জাতীয় পতাকার রঙে পোশাক পরে বিতর্কে উর্বশী রাউতেলা

আপডেট : ২৫ আগস্ট ২০২৬, ০২:৩০ পিএম

বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা আবারও বিতর্কের মুখে পড়েছেন। মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৬-এর চূড়ান্ত পর্বে বিচারকের দায়িত্ব পালনকালে তিনি এমন একটি পোশাক পরেন, যা ভারতের জাতীয় পতাকার রং ও প্রতীক থেকে অনুপ্রাণিত। আর সেটিকে ঘিরেই শুরু হয়েছে বির্তক।

পোশাকে ছিল গেরুয়া, সাদা ও সবুজ রঙের সমন্বয়, মাঝখানে নীল রঙের অশোকচক্র এবং সোনালি ঝালরের নকশা। অফ-শোল্ডার এই পোশাকের সঙ্গে তিনি পরেছিলেন হীরার কানের দুল, রুপালি চুড়ি ও একটি ভারী আংটি।

ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পরই শুরু হয় আলোচনা-সমালোচনা। একদল মনে করছেন, জাতীয় পতাকার আদলে পোশাক তৈরি করে তা পরিধান করা জাতীয় প্রতীকের প্রতি অসম্মানজনক। অন্যদিকে আরেক অংশ তার প্রশংসা করেছেন, তাদের মতে এটি আন্তর্জাতিক মঞ্চে দেশের প্রতি ভালোবাসা প্রকাশের একটি প্রয়াস মাত্র।

বিতর্কের মধ্যেই নিজের অবস্থান স্পষ্ট করেছেন উর্বশী। তার ভাষায়, এই মুহূর্তে নিজেকে যেন গোটা ভারতের প্রতিনিধি বলে মনে হচ্ছে তার কাছে। তিনি আরও জানান, পোশাকটি সম্পূর্ণভাবে জাতীয় পতাকা থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি করা হয়েছে।

এই আসরটি উর্বশীর জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ ছিল, কারণ ২০১৫ সালে তিনি নিজেই এই প্রতিযোগিতার মুকুট জিতেছিলেন, তখন তাকে মুকুট পরিয়েছিলেন অভিনেত্রী সুস্মিতা সেন। এবারের আসরেও নির্বাচন কমিটির সদস্য হিসেবে ছিলেন সুস্মিতা, একই মঞ্চে দাঁড়িয়ে যা উর্বশীর মনে পুরোনো স্মৃতি নতুন করে জাগিয়ে তোলে।

 

মুম্বাইয়ে একটি অনুষ্ঠানস্থল থেকে গাড়িতে করে বের হওয়ার সময় বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে ছোড়া হয়েছে তিন থেকে চার রাউন্ড গুলি। এ ঘটনায় অক্ষত রয়েছেন তিনি। তবে তাঁর গাড়িচালক ও কাছাকাছি...
বলিউড অভিনেতা ইমরান খানকে আগামী ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে দেশটির অভিবাসন কর্তৃপক্ষ। ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে মুম্বাইয়ে আয়োজিত এক বিক্ষোভে...
কৃত্রিম বুদ্ধিমত্তায় (এআই) নির্মিত ভুয়া বা বানোয়াট কনটেন্ট নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে সামাজিকমাধ্যমের এক পোস্টে এআই কনটেন্ট ও এর...
একই মঞ্চে পারফর্ম করতে চলেছে দেশের জনপ্রিয় পাঁচ ব্যান্ড—নগরবাউল, আর্ক, ওয়ারফেজ, অর্থহীন ও শূন্য। আগামী ২৩ অক্টোবর ঢাকার যমুনা ফিউচার পার্কের কার্নিভাল অ্যারেনায় অনুষ্ঠিত হবে ‘রক অ্যান রিদম ৫.০ : নো...
ভারতের আগরতলা থেকে কলকাতাগামী একটি এয়ার অ্যাম্বুলেন্সের প্রধান দরজা মাঝ আকাশে আংশিক খুলে যাওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। রোববার দুপুরে এ ঘটনা ঘটে। অবতরণের পর...
বর্তমানে আবদুল গনি রোডে অবস্থিত সচিবালয়। রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্যমেলার মাঠে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। ২০২৯ সালে নতুন জায়গায় অফিস শুরু হবে।...
এবার অমর একুশের বইমেলা শুরু হবে ৭ জানুয়ারি থেকে। মাসব্যাপী এ আয়োজন চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলা একাডেমির এক বিজ্ঞপ্তিতে বইমেলার এ সময়সূচি জানানো হয়েছে। রোববার বাংলা একাডেমির মহাপরিচালক...
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় সারা দেশে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৩৪৮ জনে। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর