আল্লু অর্জুনের জামিন মামলার রায় স্থগিত, গ্রেপ্তার হতে যাচ্ছেন?

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৮ পিএম

দক্ষিণ ভারতীয় সুপারস্টার আল্লু অর্জুনের জামিন মামলার রায় ঘোষণা স্থগিত করেছে ভারতের তেলেঙ্গানার আদালত। ‘পুষ্পা ২: দ্য রুল’ ছবি মুক্তির আগের রাতে হায়দ্রাবাদের প্রেক্ষাগৃহে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় গ্রেপ্তারের পর জামিনের আবেদন করেন অভিনেতা। আগামী ৩ জানুয়ারি ওই মামলার রায় ঘোষণা হতে পারে। সোমবার শুনানির পর এমনটাই জানিয়ে দিল আদালত। এতে করে অভিনেতা আবারও গ্রেপ্তার হতে পারেন বলে অনেকে মনে করছেন।

আল্লুর জামিনে আপত্তি জানিয়ে আগেই পাল্টা অভিযোগ দায়ের করেছিল চিক্কাদাপল্লি পুলিশ। সোমবার তেলেঙ্গানার নামাপল্লি আদালতে এ নিয়ে নিজেদের বক্তব্য জানায় আল্লু অর্জুনের আইনি দল। সংশ্লিষ্ট তথ্যপ্রমাণও পেশ করা হয়। দুই পক্ষের বক্তব্য শোনার পরেই আদালত জানিয়েছে, ওই মামলায় শুক্রবার রায় ঘোষণা করা হবে। অন্যদিকে, অভিনেতার জেল হেফাজত সংক্রান্ত মামলাটিতেও ১০ জানুয়ারি পর্যন্ত স্থগিতাদেশ দেওয়া হয়েছে। শুক্রবারের শুনানিতে আদালতে ভার্চুয়াল মাধ্যমে হাজিরা দিয়েছিলেন আল্লু অর্জুন।

হায়দরাবাদের ঘটনায় অভিনেতাকে গ্রেপ্তারের পর এই আদালতেই হাজির করানো হয়েছিল। বিচারক তাঁকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছিলেন।পরে তাঁর অন্তর্বর্তী জামিন মঞ্জুর করে তেলেঙ্গানা হাইকোর্ট। কিন্তু নিম্ন আদালতের নির্দেশের ভিত্তিতে এক রাত জেলে কাটাতে হয় আল্লু অর্জুকে। তেলেঙ্গানা হাইকোর্টের নির্দেশে ছাড়া পেলেও নিম্ন আদালতে এখনও চলছে আল্লু অর্জুনের জামিন মামলা। শুক্রবার সেই মামলাতেই রায় দেবে আদালত।

ছবির প্রমোশনে আল্লু। ছবি সংগৃহীত গত ৪ ডিসেম্বর হায়দ্রাবাদের সন্ধ্যা থিয়েটার প্রেক্ষাগৃহে ‘পুষ্পা ২: দ্য রুল’ ছবির প্রিমিয়ারে দুর্ঘটনাটি ঘটে। রাত ৮টা নাগাদ অভিনেতা ছবির প্রিমিয়ারে পৌঁছতেই উপচে পড়ে ভিড়। সেখানে ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কিতে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ৩৫ বছর বয়সী এক নারীর। গুরুতর জখম হয় তাঁর নয় বছর বয়সী সন্তানও। তার অবস্থা এখনও আশঙ্কাজনক। ওই ঘটনার পরেই গ্রেফতার হন অভিনেতা।

সেদিনের ঘটনায় অভিনেতার ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করে। বর্তমানে জামিনে মুক্ত হলেও মাঝে একাধিক বার পুলিশ জেরার মুখে পড়তে হয়েছে আল্লুকে। তবে শিশুটির বাবা জানিয়েছেন, ঘটনার পর দিন থেকেই তাঁর পরিবারের পাশে দাঁড়িয়েছেন আল্লু। ওই পরিবারকে দু’কোটি টাকা আর্থিক সাহায্যের প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।

ভারতের বিনোদন জগতের সমীকরণ বর্তমানে পুরোপুরি বদলে গেছে। একটা সময় সর্বোচ্চ পারিশ্রমিক মানেই ছিল বলিউডের তিন খান কিংবা অক্ষয় কুমারের আধিপত্য। দক্ষিণ ভারতে সেই সিংহাসন ছিল রজনীকান্তের দখলে। কিন্তু...
ভারতের দক্ষিণী চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা ও পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত আল্লু রামালিঙ্গাইয়ার স্ত্রী, অভিনেতা আল্লু অর্জুনের দাদি এবং রাম চরণের নানি আল্লু কানাকারত্নম মারা গেছেন। বার্ধক্যজনিত কারণে...
হায়দরাবাদের বাড়ির সামনে সকাল থেকেই ভক্তদের ভিড় বাড়ছে। প্রিয় তারকার জন্মদিন বলে কথা! বিকেলের দিকে তাঁদের আশা পূরণ করলেন দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন। মঙ্গলবার (৮ এপ্রিল) ছিল ‘পুষ্পা’খ্যাত...
ব্যক্তিগত কারণে ফের আলোচনায় ‌‘পুষ্পা’ আল্লু অর্জুন। জ্যোতিষশাস্ত্রের সংখ্যাতত্ত্ব অনুসারে তিনি তাঁর নাম পরিবর্তন করতে চলেছেন! বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম কইমই.কমের প্রতিবেদন অনুসারে, অভিনেতা তাঁর...
ফ্রান্সের রাজধানী প্যারিসের কিছু অংশ ও অন্যান্য শহরে কারফিউ জারি করা হয়েছে। প্লেস দ্য লা রিপাবলিক ও লে আলের আশপাশে মঙ্গলবার সকাল পর্যন্ত এই নিষেধাজ্ঞা ঘোষণা করা হয়। এদিকে, এটি আর গণতান্ত্রিক...
পাকিস্তানে মানসিক স্বাস্থ্য নিয়ে প্রথমবার জাতীয় পর্যায়ে জরিপ পরিচালিত হয়েছে। ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত পরিচালিত এই গবেষণায় ৪টি প্রদেশের প্রায় ১৮ হাজার প্রাপ্তবয়স্ক ব্যক্তি অংশ নেন। এতে ওঠে এসেছে...
হুতি বিদ্রোহীদের হামলা থেকে রক্ষায় সৌদি আরবকে আর,এ,এফ টাইফুন যুদ্ধবিমান দিচ্ছে যুক্তরাজ্য। সৌদি আরবের গুরুত্বপূর্ণ শহর ও অবকাঠামোর নিরাপত্তা জোরদারে এই প্রতিশ্রুতি দিয়েছে ব্রিটিশ প্রতিরক্ষা...
যুক্তরাষ্ট্রে উদ্বেগজনক হারে বেড়েছে বন্দুক হামলা। গান ভায়োলেন্স আর্কাইভের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের তুলনায় এবছর হামলা বেড়েছে ৮ শতাংশ। এবছর মোট ৩৬৫টি হামলার সাক্ষী হয়েছে যুক্তরাষ্ট্র। নিহতের সংখ্যা...
লোডিং...

এলাকার খবর