বিরক্ত কারিনা, নেটিজেনদের চোখে ‘দ্বিতীয় জয়া বচ্চন’!

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ পিএম

পাপারাৎসিদের ক্যামেরার সামনে তারকাদের হাসিমুখে পোজ দেওয়াটাই যেন স্বাভাবিক দৃশ্য। তবে সব সময় যে পরিস্থিতি এতটা স্বস্তিদায়ক থাকে না, তারই প্রমাণ মিলল বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খানের ক্ষেত্রে। একের পর এক পোজ দেওয়ার পরও যখন পাপারাৎসিদের আবদার থামছিল না, তখন নিজের হিলের দিকে ইঙ্গিত করে বিরক্তি প্রকাশ করেন অভিনেত্রী। আর সেই ভিডিও সামনে আসতেই তাঁকে নিয়ে শুরু হয়েছে নতুন আলোচনা।

সম্প্রতি কারিনার নতুন সিনেমা ‘দায়রা’র ট্রেলার লঞ্চের কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায়, পাপারাৎসিদের সামনে দাঁড়িয়ে বিভিন্ন ভঙ্গিতে ছবি তুলছেন কারিনা। শুরুতে তাঁদের অনুরোধে যথেষ্ট সাড়াও দিচ্ছিলেন তিনি। একবার একদিকে, আবার অন্যদিকে গিয়ে ক্যামেরার সামনে পোজ দেন অভিনেত্রী।

কিন্তু বেশ কয়েকটি অ্যাঙ্গেলে ছবি তোলার পরই পরিস্থিতি বদলে যায়। পাপারাৎসিদের পক্ষ থেকে আবারও জায়গা পরিবর্তন করে পোজ দেওয়ার অনুরোধ আসতে থাকে। তখন কারিনার মুখে স্পষ্ট হয়ে ওঠে বিরক্তির ছাপ।

একপর্যায়ে নিজের জুতার দিকে ইশারা করে পাপারাৎসিদের বোঝানোর চেষ্টা করেন তিনি, হিল পরার কারণে বারবার জায়গা পরিবর্তন করা তাঁর জন্য অস্বস্তিকর। ভাইরাল ভিডিওতে কারিনাকে বলতে শোনা যায়, ‘হিলস পরেছি।’

এরপরও যখন আরও ছবি তোলার জন্য জায়গা পরিবর্তনের অনুরোধ করা হয়, তখন কিছুটা চড়া সুরে অভিনেত্রী বলেন, ‘কখনো এদিকে কখনো ওদিকে, হিলস পরেছি।’

কারিনার এই কয়েক সেকেন্ডের বিরক্তিই পরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রে চলে আসে। ভিডিওটি ছড়িয়ে পড়তেই নেটিজেনদের একাংশ তাঁর আচরণের সঙ্গে বর্ষীয়ান অভিনেত্রী জয়া বচ্চনের তুলনা করতে শুরু করেন।

পাপারাৎসিদের দেখলেই বিরক্তি প্রকাশ করার জন্য জয়া বচ্চন বলিউডে বহুদিন ধরেই পরিচিত। ক্যামেরার সামনে দাঁড়িয়ে বারবার পোজ দেওয়া কিংবা একের পর এক ছবি তোলার আবদার তাঁর খুব একটা পছন্দ নয়। এমন পরিস্থিতিতে প্রকাশ্যেই বিরক্তি প্রকাশ করতে দেখা গেছে তাঁকে। এ কারণে বহুবার সমালোচনার মুখেও পড়েছেন এই অভিনেত্রী।

কারিনার সাম্প্রতিক ভিডিও দেখে তাই কেউ কেউ তাঁকে ‘দ্বিতীয় জয়া বচ্চন’ বলেও কটাক্ষ করছেন। একজন নেটিজেন লিখেছেন, ‘জয়া বচ্চনের বোন।’ আরেকজনের মন্তব্য, ‘আরেক জয়া বচ্চন আসছে।’ আবার কেউ কেউ কারিনার আচরণ নিয়ে বয়সের প্রসঙ্গ টেনে কটাক্ষ করেছেন।

অবশ্য সবাই যে কারিনার সমালোচনা করছেন, তা নয়। অনেকের মতে, তারকাদের পেশারই অংশ পাপারাৎসিদের সামনে দাঁড়ানো ও ছবি তোলা। কিন্তু তার মানে এই নয় যে তাঁদের শারীরিক অস্বস্তি বা ব্যক্তিগত সীমার বিষয়টি উপেক্ষা করতে হবে। হিল পরে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা এবং বারবার জায়গা পরিবর্তন করা যে অস্বস্তিকর হতে পারে, সেটিও মনে করছেন অনেকে।

সম্প্রতি তাঁর তৃতীয় গর্ভাবস্থা নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন ছড়িয়েছিল। সে সময় পাপারাৎসিদের উদ্দেশে মজার ছলে কারিনা বলেছিলেন, ‘তোমরা আমাকে পাগল করে দেবে।’

এদিকে কাজের জায়গায় ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী। ‘দায়রা’ সিনেমায় তাঁকে দেখা যাবে একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে। সিনেমাটির ট্রেলার প্রকাশ ও প্রচারণাকে ঘিরেই বর্তমানে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিচ্ছেন তিনি।

 

 

 

‘ফিল্ম আমার পেশা, আমার দ্বিতীয় পরিবার। এই ইন্ডাস্ট্রি থেকেই উপার্জন করেছি, পরিবার চালিয়েছি। আমি কেন ফিল্মকে পাপ বলব?’—সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের নামে ছড়িয়ে পড়া একটি বক্তব্য নিয়ে...
প্রভা মনে করেন, শিল্পী পরিচয় কখনও লজ্জার বিষয় হতে পারে না। বরং যে পরিচয় একজন মানুষকে সম্মান, যশ, খ্যাতি, অর্থ ও মানুষের ভালোবাসা এনে দিয়েছে, সেই পরিচয়ের প্রতি শ্রদ্ধাশীল থাকা উচিত। সোমবার (৩১...
সামাজিকমাধ্যমে ক’দিন আগেও স্ত্রী-সন্তানকে নিয়ে বিভিন্ন আনন্দঘন মুহূর্ত প্রকাশ করেছেন ‘বাংলা ফাইভ’ ব্যান্ডের ড্রামার আদনান রুশদী। তবে স্ত্রী শিরিন সুলতানা ডেঙ্গুতে আক্রান্ত হলে টাইমলাইনের সেই চিত্র...
‘আওয়ারাপন ২’-এর সাফল্যে যখন নতুন করে আলোচনায় বলিউড তারকা এমরান হাশমি, ঠিক তখনই তার শরীরে হানা দিয়েছে এইচ১এন১। অসুস্থতার কারণে বেঙ্গালুরুর একটি নির্ধারিত অনুষ্ঠানেও অংশ নিতে পারেননি...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দুর্নীতিবিরোধী ইউনিটের তদন্তের পর দুর্নীতিবিরোধী বিধিমালা লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত হয়েছেন সাবেক বিসিবি কাউন্সিলর ও অডিট কমিটির সাবেক সদস্যসচিব রাকিবুল ইসলাম সানি।...
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে মঙ্গলবার মুন্সিগঞ্জে ও পটুয়াখালীতে সংঘর্ষ হয়েছে। এর মধ্যে মুন্সিগঞ্জের শ্রীনগরে সংঘর্ষের জেরে পুলিশসহ অন্তত ৯ জন আহত হয়েছে।
কিন্তু এসবের কিছুই হতো না, যদি না ২১ বছর আগে সেই ফোন কলটি আসত। কিংবা স্পেনের সেই রাধুনি যদি মেসি সম্পর্কে মন্তব্যটা না করতেন। মেসির গায়ে উঠতে পারত স্পেনের জার্সি। দুই দশক আগে তো স্পেন প্রায় ছিনিয়েই...
ভারতের পশ্চিমবঙ্গের দৈনিক আনন্দবাজার পত্রিকা কার্যালয়ে গেরুয়া রং লেপে দিয়েছে একদল বিক্ষোভকারী। মঙ্গলবার দুপুরে গেরুয়া পাগড়ি পরে 'জয় শ্রী রাম' স্লোগান তুলে কয়েকজন মানুষ এই কর্মকাণ্ড করে বলে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর