নিহতের পরিবারকে ২ কোটি রুপি সহায়তা, জানালেন আল্লুর বাবা

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৪, ০৬:৪৩ পিএম

জীবনের এক অদ্ভুত সময়ে আল্লু অর্জুন। একদিকে ‘পুষ্পা ২’র সাফল্য, অন্যদিকে পদপিষ্টের ঘটনায় তাঁর বিরুদ্ধে মামলা। জড়িয়েছেন রাজনৈতিক বিতণ্ডাতেও! এমনকি বাড়িতে ঘটেছে হামলা-ভাঙচুরের মতো ঘটনাও। সব মিলিয়ে, এই দক্ষিণী সুপারস্টারের জন্য বর্তমান পরিস্থিতি বেশ অস্বস্তিকরই বটে। এর ভেতর সুখবর হলো, প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে নিহত রেবতীর সন্তান শ্রী তেজার (৯) শারীরিক পরিস্থিতির উন্নতি হচ্ছে। দীর্ঘ ২০ দিন পর চিকিৎসায় সাড়া দিচ্ছে সে। এ ছাড়া সন্ধ্যা থিয়েটারে পদদলিত হয়ে নিহতের পরিবারকে ২ কোটি টাকা দেওয়ার প্রতিশ্রুতিও এসেছে।

বুধবার (২৫ ডিসেম্বর) এই ঘোষণা দিয়েছেন অভিনেতার বাবা প্রযোজক আল্লু অরবিন্দ। ভারতীয় সংবাদমাধ্যমে তিনি জানান, অর্ধেক টাকা (১ কোটি রুপি) প্রদান করবেন তাঁর ছেলে আল্লু অর্জুন এবং বাকিটা বহন করবে পুষ্পা-২’র প্রযোজক, পরিচালক ও প্রযোজনা প্রতিষ্ঠান মিথ্রি মুভি মেকার্স।

গুরুতর আহত শ্রী তেজের ভবিষ্যত সুরক্ষা নিশ্চিত করার জন্যই এই আর্থিক ক্ষতিপূরণের বিষয়টি এসেছে বলে জানিয়ে অরবিন্দ বলেন, ‘পরিবার ও ছেলেটির পাশে দাঁড়ানোর জন্য, হাসপাতাল থেকে বেরিয়ে আসার পর আমরা ভেবেছিলাম যে, আমাদের ২ কোটি টাকা দিয়ে তাদের সাপোর্ট দেওয়া উচিত।’

আর্থিক এই ক্ষতিপূরণের বিষয়টি দেখভাল করছেন তেলেঙ্গানা ফিল্ম ডেভেলপমেন্ট করপোরেশনের চেয়ারপারসন দিল রাজু। এ জন্য তাঁর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন আল্লু অরবিন্দ।

অভিনেতার বাবা আরও জানিয়েছেন, তিনি ছেলেটির চিকিৎসা করা ডাক্তারদের সঙ্গে কথা বলেছেন। তিনি বলেন, ‘ভেন্টিলেটর খোলা হয়েছে জেনে আমরা খুশি হয়েছি এবং সে নিজে থেকে শ্বাস নিতে পারছে। ডাক্তাররা ইতিবাচক... আমাদের বিশ্বাস ও দোয়া রয়েছে, সে শিগগিরই আমাদের সাথে হাঁটবে।’

এদিকে, গণমাধ্যমের মুখোমুখি হয়ে শ্রী তেজার বাবা ভাস্কর বলেন, ‘২০ দিন বাদে আমার ছেলে সাড়া দিয়েছে। আল্লু অর্জুন ও তেলঙ্গানা সরকার আমাদের পাশে রয়েছে, সাহায্য করছে।’

প্রসঙ্গত, ‘পুষ্পা ২’ সিনেমার প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে রেবতী নামের এক নারী মারা যান। এ ঘটনায় গত ১৩ ডিসেম্বর গ্রেপ্তার হন আল্লু অর্জুন। সেদিনই অবশ্য আদালতে অন্তর্বতী জামিন পান তিনি। যদিও অভিনেতাকে একরাত জেলে থাকতে হয়েছিল।

সূত্র: এনডিটিভি

প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
অভিনেতা জানান, সোমবার (২৪ আগস্ট) রাতে ঢাকা থেকে ফরিদপুরের বাড়িতে এসে ঘরে কোনো বিদ্যুৎ না পেয়ে তাঁর সন্দেহ হয়। পরে বাড়ির বাইরে গিয়ে দেখতে পান বিদ্যুতের তার কাটা রয়েছে। এরপর ছাদে গিয়ে দেখেন এসির...
এবারের গল্পে যুক্ত হয়েছে সম্পূর্ণ নতুন এক মাত্রা। দর্শকদের জন্য সবচেয়ে বড় সারপ্রাইজ হলো বিশেষ অতিথি! ব্যাচেলরদের দৈনন্দিন চরম পাগলামির মাঝে এবার প্রবেশ করছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য...
অনন্ত ভালোবাসা’র তুর্কি নাম ‘কারা সেভদা’। এটি একটি রোমান্টিক ধারাবাহিক, যার মূল বিষয়বস্তু হচ্ছে শ্রেণিবৈষম্যের ভেতর গড়ে ওঠা এক গভীর, কিন্তু করুণ প্রেম। জানা যায়, দীপ্ত টিভিতে সিরিজটি প্রচার হচ্ছে...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর