অপ্রতিরোধ্য ‘গাদার ২’: ‘বাহুবলি’র পর এবার ‘পাঠান’র রেকর্ড ভাঙার পালা

আপডেট : ২৪ আগস্ট ২০২৩, ১০:১৭ এএম

অপ্রতিরোধ্য হয়ে উঠেছে বলিউড তারকা সানি দেওল ও আমিশা প্যাটেলের চলচ্চিত্র ‘গাদার ২’। ১২ দিনেই পা রেখেছিল ৪০০ কোটি রুপির ঘরে। আর এবার ছুঁতে চলল ৫০০ কোটি। ভারতীয় গণমাধ্যম সাকনিলক.কমের প্রাথমিক রিপোর্ট বলছে, ১৩তম দিন অর্থাৎ দ্বিতীয় বুধবারে ছবি আয় হয়েছে ১০.৪০ কোটি রুপি। ছবির মোট আয় গিয়ে দাঁড়াল ৪১১.১০ কোটিতে। অন্যদিকে ভারতে ‌‘বাহুবলি: দ্য কনক্লুশন’ দ্বিতীয় সপ্তাহ শেষে আয় করেছিল ৩৯০ কোটি রুপি।
২ নম্বর সপ্তাহ শেষ হওয়ার আগেই ৪০০ কোটি পেরিয়ে গিয়েছে ‘গাদার ২’। এখন ৫০০ কোটির দিকে যাত্রা করেছে সানি দেওলের ছবিটি। আর ৫০০ কোটি-তে ঢুকে পড়া মানেই ভারতের বাজারে আয়ের ভিত্তিতে প্রায় ছুঁয়ে ফেলা ‘পাঠান’। শাহরুখ খানের বহুল আলোচিত এ ছবিটি তৃতীয় সপ্তাহে ভারতে আয় করেছিল ৫শ’ কোটির কিছুটা বেশি। 

ছবির প্রিমিয়ারের পর কেক কেটেছিলেন সানি ও আমিশা। ছবি: ভারিন্দার চাওলাভারতের স্বাধীনতা দিবসের সপ্তাহে মুক্তি পায় তিনটি ছবি—জেলার, ওএমজি ২ আর গাদার ২। আর প্রতিটিই হিট করে বক্স অফিসে। তবে টিকিট বিক্রির দৌড়ে ৪০০ কোটির ওপর ব্যবসা করে এগিয়ে আছে ‘গাদার ২’। দুই নম্বরে রজনীকান্তের ‘জেলার’। যা দু সপ্তাহে ২৯৫ কোটি ঘরে তুলেছে। আর তিনে রয়েছে ‘ওএমজি ২’; ১২৫ কোটির বক্স অফিস কালেকশন নিয়ে। 

এদিকে, ‘গাদার ২’ ছবি ৪০০ কোটি আয় করতে আনন্দে একপ্রকার কেঁদেই ফেললেন সানি দেওল। ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করে তাঁকে বলতে শোনা যায়, ‘‘আপনাদের সবার ‘গাদার ২’ ভালো লেগেছে দেখে আমি খুব খুশি। আমি কোনোদিনও ভাবিনি এমনটা হবে। আমরা ৪০০ কোটি পেরিয়ে গিয়েছি এবং আরও দূর যাব। এটা সম্ভব হয়েছে শুধু আপনাদেরই জন্য। আপনাদের ভালো লেগেছে ছবি। আপনাদের ভালো লেগেছে তারা সিং আর সাকিনা আর পুরো গাদার পরিবারকে।’’

সাতক্ষীরা-৪ আসনে সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলাম। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর একটি গোপন ভিডিও ছড়িয়ে পড়লে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। এবার সেই ঘটনায় মুখ খুললেন...
জীবনের কঠিন অধ্যায় পার করছেন প্রবীণ অভিনেতা অমিতাভ বচ্চন। গুরুতর অসুস্থ তিনি। সম্প্রতি মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর অস্ত্রোপচার সম্পন্ন হয়। এরপর ক’দিন তাঁকে আইসিইউতেও থাকতে হয়। এখন কেমন আছেন, সেই...
আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির ভক্ত ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান। বিশ্বকাপের সময়ে মেসি ও তাঁর দলের সমর্থনে ভেসেছেন উচ্ছ্বাসে, ফাইনালে পরাজয়েও বিষাদে ঢেকেছে তাঁর মন। এবার সেই জায়েদ...
ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভে অংশ নিতে মুম্বাইয়ের চৈত্যভূমিতে কয়েকজন একত্রিত হয়েছিলেন। সেখান থেকেই ফাহাদকে গ্রেপ্তার করে পুলিশ। সেখানে পুলিশের হামলায় কয়েকজন আহত হয়েছেন বলেও শোনা যাচ্ছে।...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর