। 

জানা যায়, অভিষেক বচ্চন থাকছেন সিনেমাটির প্রধান খলনায়ক চরিত্রে। বিশেষ একটি চরিত্রে অভিনয় করেছেন আরশাদ ওয়ারসি। সিনেমার প্রযোজক হিসেবে রয়েছেন শাহরুখ-পত্নী গৌরী খান।

চলচ্চিত্রভিত্তিক তথ্যভাণ্ডার ইন্টারনেট মুভি ডেটাবেজ (আইএমডিবি) প্রকাশিত ২০২৬ সালের বহুল প্রতীক্ষিত সিনেমার তালিকায় শীর্ষস্থানে রয়েছে শাহরুখের কিং। প্রতিষ্ঠানটি জানায়, বৈশ্বিক দর্শকদের অনুসন্ধান ও আগ্রহের ভিত্তিতে এই তালিকা তৈরি করা হয়েছে। প্রতি মাসে প্রায় ২৫ কোটি ব্যবহারকারীর পেজভিউ বিশ্লেষণ করে র‍্যাংকিং নির্ধারণ করা হয়।

আইএমডিবির বহুল প্রতীক্ষিত ২০২৬ সালের তালিকায় পাঁচটি ভাষার ২০টি সিনেমা স্থান পেয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি রয়েছে হিন্দি ভাষার সিনেমা। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে নীতেশ তিওয়ারি পরিচালিত ও রণবীর কাপুর অভিনীত ‘রামায়ণ পার্ট: ১’। তৃতীয় স্থানে থালাপতি বিজয় অভিনীত ‘জানানায়াগান’। চতুর্থ স্থানে প্রভাসের ‘স্পিরিট’, আর পঞ্চম স্থানে ইয়াশ অভিনীত ‘টক্সিক’।

দীর্ঘদিন ধরে বাংলাদেশ বিমানের ফ্লাইটে প্রদর্শিত হচ্ছে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’। সম্প্রতি এই সিনেমা দুটি আর প্রদর্শন না করার সিদ্ধান্তের কথা সংশ্লিষ্ট পরিবেশক প্রতিষ্ঠানকে...
সমকালীন ঢাকাকে পটভূমি করে নির্মিত দ্য ডিফিকাল্ট ব্রাইড’র গল্প আবর্তিত হয়েছে জাইনীন নামের এক তরুণীকে ঘিরে, যে কিনা বিয়ের প্রস্তুতি ও সৌন্দর্যচর্চার নানা আচার-অনুষ্ঠানের মধ্যদিয়ে যেতে গিয়ে আবিষ্কার...
বাংলা সিনেমার সর্বকালের সবচেয়ে জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। কেয়ামত থেকে কেয়ামত সিনেমা দিয়ে রূপালি জগতে যাত্রা শুরু। মাত্র ২৫ বছর বয়সেই আকস্মিক মৃত্যুতে থমকে যায় সবকিছু। তিন দশক পরও এখনো ভক্তদের...
বলিউডের ‘কিং’ শাহরুখ খান ফিরছেন বড় পর্দায়। দীর্ঘ বিরতির পর তার প্রত্যাবর্তন ঘিরে যখন ভক্তদের মধ্যে উত্তেজনা তুঙ্গে, ঠিক তখনই সামনে এলো নতুন চমক। একই সময়ে একই নামে সিনেমা নিয়ে হাজির...
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর