‘গ্যাস সিলিন্ডার আনতে পারেন’, ট্রাম্পকে বিশেষ শর্ত বোমান ইরানির!

আপডেট : ২৭ মার্চ ২০২৬, ০৫:১৬ পিএম

বিশ্ব রাজনীতি যখন ইরানের বিরুদ্ধে ইসরায়েল-আমেরিকার যুদ্ধ ঘিরে ক্রমেই জটিল হচ্ছে, তখন একমুঠো হাসির রেশ ছড়ালেন বলিউড অভিনেতা বোমান ইরানি। সামাজিকমাধ্যমে তাঁর পোস্ট করা একটি হালকা মেজাজের ভিডিও হাসির খোরাক জোগাল অনুরাগীদের!

গতকাল সামাজিকমাধ্যম ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন অভিনেতা। যেখানে তিনি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক একটি মন্তব্য নিয়ে রসিকতা করেন। প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছিলেন, ইরানের সাধারণ মানুষদের সঙ্গে তিনি নাকি যোগাযোগ শুরু করেছেন; তাঁরা যুদ্ধ নয়, শান্তি চায়। যদিও তাঁর এই মন্তব্য ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে রয়েছে নানা আলোচনা, বিতর্ক।

এই আবহে বোমান নিজের স্বভাবসিদ্ধ রসিকতায় বিষয়টিকে অন্য মোড় দিলেন! পোস্ট করা ভিডিওটির ক্যাপশনেই ছিল মজার ইঙ্গিত—‘ইরানিরা মি. ট্রাম্পের সঙ্গে শান্তি আলোচনায় বসতে প্রস্তুত।’ 

এরপর ভিডিওতে তিনি আরও হাস্যরস যোগ করেন। অভিনেতার ভাষ্য, ‌‘‘আপনারা হয়তো জানেন, এখন মি. ডোনাল্ড ট্রাম্প ‘ইরানিদের’ সঙ্গে কথা বলতে চান। তাই তিনজনকে ডাকা হয়েছে। স্মৃতিজি (স্মৃতি ইরানি), অরুণা ইরানিজি, আর আমি অর্থাৎ বোমান ইরানি। আমি প্রস্তুত। শান্তির জন্য সব করতে রাজি আমি।”

তারপর বোমান জানান, ওয়াশিংটন ডিসি-তে যেতে তিনি একেবারেই রাজি নন! বরং তাঁর প্রস্তাব, ট্রাম্পই নিজেই যেন মুম্বাই চলে আসেন, বিশেষ করে দাদারের পারসি কলোনিতে। সেখানে তাঁকে আর তাঁর ডেলিগেশনকে রাজকীয় আপ্যায়নের প্রতিশ্রুতিও দেন বোমান। ধনসাক থেকে শুরু করে কাস্টার্ড—সবকিছুই থাকবে।

তবে শর্ত একটাই—ট্রাম্প যদি সঙ্গে একটি গ্যাসের সিলিন্ডার নিয়ে আসেন, তাহলে নাকি জীবন আরও সহজ হয়ে যাবে!

অভিনেতার এই ভিডিও মুহূর্তের মধ্যেই সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ে। হাসির ঝড় ওঠে মন্তব্যে! অভিনেতা জাভেদ জাফরি, ফারহান আখতারসহ একাধিক তারকা এতে হাসির প্রতিক্রিয়া দেন।

বিশ্বের অন্যতম জনপ্রিয় মার্কিন টিভি সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ অভিনয় করে খ্যাতি অর্জন করা মার্কিন অভিনেতা আরজে মিটি মারা গেছেন। পর্দায় ক্যান্সার আক্রান্ত এক স্কুল শিক্ষক থেকে মাদক উৎপাদন ও বিপণনে...
ভারতীয় চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা  নানা পাটেকর মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকালে গোয়ায় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
১০২ ডিগ্রি জ্বরে আক্রান্ত স্ত্রীর কাছে রাত ৪টার দিকে পরোটা-মাংস খাওয়ার আবদার এবং তা বানিয়ে খাওয়ানোর ঘটনাকে ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন অভিনেতা মুকিত জাকারিয়া।...
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর