‘তেরে নাম’র প্রস্তাব ফিরিয়ে এখনও আফসোস আমিশার, সালমানকে কেন ‘না’ বলেছিলেন?

আপডেট : ২৬ এপ্রিল ২০২৬, ০২:০৭ পিএম

বলিউড তারকা সালমান খানের ক্যারিয়ারে অন্যতম সেরা ছবি ‘তেরে নাম’। যেখানে তাঁর সঙ্গে দক্ষিণী অভিনেত্রী ভূমিকা চাওলার রসায়ন দর্শকদের মুগ্ধ করেছিল। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী আমিশা প্যাটেল জানান, ভূমিকার আগে আলোচিত এই ছবির জন্য সালমানের প্রথম পছন্দ ছিলেন তিনিই!

‌‘কাহো না পেয়্যার হ্যায়’খ্যাত এই অভিনেত্রী জানান, সালমান যখন তাঁকে ছবির গল্প শুনিয়েছিলেন, তখন গল্প ও গান শুনেই তিনি মুগ্ধতা প্রকাশ করেছিলেন। কিন্তু সেই সময় ছবির পরিচালক কে হবেন বা কবে থেকে শুটিং শুরু হবে—তার কিছুই নিশ্চিত ছিল না। 

অমিশা বলেন, ‘যদি আমি রাজি হতাম! কিন্তু সেই সময় সবকিছুই ছিল অনিশ্চিত! যখন সতীশ কৌশিক পরিচালক হিসেবে এলেন এবং তারিখ চূড়ান্ত হলো, ততদিনে আমি অন্য অনেক প্রজেক্টে সই করে ফেলেছিলাম।’

তিনি জানান, সালমান যদি পরিচালক ও তারিখ চূড়ান্ত করে তাঁর কাছে আসতেন—তবে তিনি কখনোই তেরে নাম’র মতো ছবি হাতছাড়া করতেন না। তাঁর কথায়, ‘একজন অভিনেত্রী হিসেবে আমি অন্যদের দেওয়া সময় বা কমিটমেন্ট নষ্ট করতে পারিনি। অবশ্যই এটা আমার ক্ষতি, কারণ আমি ছবিটার গল্প আর গান ভীষণ পছন্দ করেছিলাম।’

অমিশার এই স্বীকারোক্তি এখন বলিউডে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে। ভূমিকার জায়গায় যদি অমিশা থাকতেন, তবে কি সিনেমাটির রসায়ন একই রকম জমত?

প্রসঙ্গত, ২০০৩ সালে মুক্তি পায় তেরে নাম। তামিল ছবি ‘সেতু’র রিমেক এই ছবি পরিচালনা করেছেন প্রয়াত সতীশ কৌশিক। রাধে নামের এক একগুঁয়ে এবং একতরফা প্রেমিকের গল্প যেভাবে বড়পর্দায় ফুটে উঠেছিল, তা ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে এক ট্র্যাজেডি ক্লাসিক হিসেবে গণ্য হয়। 

দীর্ঘ একদশক আগে হলিউডে আত্মপ্রকাশ। বিশ্বখ্যাত তারকা শিল্পীদের গানে মডেলিং। ২০১৫ সালে মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি’র থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়। একে একে মার্কিন মুল্লুকে আরও কিছু...
বাংলাদেশের প্রথম চলচ্চিত্র হিসেবে মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা পেয়ে ইতিহাস গড়েছে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। উৎসবের ‘অরিজোন্তি’ বিভাগে প্রতিযোগিতা করবে...
প্রায় এক দশক আগে বলিউড কাঁপানো কঙ্গনা রানাউত ও হৃতিক রোশনের চরম তিক্ততার গল্প ফের ইন্টারনেটে গরম খবর হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এটি এখন অন্যতম শীর্ষ আলোচনার বিষয়।
বিশ্বখ্যাত জাপানি রহস্য-লেখক কেইগো হিগাশিনো আর নেই। ৬৮ বছর বয়সে কোলোরেক্টাল ক্যানসারে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। তাঁর অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে প্রকাশিত এক বিবৃতিতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত...
শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীতে শুক্রবার (৪ সেপ্টেম্বর) বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। শোভাযাত্রাটি ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শুরু হয়ে বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হবে।...
দেশের মানুষকে সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু নয়, বরং নিজেদের বাংলাদেশি পরিচয়কে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, আমাদের সকল নাগরিকের গর্বিত পরিচয় ‘আমরা বাংলাদেশী’।...
যুক্তরাষ্ট্রই হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসময় তিনি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে শুরু হওয়া সংঘর্ষ বেশিদিন স্থায়ী হবে না বলেও...
ইউক্রেনকে অস্ত্র সরবরাহের জবাবে যুক্তরাজ্যের সামরিক স্থাপনায় রাশিয়া হামলা চালাবে কী না তা একটি সামরিক গোপন বিষয় বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কিরগিজস্তানের রাজধানী বিশকেকে এক...
লোডিং...

এলাকার খবর